সমসাময়িক অর্থনৈতিক মাসআলা

মিউজিক বিক্রির ওয়েবসাইট বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৮৪৯৭) : আমি একজন ওয়েব ডিজাইনার। বিভিন্ন কোম্পানী আমাকে দিয়ে তাদের ওয়েবসাইট তৈরি করায়। এক মিউজিক বিক্রেতা তার কোম্পানীর জন্য ওয়েবসাইট বানাতে বলেছে। জানতে চাচ্ছি, তার জন্য মিউজিকযুক্ত ওয়েবসাইট বানিয়ে দেওয়া যাবে কি?

নারীদের ছবি ব্যবহার করে ওয়েবসাইট বানানো যাবে কি

প্রশ্ন (৮৪৭৬) : আমি একজন ওয়েব ডিজাইনার। মাঝে মাঝে নারীদের ছবি যুক্ত করে ওয়েবসাইট তৈরি করে সেগুলো ক্লায়েন্টের কাছে বিক্রি করে থাকি। জানতে চাচ্ছি, এভাবে নারীদের ছবি যুক্ত করে ওয়েবসাইট বানিয়ে বিক্রি করা যাবে কি?

টিউশন ফি একবারে নেওয়া বৈধ হবে কি

প্রশ্ন (৮৪৬৪) : আমি আমার এক ছোট ভাইকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে চাচ্ছি। সেখানে এক বছরের টিউশন ফি একবারে নিবে। জানতে চাচ্ছি, এটা তাদের জন্য বৈধ হবে কি?

উবার চালালে ইনকাম হালাল হবে কি

প্রশ্ন (৮৪৪৮) : আমি একজন উবার চালক। নানান ধরণের মানুষ উবারে উঠে থাকে। তাদের কেউ কেউ খারাপ স্থানেও গিয়ে থাকে। জানতে চাচ্ছি, আমি যে উবারের মাধ্যমে ইনকাম করি, তা কি হালাল হবে?

ফেসবুক পোস্ট বুস্ট করা যাবে কি

প্রশ্ন (৮১১১) : ফেসবুকে টাকার মাধ্যমে বিভিন্ন পেজ বুস্ট করা যায়। আমারও একটি পেজ আছে। জানতে চাচ্ছি, সেই পেজ আমি বুস্ট করতে পারব কি?

পেজ বুস্ট করে ইনকাম করা যাবে কি

প্রশ্ন (৮০৩৪) : ফেসবুকের বিভিন্ন পেজের মালিক আমার মাধ্যমে তাদের পেজ বুস্ট করিয়ে থাকে। এর মাধ্যমে আমি আয় করে থাকি। জানতে চাচ্ছি, আমার এ আয় জায়েয হবে কি?

দোকান ভাড়া নেওয়ার জন্য সিকিউরিটি মানি দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৫০৫) : আমি একটি দোকান ভাড়া নিতে গেলে দোকানের মালিক আমাকে বলে, তাকে সিকিউরিটি হিসেবে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে। যদি কখনো আমি দোকানের ভাড়া ছেড়ে দিই তাহলে তিনি আমাকে এই পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে দিবেন। জানতে চাই, দোকানের মালিককে ভাড়ার অতিরিক্ত পঞ্চাশ হাজার দিয়ে দোকান ভাড়া নিলে সেটা জায়েয হবে?

মানিচেঞ্জের ব্যবসা করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৪৯০) : মানিচেঞ্জের ব্যবসা অর্থাৎ এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রা দ্বারা কিছু কম-বেশির সাথে পরিবর্তন করা, এমনিভাবে দেশীয় মুদ্রাকে দেশি মুদ্রার বিনিময়ে পরিবর্তনের শরয়ি হুকুম কী?

ইন্স্যুরেন্স কোম্পানি সদস্য জায়েয আছে কি

প্রশ্ন (৭৪৮৬) : একটি ইন্স্যুরেন্স কোম্পানির সদস্য হতে হলে ১৫ বছর পর্যন্ত প্রত্যেক বছর জমা দিতে হবে ৮৬২০ টাকা। পাঁচ বছর পর বা দুই বছর পর পর ১৫ হাজার টাকা করে বোনাস দেবে। ১৫ বছর পর ২ লক্ষ ৪০ হাজার টাকা দেবে। জানার বিষয় হলো উক্ত ইন্স্যুরেন্স কোম্পানির কার্যক্রম কি শরিয়তসম্মত?

কাউন্টার থেকে টিকেট কিনে বেশি দামে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৭০৮১) : আমি ঈদের সময় আগে আগে কাউন্টার থেকে অনেকগুলো টিকেট কিনে রাখি। অতঃপর ঈদের এক দুদিন আগে টিকেটগুলো নির্ধারিত দামের চেয়ে দশ পনের পার্সেন্ট বেশি দামে বিক্রি করি। এভাবে বেশি দামে টিকেট বিক্রি করা জায়েয আছে কি? উল্লেখ্য, এমন ব্যবসা আরও অনেকে করে থাকে। আমি না করলেও তারা করতে থাকবে।

ছাত্রদের জন্য পিডিএফ থেকে ফটোকপি করে নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৮৩৮) : আমরা তিন জন ছাত্র। আমাদের আর্থিক সমস্যার কারণে আমরা বিভিন্ন সময় সরাসরি বই ক্রয় না করে পিডিএফ থেকে ফটোকপি করে নিই। এতে শরিয়তের দৃষ্টিতে কোন সমস্যা হবে কি?

ব্যাংক থেকে সুদের উপর হোমলোন নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৫৩২) : আমি বাড়ি বানানোর জন্য ব্যাংক থেকে লোন নিতে চাই। কিন্তু ব্যাংক থেকে লোন নিতে হলে তাদেরকে সুদ দিতে হবে। তাই এখন আমি কি তাদের থেকে হোমলোন নিতে পারব?

আর্থিক জরিমানা আরোপ করা যাবে কি

প্রশ্ন (৬৩৭৪) : আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম হল, কেউ সময়মত বেতন না দিলে তার উপর নির্দিষ্টহারে জরিমানা আরোপ করা হয়। জানতে চাচ্ছি, এভাবে জরিমানা আরোপ করা বৈধ হবে কি?