বিভিন্ন উৎসব ও উপলক্ষ্য

সময়ের আগে কুরবানি করে ফেললে করণীয় কী

প্রশ্ন (৭৯৪০) : কুরবানির সময় হওয়ার আগে তথা ঈদের নামাজের পূর্বেই কেউ যদি কুরবানি করে ফেলে তাহলে সে কী করবে? তাকে আবার কুরবানি করতে হবে? না আগের কুরবানিই যথেষ্ট হবে?

পরীক্ষার ফি থেকে ভালো ফলাফলকারীদের পুরস্কার দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৯১৬) : মাদরাসার কর্তৃপক্ষ যে ছাত্রদের থেকে পরীক্ষার ফি নেয় অতঃপর তা দিয়ে ভালো ফলাফলকারীদের পুরস্কার দেয় সেটা কি জায়েয আছে?

উটের নেসাব কী

প্রশ্ন (৭৮৬৮) : উটের নেসাব কী? কয়টা উট থাকলে যাকাত আবশ্যক হয়? বিষয়টি একটু জানতে চাই।

.নাবালেগের জবাই কি বৈধ

প্রশ্ন (৭৭৫১) : আমার ৯ বছর বয়সী ছেলে আজকে আমাদের মুরগি জবাই করেছে। এখন সন্দেহ লাগছে জবাইটি কি ঠিক হয়েছে?

কুরবানির গরুর ভুঁড়ি বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৭৭২১) : আমাদের ঘরে প্রতি বছর একটি গরু কুরবানি করা হয়। কিন্তু আমাদের কেউ ভুঁড়ি খায় না। তাই আমার বাবা তা কসাইয়ের দোকানে বিক্রি করে দেন। এর বিনিময় কি আমাদের জন্য হালাল হবে?

কদরের রাতের দোয়া কি নির্দিষ্ট

প্রশ্ন (৭৭১৮) : কিছুদিন আগে একটি বইয়ে শবে ক্বদরের দোয়া নামে একটি দোয়া পেলাম। দোয়াটি হল, اللهمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي । জানতে চাচ্ছি, শবে ক্বদরে কি শুধু এই দোয়াটিই পড়তে হবে? অন্য কোনো দোয়া করা যাবে না?

কদরের রাতে নারীদের সুযোগ দিতে বাসা ছেড়ে মসজিদে ইবাদত করা যাবে কি

প্রশ্ন (৭৭১৭) : আমার বাসা খুব ছোট। বাসার নারীরা শবে ক্বদরের রাতে ইবাদত বন্দেগী করবে। আমার প্রশ্ন হল, আমি যেহেতু পুরুষ, সে হিসেবে আমি মসজিদে গিয়ে ইবাদত করতে পারব কি? শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?

শবে মেরাজ পালন করার বিধান কী

প্রশ্ন (৭৬৫৯) : আমাদের এলাকায় খুব ধুমধামের সাথে শবে মেরাজ পালন করা হয়। জনৈক আলেম বললেন, শবে মেরাজ পালন করা বিদআত। আমি জানতে চাচ্ছি, ইসলাম এ ব্যাপারে কী বলে?

ভুঁড়ি পরিষ্কারের জন্য তার অংশবিশেষ দেওয়ার চুক্তি করা যাবে কি

প্রশ্ন (৭৬১০) : কুরবানির সময় আমরা এভাবে চুক্তি করি যে, যে ভুঁড়ি পরিষ্কার করে দিবে তাকে কিছু টাকা এবং কিছু ভুঁড়ি দেওয়া হবে। এতে কি কোন সমস্যা আছে?