সমসাময়িক অর্থনৈতিক মাসআলা

মালিকের দামের চেয়ে বেশি দামে বিক্রি করে অতিরিক্ত টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৩৩৮) : আমি এক সবজির দোকানের সেলার। মালিক প্রতিদিন নিজেই সবজির দাম নির্ধারণ করে দেন। জানতে চাচ্ছি, মালিক কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সবজি বিক্রি করে অতিরিক্ত টাকা নিজে রেখে দিতে পারব কি?

মালিক নির্ধারিত দামের বেশি দামে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৬৩৩৭) : আমি কাওরান বাজারে এক ফলের দোকানের কর্মচারী। প্রতিদিন মালিক ফলগুলোর একটি দাম নির্ধারণ করে দেন এবং বলেন, উক্ত দামে বিক্রি করতে। কিন্তু কখনো কখনো এমন হয় যে, চাহিদা বেশি থাকার কারণে ফলের দাম বেশি থাকে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমি বেশি দামে বিক্রি করতে পারব কি?

কিস্তিতে অতিরিক্ত টাকা দিয়ে পণ্য ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৬২৭৭) : আমি একটি ল্যাপটপ কিনতে চাচ্ছি, যার দাম ৮০ হাজার টাকা। কিন্তু আমার কাছে এত টাকা না থাকায় কিস্তিতে কিনবো। কিন্তু কিস্তিতে কিনলে ৮৫ হাজার টাকা দিতে হবে। জানতে চাচ্ছি, এভাবে পাঁচ হাজার টাকা অতিরিক্ত দিয়ে কিস্তিতে ল্যাপটপ ক্রয় করা যাবে কি?

ফুডপান্ডার মূল্যছাড়ের মালিক কে হবে

প্রশ্ন (৬০৭৮) : আমার বড় ভাই কিছুদিন আগে আমাকে হোটেল থেকে দুপুরের খাবার আনার জন্য ৫০০ টাকা দেন। আমি সরাসরি হোটেল থেকে খাবার না কিনে ফুডপান্ডার মাধ্যমে খাবার অর্ডার করি। এতে হোটেলের চেয়ে ৫০ টাকা কমে খাবার পাই। জানতে চাচ্ছি, এই ৫০ টাকা আমি নিতে পারব কি?

Payoneer কার্ড ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৬০১৮) : Payoneer কার্ড ব্যবহার করা যাবে কি? এক ভাইকে বলতে শুনলাম, এ কোম্পানীর মালিক তার লাভের একটি অংশ ইহুদিরদেরকে দিয়ে থাকে।

চাকরিদাতাদের সাথে চাকরিপ্রার্থীদের যোগাযোগ করিয়ে কমিশন নেওয়া যাবে কি

প্রশ্ন (৫৯৬৫) : আমি একটি জব খোঁজার ওয়েব সাইট খুলেছি। এতে চাকরিদাতা বিভিন্ন কোম্পানীর অ্যাড দেই। চাকরিপ্রার্থীরা এতে অ্যাড দেখে কোম্পানীর সাথে যোগযোগ করে চাকরি পেয়ে থাকে। আমি এক্ষেত্রে উভয় পক্ষ থেকে নির্ধারিত হারে কমিশন নিয়ে থাকি। জানতে চাচ্ছি, আমার এ কাজটি বৈধ হচ্ছে?

বিকাশ এজেন্ট বেশি টাকা রাখতে পারবে কি

প্রশ্ন (৫৫৩৯) : বিকাশ কর্তৃপক্ষ সাধারণত হাজারে প্রায় ১৯ টাকার মত চার্জ কেটে থাকে। কিন্তু দোকান থেকে টাকা উঠাতে গেলে তারা ২০ টাকা রাখে। জানতে চাচ্ছি, এই অতিরিক্ত টাকা রাখা এজেন্টদের জন্য বৈধ হবে কি?

পণ্য ক্রয় করে ক্র্যাচ কার্ড গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৪৭১৫) : সামনে কুরবানীর ঈদ। বিভিন্ন ফ্রিজ বিক্রেতা কোম্পানী অফার দিচ্ছে যে, ফ্রিজ কিনলে একটি ক্র্যাচ কার্ড দেওয়া হবে। সেখানে বিভিন্ন ধরনের পুরস্কার থাকে। জানতে চাচ্ছি, সেই ক্র্যাচ কার্ড গ্রহণ করা এবং তা থেকে প্রাপ্ত পুরস্কার বৈধ হবে কি?