হজ্জ ও উমরাহ

যতবার লাব্বাইক বলেছে ততবার কি হজ্বে যাবে

প্রশ্ন (৯৮১৯) : একটি বইয়ে পেলাম, হাদিসে নাকি এসেছে যে, ইবরাহীম (আ.) যখন হজ্বের ঘোষণা দেন তখন যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ্বে যেতে পারবে। জানতে চাচ্ছি, এটা কি সহিহ হাদিস?

হাঁপানি রোগীর উপর কি হজ্ব ফরয হবে

প্রশ্ন (৯৬৪২) : আমার হজ্ব করার মত আর্থিক সামর্থ্য রয়েছে। কিন্তু আমি হাঁপানি রোগী। বেশিক্ষণ হাঁটতে পারি না। জানতে চাচ্ছি, আমার উপর কি হজ্ব ফরয হবে?

হজ্বের জন্য টাকা জমিয়ে মারা গেলে টাকা কী করবে

প্রশ্ন (৯৬৪১) : জনৈক ব্যক্তি হজ্বের জন্য টাকা জমাচ্ছিল। কিন্তু হজ্ব করার আগেই মারা যায়। প্রশ্ন হল, উক্ত টাকা ওয়ারিসরা কী করবে? পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গণ্য হবে নাকি উক্ত টাকা দিয়ে বদলী হজ্ব করাতে হবে? উল্লেখ্য, তিনি মৃত্যুর আগে হজ্ব করানোর ওয়াসিয়ত করে যাননি।

সুদের টাকা দিয়ে হজ্ব করলে করণীয় কী

প্রশ্ন (৯৬৩৯) : আমার ব্যবসা আছে। ব্যবসা থেকে যা লাভ আসত তা আমি সুদের কারবারে খাটাতাম। এভাবে আমার অনেক টাকা হয়ে যায়। তখন উক্ত টাকা দিয়ে আমার ফরয হজ্ব আদায় করি। বর্তমানে আমার দ্বীনের বুঝ এসেছে। আমি সুদী কারবার ছেড়ে দিয়েছি। জানতে চাচ্ছি, সুদী কারবারে জড়িত থাকাবস্থায় আমি হজ্ব করেছিলাম তা কি আদায় হয়েছে?

তাওয়াফের দুই রাকাত নামায দেশে পড়লে হবে কি

প্রশ্ন (৯৬৩৭) : গতবার আমার উমরার সফরে একবার তাওয়াফ করি। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে তাওয়াফের পর যে দুই রাকাত নামায পড়া হয় তার আর পড়া হয়নি। পরবর্তীতে সেই দুই রাকাত নামাযের কথা ভুলে যাই। এখন দেশে চলে এসেছি। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

গরিব হয়ে গেলেও কি হজ্বের আবশ্যকীয়তা থেকে যাবে

প্রশ্ন (৯৬৩৬) : আমার দাদার উপর গজ্ব ফরয হয়েছিল। কিন্তু তিনি ব্যস্ততার দরূন হজ্বে যেতে পারেননি। বর্তমানে তার কাছে হজ্বে যাওয়ার মত অর্থ সম্পদ নেই। একটি জমি আছে যা দিয়ে তিনি অনেক কষ্টে নিজের ও পরিবারের ব্যয় নির্বাহ করেন। জানতে চাচ্ছি, তার ফরয হজ্ব কি মাফ হয়ে যাবে?

এয়ারপোর্টে স্বামী মারা গেলে স্ত্রী হজ্বে যেতে পারবে কি

প্রশ্ন (৯৬৩৫) : স্বামী স্ত্রী হজ্বে যাওয়ার সময় দেশের এয়ারপোর্টে স্বামীর ইন্তেকাল হয়ে গেলে স্ত্রী হজ্বে যাবে নাকি দেশে ইদ্দত পালন করবে?

আরাফায় কি জুমআ নেই

প্রশ্ন (৯৬৩১) : ৯ই জ্বিলহজ্ব যদি শুক্রবার হয় তাহলে হাজ্বী সাহেবদের কি জুমআ পড়তে হয় না?

১৩ তারিখ রমী না করলে কি দম আসবে

প্রশ্ন (৯৬২৯) : আমি শুনেছি, কেউ যদি ১২ই জ্বিলহজ্ব সূর্যাস্তের পর মিনায় অবস্থান করে তাহলে পরবর্তী দিন ১৩ই জ্বিলহজ্বও রমী করতে হয়। আমার প্রশ্ন হল, কেউ যদি ১২ই জ্বিলহজ্ব সূর্যাস্তের পর মিনায় অবস্থান করে কিন্তু ১৩ তারিখ রমী না করেই ফিরে আসে তাহলে তার উপর দম আসবে কি?

ভুলে এক আঙ্গুলের নখ কাটলে দম আসবে কি

প্রশ্ন (৯৪৫১) : আমি একদিন ইহরাম অবস্থায় মনের ভুলে নখ কাটতে বসি। এক আঙ্গুলের নখ কাটার পর মনে পড়ে যে, ইহরাম অবস্থায় নখ কাটা নিষেধ। জানতে চাচ্ছি, এক আঙ্গুলের নখ কাটার কারণে আমার উপর কোনো দম আসবে কি?

ভুলে অষ্টম চক্কর দিলে বাকিগুলো দিতে হবে কি

প্রশ্ন (৯৪৫০) : আমি একবার তাওয়াফ করার সময় ভুলে অষ্টম চক্কর দিয়ে ফেলি। তাওয়াফ করার সময় আমি সেটাকে সপ্তম চক্করই মনে করেছিলাম। পরবর্তীতে বুঝতে পারি যে, চক্কর আটটা হয়েছিল। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?