হজ্বে সায়ী করার জন্য পবিত্র থাকা শর্ত
প্রশ্ন (৭৯২৭) : সায়ী করার সময় কি পবিত্র থাকা জরুরি? দয়া করে দ্রুত জানালে উপকৃত হব।
প্রশ্ন
সায়ী করার সময় কি পবিত্র থাকা জরুরি? দয়া করে দ্রুত জানালে উপকৃত হব।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, সায়ী করার জন্য পবিত্র থাকা শর্ত নয়। হাদিস শরিফে এসেছে-
عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : إذَا طَافَتْ بِالْبَيْتِ ، ثُمَّ حَاضَتْ قَبْلَ أَنْ تَسْعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ ، فَلْتَسْعَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
ইবনে উমর (রা.) বলেন, তাওয়াফে যিয়ারত আদায়ের পর সায়ীর পূর্বে কোনো মহিলার হায়েয এসে গেলে সে যেন (এ অবস্থায়) সাফা-মারওয়ার সায়ী করে নেয়। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৫৮৩]
বাদায়েউস সানায়ে ২/৩১৯; আলমাবসূত, সারাখসী ৪/৫১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18472&preview=true
← পূর্ববর্তী
হাদিসে কি দাঁড়িয়ে পান করতে নিষেধ করা হয়েছে
পরবর্তী →