অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

চুক্তি অনুযায়ী বই না পৌঁছলে টাকা দিতে পারবে কি

প্রশ্ন (১০৪৪৫) : এক ব্যক্তির সাথে আমার চুক্তি হয়েছিল যে, আমি আমার এক বন্ধুর মাধ্যমে তার কাছে ৫০০০ টাকার বই পাঠাবো। তিনি বই বুঝে পেলে আমাকে টাকা পাঠাবেন। চুক্তি অনুসারে আমার বন্ধুর মাধ্যমে বই পাঠাই। কিন্তু আমার বন্ধু বই হারিয়ে ফেলে। বই না পেলেও উক্ত ব্যক্তি টাকা দিতে চাচ্ছেন। আমর জন্য উক্ত টাকা নেওয়া বৈধ হবে কি?

খরচসহ ফেরত দিলে কি সুদ হবে

প্রশ্ন (১০৪৪৪) : আমি একজন থেকে বিকাশে ঋণ নিয়েছিলাম। সে তখন কোনো খরচ পাঠায়নি। বর্তমানে আমি তার টাকা বিকাশে খরচসহ পাঠাতে চাচ্ছি। জানতে চাচ্ছি, অতিরিক্ত টাকাটা কি সুদ হবে?

ক্যাশআউটের পর অবশিষ্ট টাকা কী করবে

প্রশ্ন (১০৪৪৩) : আমার বিকাশে অন্যের টাকা আসে। যারা পাঠায় তারা খরচসহই পাঠায়। দেখা যায়, ক্যাশআউটের পর ১.১৪ পয়সার মত থেকে যায়। জানতে চাচ্ছি, উক্ত টাকা কী করব?

স্বর্ণের ভ্যাট দিতে হবে কি

প্রশ্ন (১০২৬৩) : সৌদীতে স্বর্ণ ক্রয় করলে ১৫% সরকারি ভ্যাট দিতে হয়। কেউ যদি ক্রয় রিসিট ছাড়া স্বর্ণ ক্রয় করে তাহলে সেই অতিরিক্ত ভ্যাট দিতে হয় না। জানতে চাচ্ছি, এভাবে ভ্যাট না দিয়ে রিসিট ছাড়া স্বর্ণ ক্রয় করা যাবে কি?

অভার টাইম না করে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (১০২৬০) : আমাদের কোম্পানীতে অভার টাইমের জন্য আলাদা ভাতা নির্ধারিত আছে। কেউ যদি অভার টাইম না করেও উক্ত ভাতা নেয় তাহলে কি তা তার জন্য বৈধ হবে?

হারাম উপার্জনকারীর কাছে জমি বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০২৫৫) : আমার জমিটি বিক্রি করা একান্ত জরুরি। একজন ব্যক্তি জমিটি যথাযথ দামে ক্রয় করতে চেয়েছে। কিন্তু তার সম্পূর্ণ উপার্জন হারাম। জানতে চাচ্ছি, তার কাছে জমিটি বিক্রি করা শুদ্ধ হবে কি?

শেয়ারে ওয়াইফাই চালালে কি চুরি হিসেবে গণ্য হবে

প্রশ্ন (১০২৫২) : আমাদের পাশের ফ্ল্যাটের যারা থাকে তারা কোম্পানী থেকে ওয়াইফাই নিয়েছে। আমরা তার সাথে শেয়ারে সেই ওয়াইফাই ব্যবহার করি। মাসিক বিল ১০০০ টাকা। সেখান থেকে আমরা ৫০০ দেই। সে ৫০০ দেয়। যেহেতু আমরা কোম্পানী থেকে নেইনি তাই আমাদের এ ব্যবহার কি চুরি হিসেবে গণ্য হবে?

বায়োডাটার তথ্য দিয়ে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (১০২৫০) : আমার একটি ফেসবুক গ্রুপ আছে। সেখানে আমি পাত্র-পাত্রীদের বায়োডাটা পোস্ট করে থাকি। বিবাহ করতে ইচ্ছুক তারা সেখান থেকে বায়োডাটা পছন্দদ করে ফ্যামিলির সাথে যোগাযোগ করে। আমি প্রতিটি বায়োডাটার বিনিময়ে পাত্র পাত্রীদের কাছ থেকে ১০০ টাকা নিয়ে থাকি। প্রশ্ন হল, আমার এই ইনকাম বৈধ হচ্ছে কি?

পশু পাখির আকৃতির বেলুন ক্রয় করা যাবে কি

প্রশ্ন (১০২৪৮) : বর্তমানে রাস্তা-ঘাটে কিছু গ্যাস বেলুন পাওয়া যায় যেগুলো বিভিন্ন পশু পাখির আকৃতির হয়ে থাকে। জানতে চাচ্ছি, বাচ্চাদেরকে এমন বেলুন কিনে দেওয়া যাবে কি?

দারাজের মিস্ট্রি বক্স কেনা যাবে কি

প্রশ্ন (১০২৪৭) : দারাজ অনলাইন শপে একটি অফার আছে। তা এমন যে, একেবারে স্বল্প টাকার বিনিময়ে লটারির মাধ্যমে মিস্ট্রি বক্স কেনা যায়। তাতে কি পণ্য থাকবে তা নির্দিষ্ট নয়। তবে পণ্য থাকবে সেটা সুনিশ্চিত। কেউ লটারিতে তা না পেলে টাকা ফেরত দেওয়া হয়। জানতে চাচ্ছি, এভাবে মিস্ট্রি বক্স কেনা যাবে কি?

ট্যাক্সি চালানোর ইনকাম বৈধ হবে কি

প্রশ্ন (১০২৪৬) : আমি নিউইয়র্কে ট্যাক্সি চালাই। সেখানে অনেকে ভাড়া এমন আসে যারা ট্যাক্সিতে চড়ে খারাপ করতে যায়। জানতে চাচ্ছি, এ জাতীয় ভাড়ার টাকা গ্রহণ করা কি বৈধ হবে?

ছাত্ররা না পড়লে কি বেতন হারাম হবে

প্রশ্ন (১০২৪৫) : আমি টিউশনি করি। আমি যথাসম্ভব তাদেরকে ভালোভাবে পড়ানোর চেষ্টা করি। পাশাপাশি পড়া আদায়েরও চেষ্টা করি। কিন্তু কেউ ঠিকমত পড়া শিখে না। জানতে চাচ্ছি, তারা পড়া না শিখলে কি আমার বেতন হারাম হবে?