অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য

বিক্রেতা যে দামে বিক্রয় করতে চান দালাল কি তারচেয়ে বেশি দামে বিক্রি করতে পারবে

প্রশ্ন (৬৬৯৯) : এক লোক একজনকে একটি বস্তু বিক্রয় করতে দিলেন। এবং তার জন্য মূল্যও নির্ধারণ করে দিলেন। বিক্রয় প্রতিনিধির জন্য কি জায়েয হবে, এরচেয়ে বেশি দামে বিক্রয় করা?

দালালের পারিশ্রমিক নির্ধারিত না করলে জায়েয হবে কি

প্রশ্ন (৬৬৮৮) : আমি যদি দালালকে এভাবে জমি বিক্রি করতে দিই যে, আমার জমিটি দশ লাখে বিক্রি করে দিলেই হবে। এর বেশি যত দামে তুমি বিক্রি করতে পারবে সেটা তোমার হবে। এভাবে দালালের পারিশ্রমিক নির্ধারিত করলে জায়েয হবে কি?

ড্রাইভারের জরিমানায় মালিক শরীক হবে কি

প্রশ্ন (৬৫৭০) : আমার অনেকগুলো সিএনজি আছে। সেগুলো ভাড়ায় দিয়ে থাকি। কখনো কখনো চালকরা আমার অনুমতি লঙ্ঘন করে গাড়ি চালায় এবং পুলিশের অন্যায় মামলার ঝামেলায় পড়ে। এ সব ক্ষেত্রে কি তাদের যে জরিমানা আসবে সেগুলোতে আমারও শরীক থাকতে হবে?

প্রতিনিধিকে কি জরিমানা দিতে হবে

প্রশ্ন (৬৫৪৮) : আমার এক সহপাঠী আমাকে একটি ঘড়ি আনার জন্য টাকা দিয়েছিল। ঘড়িটি কিনে আনার সময় রিক্সার সাথে বাড়ি লেগে একটু ফেটে গিয়েছে। এখন আমার সহপাঠী ঘড়িটি নিতে চাচ্ছে না। সে বলছে, তাকে তার টাকা ফেরত দিয়ে দিয়ে দিতে। এ ক্ষেত্রে আমার করণীয় কী?

বিক্রিত পণ্যে কম দামে ফেরত দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৫৪২) : আমি একটি মোবাইল কিনেছি। কিন্তু ঐ দিনই আরেকটি মোবাইল গিফট পাওয়ায় আগের মোবাইলটি ফেরত দেওয়ার জন্য দোকানে গিয়েছি। কিন্তু দোকানের মালিক আমাকে পূর্ণ টাকা ফেরত দিতে রাজি না হওয়ায় আমি কিছু কম টাকা নিতে রাজি হয়েছি। এতে কোন সমস্যা আছে কি?

ব্যভিচারিণী নারীকে কি ব্যভিচারের টাকা দেওয়া জরুরি

প্রশ্ন (৬৫৪১) : এক ব্যক্তি পতিতালয়ে গিয়ে ব্যভিচার করেছে। কিন্তু টাকা না দিয়ে ধোঁকা দিয়ে চলে এসেছে। এখন তার মধ্যে বুঝ এসেছে। সে জানতে চায়, তার কি ঐ টাকা পরিশোধ করতে হবে?

ইকালা কী

প্রশ্ন (৬৫৩৪) : ইকালা কী? আমি একটা বইতে এই নামটা পেলাম। এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

ব্যাংক থেকে সুদের উপর হোমলোন নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৫৩২) : আমি বাড়ি বানানোর জন্য ব্যাংক থেকে লোন নিতে চাই। কিন্তু ব্যাংক থেকে লোন নিতে হলে তাদেরকে সুদ দিতে হবে। তাই এখন আমি কি তাদের থেকে হোমলোন নিতে পারব?

ভুলে কম দামে বিক্রি করলে ক্রেতা থেকে পরে বেশি টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৫২৭) : আমি একটা চশমা বিক্রি করার সময় লাভে বিক্রি করার পরিবর্তে ভুলে আরও লসে বিক্রি করে ফেলেছি। এখন কি আমি ক্রেতা থেকে অতিরিক্ত টাকা নিতে পারব?

মাল হাতে পাওয়ার পূর্বে আরেকজনের কাছে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৬৫২৫) : আমি এক ট্রাক বুটের অর্ডার দিয়েছি। সেগুলো এখনো আমার হাতে আসেনি। কিন্তু অনেকেই আমার কাছ থেকে সেগুলো কিনতে চাচ্ছে। আমি কি তা বিক্রি করতে পারব?

মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে ঋণ পরিশোধ করলে কম দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৫১৪) : এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা দিয়ে আমি একটি গরু কিনেছি। ২০ হাজার টাকা নগদ পরিশোধ করেছি। আর বাকি ২০ হাজার টাকা ৩ মাস পরে দিব। এক মাস পরে তিনি আমার কাছে বাকি বিশ হাজার টাকা চাওয়ায় আমি তাকে বলেছি, এখন নিলে দশ হাজার টাকা নিতে হবে। বাকি দশ হাজার টাকা আর পাবেন না। তিনি রাজি হয়েছেন। এখন আমার জন্য কি এমন করা জায়েয আছে?

বিক্রেতা পণ্যের ত্রুটি বাবদ টাকা ফেরত দিলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৬০৮৭) : বিছুদিন আগে দোকান থেকে একটি পণ্য ক্রয় করার পর তাতে ত্রুটি দেখতে পাই। তখন বিক্রেতা কিছু টাকা ফেরত দিয়ে পণ্যটি রেখে দিতে বলে। আমি তা রেখে দেই। জানতে চাচ্ছি, উক্ত কাজটি কি বৈধ হয়েছে?

যাতায়াত ভাড়া থেকে টাকা গ্রহণ কর যাবে কি

প্রশ্ন (৫৫০৩) : আমি এক মাদরাসার ষ্টাফ। মাদরাসা কর্তৃপক্ষ কোথায় পাঠালে ভাড়ার টাকা দিয়ে পাঠায়। জানতে চাচ্ছি, ভাড়া কম খরচ করে অবশিষ্ট টাকা রেখে দেওয়া যাবে কি?

মাছ বিক্রি করে দিয়ে অতিরিক্ত লভ্যাংশ নেওয়া যাবে কি

প্রশ্ন (৫৪৩২) : আমার ও আমার ছোট ভাইয়ের যৌথ মালিকানাধীন একটি পুকুর আছে। প্রত্যেকের জমির অংশ ৫০%। তার সাথে আমার এভাবে চুক্তি হয়েছে, আমি উভয়ের অংশের মাছ বিক্রি করে দিব। তবে মাছ বিক্রির টাকার ৬০% আমি নিব। আর ৪০% সে নিবে। জানতে চাচ্ছি, উক্ত চুক্তিটি কি বৈধ হয়েছে?

প্রথমবার কাঙ্ক্ষিত দামে না দিলে তা নেওয়া কি আবশ্যক হবে

প্রশ্ন (৫৪১৮) : কিছুদিন আগে দোকানে একটি জিনিস কিনতে যাই। আমি বস্তুটির দাম ১০০ টাকা বলি। দোকানি ১৫০ টাকা বলে। আমি দোকান থেকে বের হয়ে যাই। তখন দোকানি বলে ১০০ টাকা দিয়ে নিয়ে যান। আমি সে পণ্যটি আর নেইনি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার কোনো গুনাহ হয়েছে?

ক্রয়মূল্য থেকে কম মূল্যে দোকানির কাছে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৫৩৬৮) : কিছুদিন আগে আমি দশ হাজার টাকা দিয়ে কম্পিউটারের একটি যন্ত্রাংশ কিনি। পরবর্তীতে সেই যন্ত্রাংশটি প্রয়োজন না হওয়ায় তা বিক্রি করতে দোকানির কাছে নিয়ে যাই। সে আট হাজার টাকায় তা কিনতে রাজি হয়। জানতে চাচ্ছি, এই ক্রয় বিক্রয় বৈধ হবে কি?

পাওয়া মোবাইলের জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (৫১৪৬) : আমি একজন উবার চালক। এক সপ্তাহ আগে ট্রিপ শেষে বাসায় যাওয়ার সময় একজন আরোহী রাস্তা থেকে উঠিয়ে নেই। সে তার গন্তব্যে পৌঁছে ভাড়া দিয়ে চলে যায়। ভুলক্রমে সে তার একটি নতুন মোবাইলের প্যাকেট ফেলে যায়। দীর্ঘদিন তার অনুসন্ধান করেও খোঁজ পাইনি। পরবর্তীতে তা এক গরিবকে দান করে দেই। এর কিছুদিন পর তার সাথে সাক্ষাত হলে সে ঐ মোবাইল দাবি করে। অপরদিকে ঐ গরিব ব্যক্তিটি মোবাইলটি বিক্রি করে দিয়েছে। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

মোবাইল হারিয়ে ফেললে জরিমানা কে দিবে

প্রশ্ন (৪৬৯০) : কিছুদিন আগে ঢাকা যাওয়ার সময় আমার বন্ধুর মোবাইলটি আমি তার অনুমতিক্রমে আমার সাথে নিয়ে যাই। গাড়ির সিটে মোবাইলটি রেখে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। এক পর্যায়ে গন্তব্যস্থানে পৌঁছার পর মোবাইল না নিয়েই আমি গাড়ি থেকে নেমে যাই। ফলে মোবাইলটি হারিয়ে যায়। প্রশ্ন হল, এখন কি আমার উক্ত মোবাইলের জরিমানা দিতে হবে?

জামানতের টাকা ভাড়াদাতা ব্যবহার করতে পারবে কি

প্রশ্ন (৪৩৩৭) : আমি এক ব্যক্তির কাছে আমার একটি দোকান ভাড়া দিয়েছি। জামানত স্বরূপ তার কাছ থেকে ১ লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছি। সে দোকান ছেড়ে দিলে সেই টাকা আবার ফিরিয়ে দিব। জানতে চাচ্ছি, এই জামানতের টাকা আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারব কি?