অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য

দালালি করে টাকা নেওয়ার বিধান কী

প্রশ্ন (৭৩৭৭) : এক. আমরা তিন বন্ধু জমির ব্যবসা করি। এক্ষেত্রে আমরা জমির দালালকে কিছু টাকা দিয়ে থাকি। এ পদ্ধতি সঠিক কিনা? দুই. আমাদের নিকট এক ব্যক্তি এসে বললো, আমার ১০ শতাংশ জমি আছে আপনারা তা বিক্রি করে দেন। তখন আমরা বললাম বিক্রি করে দিতে পারি, তবে আমাদেরকে প্রতি শতাংশে ১০০০ টাকা দিতে হবে। অথবা বললাম, আমরা আপনার নিকট ক্রেতা এনে দিব, প্রতি শতাংশে ৩০০০ টাকা আমাদেরকে দিতে হবে। জমির মালিক রাজি হয়ে যায়। আমাদের এ চুক্তি সঠিক কিনা?

হারাম টাকা থেকে প্রেসক্রিপশন ফি নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭৩৬১) : সুদী ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তি যদি কোনো চিকিৎসকের কাছ থেকে ফি পরিশোধ করে প্রেসক্রিপশন নেয় তাহলে উক্ত ফি এর টাকা ব্যবহার করা কি উক্ত চিকিৎসকের জন্য হালাল হবে? যদি না হয় তাহলে করণীয় কী?

পারিশ্রমিক নির্দিষ্ট না করে দালালি করা যাবে কি

প্রশ্ন (৭৩৬০) : জনৈক ব্যক্তি একটি জমি বিক্রয় করার ইচ্ছে করেছে। তা শুনে এক ব্যক্তি বলল, ঠিক আছে আমি এক হাজার টাকায় বিক্রি করে দিব। আমি এক হাজারের বেশি যা বিক্রয় করব তা আমার হবে। এরপর সে উক্ত জমিটি ১২০০ টাকায় বিক্রয় করে জমির মালিককে এক হাজার টাকা দেয়, আর দুই শত টাকা নিজে নিয়ে নেয়। এভাবে চুক্তি করে বিক্রয় করা এবং অতিরিক্ত টাকা গ্রহণ করা কি জায়েয আছে?

মিথ্যা লেভেল লাগিয়ে মাল ইমপোর্ট করা যাবে কি

প্রশ্ন (৭২৪১) : বাহিরের এক দেশ থেকে আমি মাল আনলে বেশি টাকা খরচ হয়। আবার আরেক দেশ থেকে আনলে অনেক কম টাকা খরচ হয়। এখন যদি আমি যে দেশ থেকে আনলে কম খরচ হয় সে দেশে মাল নিয়ে সে দেশের লেভেল লাগিয়ে দেশে আনি তাহলে কি এটা জায়েয হবে?

ভাঙ্গা নষ্ট ডিম ফেরত দিতে পারব কি

প্রশ্ন (৭২১৪) : আমি দোকান থেকে ডিম কিনে এনে ভাঙ্গার পর দেখি দুইটা ডিম নষ্ট। এখন কি আমি এগুলো ফেরত দিতে পারব? আমি কিন্তু ডিমগুলো ভেঙ্গে ফেলেছি।

নষ্ট ডিম পাল্টে দেওয়া কি জরুরি

প্রশ্ন (৭১৫১) : এক লোক আমার কাছ থেকে এক ডজন ডিম নিয়েছে। বাসায় নিয়ে যাওয়ার পর একটি ডিম নিয়ে এসে বলছেন, সেটি নষ্ট। তার পরিবর্তে আরেকটি ডিম পরিবর্তন করে দিতে। আমার জন্য কি সেটি পরিবর্তন করে দেওয়া জরুরি?

দালালদের কাছে টিকেট বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৭১৪৪) : আমি ট্রেনের টিকেট কাউন্টারের দায়িত্বে আছি। ঈদের আগে কিছু লোক আমাদের থেকে বেশি করে টিকেট কিনে নিয়ে যায়। এরা মূলত বেশি টিকেট কিনে পরবর্তীতে জনসাধারণের কাছে বেশি দামে টিকেট বিক্রি করে। আমি জানতে চাচ্ছি, এদের কাছে টিকেট বিক্রি করা যাবে কি?

দালাল থেকে বেশি দামে টিকেট কেনা জায়েয আছে কি

প্রশ্ন (৭১৪৩) : আমাদের এখানে ঈদের আগে টিকেট কিনতে গেলে কাউন্টারে টিকেট পাওয়া যায় না। কাউন্টারের আশেপাশে দালাল থাকে। তাদের কাছে টিকেট পাওয়া যায়। তবে অনেক বেশি দামে কিনতে হয়। তাদের কাছ থেকে টিকেট কেনা জায়েয আছে কি?

আরেকজনের বাগানে গাছ লাগিয়ে লাভ ভাগাভাগি করা যাবে কি

প্রশ্ন (৭০২৮) : আমার বন্ধু একটি খালি জমি কিনেছে। আমি সেখানে কিছু গাছ লাগচ্ছি। আমাদের মাঝে চুক্তি হয়েছে দশ বছর পর এই গাছগুলো বিক্রি করে যে লাভ হবে তা আমরা দুজন ভাগ করে নিব। এভাবে চুক্তি করা কি জায়েয আছে?

মাড়ানো ধান থেকে পারিশ্রমিক দেওয়া যাবে কি

প্রশ্ন (৭০০৮) : আমার একটি ধান মাড়ানোর মেশিন রয়েছে। আমি লোকদের সাথে এভাবে চুক্তি করে থাকি যে, যত মণ ধান মাড়ানো হবে তা থেকে মণ প্রতি আমাকে দেড় কেজি ধান দিতে হবে। এটা জায়েয আছে কি না?

মুদারাবা ব্যবসায় এ্যাডের টাকা কার কাছ থেকে যাবে

প্রশ্ন (৬৯৮৪) : বর্তমানে যে কোন ব্যবসায় সাধারণত এ্যাডজাতীয় কিছু কাজ থাকে। আমার জিজ্ঞাসা হল, মুদারাবা ব্যবসায় এ্যাডের টাকা কার কাছ থেকে যাবে? মুদারিব থেকে না ব্যবসা থেকে?

ধান মাড়িয়ে পারিশ্রমিক নেওয়ার বৈধ পদ্ধতি কি

প্রশ্ন (৬৯৫৪) : আমাদের এলাকায় প্রচলিত আছে, যে মেশিন দিয়ে ধান মাড়িয়ে দেয় সে মাড়ানো ধান থেকে মণ প্রতি এক কেজি করে নেয়। এটা নাকি জায়েয নয়? তাহলে কোনটা জায়েয?

মোবাইল রিচার্জে টাকা পাঠালে ফী রাখা যাবে কি

প্রশ্ন (৬৯৪৭) : আমার মোবাইল থেকে ছাত্ররা ফোনে কথা বলে। কখনো কখনো এমন হয় যে, তাদের গার্ডিয়ান টাকা পাঠাতে চাইলে আমার নম্বরে রিচার্জ করে দেয়। আমি সেখান থেকে কিছু টাকা কেটে বাকি টাকা ছাত্রকে দিয়ে দিই। এমন করা আমার জন্য জায়েয আছে কি?

জামা বানানোর কাপড় দিলে অতিরিক্ত অংশ রেখে দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৯১১) : এক ব্যক্তি আমাকে তার মাদরাসার ছাত্রদের জামা বানানোর জন্য অনেক কাপড় দিয়েছে। মোট অর্ডার হল, ৩২টা জামার। এখন ৩২টা জামা বানিয়ে আরও কিছু কাপড় রয়ে গেছে, যেটা দিয়ে আর দুটি জামা হবে। আমি কি ঐ কাপড়গুলো রেখে দিতে পারব? অথবা সেগুলো দিয়ে জামা বানিয়ে অন্য কারও কাছে বিক্রি করতে পারব?

যৌথ পরিবারে থাকলে কি সন্তানের রোজগারের মালিক পিতা হয়

প্রশ্ন (৬৮৭১) : এক ব্যক্তি বললেন, সন্তান যতদিন বাবা-মায়ের সাথে যৌথ পরিবারে থাকবে ততদিন পর্যন্ত পিতা সন্তানের উপার্জনের মালিক হবে। এই কথাটি কি সঠিক?