কুরবানির মহিষের ক্ষেত্রে তার বয়স কি গরুর মত হতে হবে

প্রশ্ন (৭৫৭৮) : আমরা এ বছর মহিষ কুরবানি দেওয়ার নিয়ত করেছি। সে লক্ষে ২০ মাস বয়সী একটি মহিষ ক্রয় করেছি। কিন্তু এক আলেম বললেন, মহিষ কুরবানি দিতে হলে গরুর মত তারও দুই বছর পূর্ণ হতে হবে। এখন আমাদের করণীয় কী?

কুরবানির অংশ পারিশ্রমিক হিসেবে দিয়ে ফেললে করণীয় কী

প্রশ্ন (৭৫৭৭) : আপনাদের ওয়েবসাইট থেকে জানতে পারলাম যে, কুরবানির পশুর কোন অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েয নেই। আমরা তো পিছনে এমন করে ফেলেছি। এখন আমরা কী করব?

কয় বছর বয়সী মহিষ দ্বারা কুরবানি করা যাবে

প্রশ্ন (৭৫৭২) : আমার বন্ধু একেক বছর একেক প্রাণি দিয়ে কুরবানি করে। এ বছর তার নিয়ত হল, মহিষ দিয়ে কুরবানি করবে। তাই জানতে চাই, কয় বছর বয়সী মহিষ দিয়ে কুরবানি করা যাবে?

কুরবানির পশু থেকে বাচ্চা হলে কী করবে

প্রশ্ন (৭২৯৮) : আমি কুরবানির কয়েক মাস আগে কুরবানির উদ্দেশ্যে একটা গাভী কিনি। কয়েক দিন আগে সেটা একটা বাচ্চা দেয়। এখন এই বাচ্চাটা কী করব? আমরা খেতে পারব বা রেখে দিতে পারব?

আঘাতের কারণে হাঁটতে কষ্ট হলে তা দিয়ে কুরবানি করা যাবে কি

প্রশ্ন (৭২৯৫) : এবার আমরা গরু আনতে গিয়ে গাড়ির সাথে ধাক্কা লেগে গরুর পায়ে আঘাত লাগে। এতে গরুটির হাঁটতে কষ্ট হয়েছে। এ গরু দিয়ে কুরবানি করা যাবে কি?

সাহাবারা একা একা কুরবানি দিতেন না ভাগে কুরবানি দিতেন

প্রশ্ন (৭২৯৩) : আমাদের সমাজে বর্তমানে কুরবানি দেওয়ার দুটি নিয়ম চালু আছে। ভাগে অথবা একা একা। ভাগে দিলে সাত জন দেয়। আমার জিজ্ঞাসা হল, সাহাবারা কি এভাবে উভয় পদ্ধতিতে কুরবানি দিয়েছেন?

নিম্নোক্ত পদ্ধতিতে কুরবানি দিলে গোশত কে পাবে

প্রশ্ন (৬৮৮৮) : আমরা ছয় ভাই। আমরা একসাথে কুরবানি দিই এবং সপ্তম ভাগ মায়ের নামে দিই। আপনাদের কাছে একটা প্রশ্ন করেছিলাম, আপনার উত্তর দিয়েছিলেন, ছয় ভায়ের টাকা একজনকে মালিক বানিয়ে দিয়ে তিনি যেন মায়ের পক্ষ থেকে কুরবানি করেন। তাহলে সাওয়াবও হবে আবার নিয়মসম্মতও হবে। প্রশ্ন হল, এ ক্ষেত্রে গোশত কি সবাই খেতে পারবে?