অতিরিক্ত টাকা কি সুদ হিসেবে গণ্য হবে
প্রশ্ন (৮৫৫১) : আমি ২০১৭ সালে এক ব্যক্তি থেকে ৫০ ডলার ঋণ নিয়েছিলাম। তখন তার মূল্য ছিল ৪২৫০ টাকা। আমি এখন তার ঋণ টাকা দ্বারা পরিশোধ করতে চাচ্ছি। সে হিসেবে ২০২৩ সালে ৫০ ডলারের রেট আসে ৫৪০০ টাকা। প্রশ্ন হল, ৪২৫০ টাকা থেকে যা অতিরিক্ত হচ্ছে তা কি সুদ হিসেবে গণ্য হবে?
প্রশ্ন
আমি ২০১৭ সালে এক ব্যক্তি থেকে ৫০ ডলার ঋণ নিয়েছিলাম। তখন তার মূল্য ছিল ৪২৫০ টাকা। আমি এখন তার ঋণ টাকা দ্বারা পরিশোধ করতে চাচ্ছি। সে হিসেবে ২০২৩ সালে ৫০ ডলারের রেট আসে ৫৪০০ টাকা। প্রশ্ন হল, ৪২৫০ টাকা থেকে যা অতিরিক্ত হচ্ছে তা কি সুদ হিসেবে গণ্য হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঋণের ক্ষেত্রে নিয়ম হল যে জিনিস ঋণ নেওয়া হয় হুবহু ঐ ধরনের জিনিস ফিরিয়ে দেওয়া। যেহেতু আপনি ঋণ নিয়েছিলেন ৫০ ডলার, তাই আপনাকে ৫০ ডলারই পরিশোধ করতে হবে। ডলারের রেট কম হোক বা বেশি হোক।
তবে কোনো কারণে যদি ডলার দেওয়া সম্ভব না হয় তাহলে যেদিন ঋণ পরিশোধ করবেন সেদিন ৫০ ডলারের মূল্য যত টাকা আসবে তত টাকা পরিশোধ করতে হবে।
সেক্ষেত্রে অতিরিক্ত টাকা সুদ হিসেবে গণ্য হবে না।
হিদায়া ৩/২৯৬, আলজাওহারাতুন নায়্যিরাহ ৩/৩০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/19888/article-details.html
← পূর্ববর্তী
স্ত্রী তালাকের কথা মিথ্যা বললে গ্রহণযোগ্য হবে কি
পরবর্তী →