Feature
ইহরাম অবস্থায় পিঁপড়া কামড় দিলে তা মেরে ফেলা যাবে কি
প্রশ্ন (৯৬৩৩) : ইহরাম অবস্থায় যদি পিঁপড়া কামড় দেয় তাহলে তা মেরে ফেললে দম আসবে কি?
প্রশ্ন
ইহরাম অবস্থায় যদি পিঁপড়া কামড় দেয় তাহলে তা মেরে ফেললে দম আসবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইহরাম অবস্থায় পিঁপড়া কামড় দিলে উক্ত পিঁপড়া ক্ষতিকর প্রাণি হিসেবে গণ্য হবে। তাই তা মেরে ফেললে কোনো দম আসবে না। হাদিস শরিফে এসেছে, লাইস (রহ.) থেকে বর্ণিত
‘একবার তিনি মুজাহিদ (রহ.)-কে আরাফায় দেখেন, তাকে একটি পিঁপড়া কামড় দিলে তিনি তা মেরে ফেলেন ‘ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ৮৭০১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22089/article-details.html
← পূর্ববর্তী
ইহরাম অবস্থায় দারুচিনি খাওয়া যাবে কি
পরবর্তী →