অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

পুরাতন ভাড়াটিয়ার জিনিস ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৮৬৫২) : আমি এই মাসে নতুন একটি বাসায় ভাড়া উঠেছি। সে বাসায় আগের ভাড়াটিয়া কিছু তুচ্ছ মাল সামান ফেলে গিয়েছে। যেমন, টিস্যু, ফুলের টব ইত্যাদি। তার এগুলো নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জানতে চাচ্ছি, আমি কি সেগুলো ব্যবহার করতে পারব?

ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে ফেরত দিবে

প্রশ্ন (৮৬৪৯) : আমি অনেক দিন আগে একটি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছিলাম। বর্তমানে সেই সিমটি হারিয়ে ফেলেছি। সেই সিমের নম্বরও মনে নেই। জানতে চাচ্ছি, সেই টাকা কিভাবে ফেরত দিব?

ইন্টারনেট ব্যবসা করা জায়েয কি

প্রশ্ন (৮৬৪৭) : আমি এলাকায় ইন্টারনেটের ব্যবসা করতে চাচ্ছি। প্রশ্ন হল, ইন্টারনেট ব্যবসা কি জায়েয? ইন্টারনেট দ্বারা তো মানুষ অনেক খারাপ কাজও করে থাকে।

অতিরিক্ত টুপি কী করবে

প্রশ্ন (৮৬৪৫) : আমি কিছুদিন আগে এক ভ্যান গাড়িওয়ালার কাছ থেকে দুইটি টুপি কিনি। সে টুপি প্যাকেট করে দিয়েছিল। বাসায় এসে প্যাকেট খোলার পর তিনটি টুপি দেখতে পাই। সাথে উক্ত স্থানে ফিরে যাই অতিরিক্ত টুপিটি ফেরত দেওয়ার জন্য। কিন্তু সেখানে ভ্যান ওয়ালাকে আর খুঁজে পাইনি। জানতে চাচ্ছি, অতিরিক্ত টুপিটি কী করব?

৪৫০০০ নিয়ে ৫০০০০ দিলে সুদ হবে কি

প্রশ্ন (৮৬৪৪) : আমার বেতন ৫০০০০ টাকা। অফিস থেকে মাসের শুরুতে বেতন দিয়ে থাকে। কিন্তু গত মাসে মাস শেষ হওয়ার আগে আমার কিছু টাকার প্রয়োজন হয়। তাই এক ব্যক্তির সাথে এভাবে চুক্তি করি যে, তুমি আমাকে ৪৫০০০ টাকা দিবে। মাসের শুরুতে আমার সম্পূর্ণ বেতন তুমি নিয়ে নিবে। প্রশ্ন হল, এভাবে চুক্তি কি সুদের অন্তর্ভুক্ত হবে?

বালেগা নারীদেরকে প্রাইভেট পড়ালে বেতন হালাল হবে কি

প্রশ্ন (৮৬১০) : আমার একটি কোচিং সেন্টার আছে। সেখানে ছেলেদের পাশাপাশি মেয়েদের ব্যাচ আছে। জানতে চাচ্ছি, এভাবে ব্যাচ করে বালেগা মেয়েদের পড়ালে আমার বেতন কি হালাল হবে?

বাকিতে নির্দিষ্ট দামের চেয়ে বেশিতে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৮৬০৬) : জনৈক ব্যবসায়ীর সাথে আমার চুক্তি হয়েছে যে, আমি যদি তার পণ্য নগদ মূল্য দিয়ে নেই তাহলে দশ হাজার টাকা রাখবে। আর যদি বাকিতে নেই তাহলে বারো হাজার টাকা রাখবে। জানতে চাচ্ছি, এভাবে ক্রয় বিক্রয় বৈধ হবে কি?

পিকনিকের লটারিতে অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৮৫৯৬) : আমাদের কোম্পানী প্রতি বছর লটারির আয়োজন করে। সেখানে তারা লটারির ব্যবস্থা রাখে। লটারিতে অংশগ্রহণের জন্য কুপন ক্রয় করতে হয়। জানতে চাচ্ছি, উক্ত লটারিতে অংশগ্রহণ করা যাবে কি?

ডলারের পরিবর্তে টাকা পরিশোধের ক্ষেত্রে কোন রেট ধর্তব্য হবে

প্রশ্ন (৮৫৭৯) : ১০০ ডলার ঋণ নেওয়ার পর যদি টাকা দিয়ে তা পরিশোধ করতে চাই তাহলে কোন দিনের রেট ধর্তব্য হবে? যেদিন ঋণ নিয়েছিলাম দিনের, নাকি পরিশোধের দিনের?

টয়লেট নির্মাণকারীর কাছে মসজিদের ইট বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৮৫৭৮) : আমাদের মসজিদের পুরাতন কিছু ইট আছে। যেগুলো মসজিদের কোনো আসবে না। সেগুলো মসজিদের নির্মাণে ব্যবহারও হয়নি। এলাকার এক ব্যক্তি তার ঘরের জন্য টয়লেট নির্মাণ করবে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কাছে মসজিসের পরিত্যক্ত ইটগুলো বিক্রি করা যাবে কি?

ঋণ পরিশোধের ক্ষেত্রে কোন দিনের ডলারের রেট ধর্তব্য হবে

প্রশ্ন (৮৫৬১) : আমি আমার এক বন্ধুর কাছ থেকে ২০১৭ সালে ২০০ ডলার ঋণ নিয়েছিলাম। তখন ২০০ ডলারের রেট ছিল ১৭০০০ টাকা। বর্তমানে আমি তার ঋণ পরিশোধ করতে চাচ্ছি। আমার জানার বিষয় হল, আমি কি ২০১৭ সালের টাকার রেট হিসেব করে ডলার পরিশোধ করব, নাকি ২০০ ডলারই দিয়ে দিব?

অতিরিক্ত টাকা কি সুদ হিসেবে গণ্য হবে

প্রশ্ন (৮৫৫১) : আমি ২০১৭ সালে এক ব্যক্তি থেকে ৫০ ডলার ঋণ নিয়েছিলাম। তখন তার মূল্য ছিল ৪২৫০ টাকা। আমি এখন তার ঋণ টাকা দ্বারা পরিশোধ করতে চাচ্ছি। সে হিসেবে ২০২৩ সালে ৫০ ডলারের রেট আসে ৫৪০০ টাকা। প্রশ্ন হল, ৪২৫০ টাকা থেকে যা অতিরিক্ত হচ্ছে তা কি সুদ হিসেবে গণ্য হবে?

মিউজিক বিক্রির ওয়েবসাইট বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৮৪৯৭) : আমি একজন ওয়েব ডিজাইনার। বিভিন্ন কোম্পানী আমাকে দিয়ে তাদের ওয়েবসাইট তৈরি করায়। এক মিউজিক বিক্রেতা তার কোম্পানীর জন্য ওয়েবসাইট বানাতে বলেছে। জানতে চাচ্ছি, তার জন্য মিউজিকযুক্ত ওয়েবসাইট বানিয়ে দেওয়া যাবে কি?