কদরের রাতে নারীদের সুযোগ দিতে বাসা ছেড়ে মসজিদে ইবাদত করা যাবে কি
প্রশ্ন (৭৭১৭) : আমার বাসা খুব ছোট। বাসার নারীরা শবে ক্বদরের রাতে ইবাদত বন্দেগী করবে। আমার প্রশ্ন হল, আমি যেহেতু পুরুষ, সে হিসেবে আমি মসজিদে গিয়ে ইবাদত করতে পারব কি? শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?
প্রশ্ন
আমার বাসা খুব ছোট। বাসার নারীরা শবে ক্বদরের রাতে ইবাদত বন্দেগী করবে। আমার প্রশ্ন হল, আমি যেহেতু পুরুষ, সে হিসেবে আমি মসজিদে গিয়ে ইবাদত করতে পারব কি? শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ক্বদরের রাতে ইবাদত বন্দেগীর করার অনেক ফজিলত রয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
‘যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কদরে ইবাদত-বন্দেগী করবে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৯০১]
এ রাত্রির ইবাদত হল নফল। যা ব্যক্তিগত আমল। সুতরাং ঘরের মধ্যে ব্যক্তিগতভাবে ইবাদত করা উচিৎ।
অবশ্য কারও যদি কোনো ওযর থাকে তাহলে সে মসজিদে গিয়েও ইবাদত করতে পারে। এতে কোনো সমস্যা হবে না।
সুতরাং আপনি মসজিদে গিয়েও ইবাদত করতে পারবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/18119/article-details.html
← পূর্ববর্তী
কদরের রাতে খাঁটি মনে ইবাদত করলে কি ক্ষমা পাওয়া যাবে
পরবর্তী →