অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

ট্রেনের টিকের ১০০ টাকা বেশিতে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০৬৫১) : আমি আমার প্রয়োজনের চেয়ে পাঁচটি টিকেট বেশি ক্রয় করেছি। আমি কি উক্ত টিকেটগুলো নির্ধারিত মূল্যের চেয়ে ১০০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারব কি?

টাকার পরিবর্তে অন্য পণ্য নিতে বাধ্য করা যাবে কি

প্রশ্ন (১০৬৪৯) : আমি একজন ব্যবসায়ী। কোনো ক্রেতা যদি ত্রুটির কারণে কোনো পণ্য ফেরত দেয় তাহলে তাকে টাকার পরিবর্তে অন্য পণ্য নিতে বাধ্য করা যাবে কি?

চুক্তি অনুযায়ী গ্লাস পরিবর্তন করে দেওয়া কি আবশ্যক

প্রশ্ন (১০৬৪৮) : কিছুদিন আগে আমি চশমার দোকানে একটি চশমার অর্ডার করি। তাদেরকে নির্দিষ্ট মডেলের গ্লাস দিতে বলি এবং তার মূল্য ১৫০০ টাকাও পরিশোধ করি। কিন্তু তা বাসায় নিয়ে আসার পর বুঝতে পারি তারা আমাকে কম দামি গ্লাস লাগিয়ে দিয়েছে। যার মূল্য ৩৫০ টাকা। জানতে চাচ্ছি, আমি কি তাদেরকে এটা ফেরত দিতে পারব?

ক্রেতার পণ্য সদকা করে দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৬৪৭) : আমার একটি মুদি দোকান আছে। মাঝে মাঝে কিছু ক্রেতা তার পণ্য ফেলে রেখে যায়। সেক্ষেত্রে আমি তা সংরক্ষণ করে রাখি। পরবর্তীতে তারা আসলে ফেরত দেই। একবার এক ক্রেতা তার কিছু পণ্য রেখে যায়। দীর্ঘদিন নিতে না আসায় আমি তা গরিবকে সদকা করে দেই। কিছুদিন আগে সে এসে তার পণ্য চাচ্ছে। এক্ষেত্রে আমার করণীয় কী?

কুড়িয়ে পাওয়া টাকা দাওয়াতী ফান্ডে দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৬৪৬) : বিভিন্ন সময় মসজিদের অজুখানায় টাকা পয়সা পাওয়া যায়। জানতে চাচ্ছি, মালিক না পাওয়া গেলে সেই টাকাগুলো কোনো প্রতিষ্ঠানের দাওয়াতী ফান্ডে দেওয়া যাবে কি? উল্লেখ্য, উক্ত ফান্ডের মাধ্যমে দাঈদেরকে বিভিন্ন স্থানে দাওয়াতের জন্য পাঠানো হয়।

কুড়া নেওয়ার শর্ত করা যাবে কি

প্রশ্ন (১০৬৪৫) : আমাদের এলাকায় প্রচলিত, মেশিনে ধান ভাঙ্গানো হলে পারিশ্রমিক হিসেবে মেশিনের মালিক শুধু ধানের কুড়া নেওয়ার শর্ত করে। এছাড়া সে আর কিছু নেয় না। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি শুদ্ধ হবে?

অ্যালুমিনিয়ামের পাতিল কম বেশ করে বিক্রি করা কি সুদ

প্রশ্ন (১০৬৪৪) : আমাদের এলাকায় অ্যালুমিনিয়ামের পুরাতন পাতিলের পরিবর্তে নতুন পাতিল ক্রয়ের সময় ওজনে কম বেশ করে ক্রয় বিক্রয় করা হয়। জানতে চাচ্ছি, এটা কি সুদের অন্তর্ভুক্ত?

২০% ভাড়া হিসেবে নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (১০৬৪৩) : আমার একটি খালি দোকান পড়ে আছে। আমি এক ব্যক্তিকে তা ভাড়া দিতে চাচ্ছি এভাবে যে, সে আমাকে প্রতি মাসে তার লভ্যাংশ থেকে ২০% দিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করলে তা শুদ্ধ হবে কি?

সুদের টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৫৩৭) : কেউ যদি আমাকে টাকা দেয় আর আমি যদি জানতে পারি যে সেটা সুদের টাকা তাহলে আমার জন্য উক্ত টাকা নেওয়া বৈধ হবে কি?

বাস ভাড়া দিতে ভুলে গেলে করণীয় কী

প্রশ্ন (১০৪৫৪) : আমি একবার লোকাল বাসে উঠি। কিন্তু মনের ভুলে ভাড়া না দিয়ে নেমে যাই। উক্ত ভাড়া দেওয়ার জন্য দীর্ঘদিন যাবত বাসটিকে খুঁজছি। কিন্তু পাচ্ছি না। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

বাবার সুদের কারণে ছেলেও গুনাহগার হবে

প্রশ্ন (১০৪৫৩) : আমার শ্বশুর সুদের ভিত্তিতে ঋণ নিয়েছিলেন। তিনি তা পরিশোধ করে যেতে পারেননি। বর্তমানে আমার স্বামী তা পরিশোধ করছেন। জানতে চাচ্ছি, তিনি কি উক্ত কারণে গুনাহগার হবেন?

বাকিতে খেলে এক টাকা বেশি লিখে রাখা যাবে কি

প্রশ্ন (১০৪৫২) : আমার দোকান থেকে অনেকে বাকিতে খাবার খায়। আমি তা খাতায় লিখে রাখি। খাতায় এক টাকা বেশি লিখে রাখি। জানতে চাচ্ছি, আমার জন্য কি এভাবে এক টাকা বেশি লিখে রাখা কি বৈধ হচ্ছে?

বন্ধুর হাত থেকে নষ্ট হলে কার মালিকানা থেকে যাবে

প্রশ্ন (১০৪৫১) : আমি একটি মোবাইল এক ব্যক্তির কাছে বিক্রি করি। আমার বন্ধুর মাধ্যমে উক্ত মোবাইল তার কাছে পাঠাই। কিন্তু রাস্তায় ছিনতাইকারী মোবাইল নিয়ে যায়। জানতে চাচ্ছি, উক্ত মোবাইল কার মালিকানা থেকে যাবে?

নিষিদ্ধ সময়ে মাছ ধরলে তা ক্রয় করা যাবে কি

প্রশ্ন (১০৪৫০) : বছরের একটি নির্দিষ্ট সময়ে সরকার কর্তৃক মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারী করা হয়। সে সময় জেলেদের জন্য মাছ ধরা নিষেধ থাকে। তারপরও কিছু জেলে মাছ ধরে থাকে। জানতে চাচ্ছি, সে সময়ে যে সকল মাছ ধরা হয় সেগুলো ক্রয় করা যাবে কি?

না জেনে অ্যাসাইনমেন্ট করে দিলে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৪৪৯) : আমি জানতাম না যে, অন্যের অ্যাসাইনমেন্ট করে দিয়ে টাকা নেওয়া হালাল নয়। তাই আমি অনেকের অ্যাসাইনমেন্ট করে দিয়ে টাকা নিয়েছিলাম। জানতে চাচ্ছি, ঐ টাকা কি আমার জন্য হালাল হয়েছিল?

ডেলিভারি চার্জ পণ্যের মূল্যে যুক্ত করে ফ্রি ডেলিভারি বলা যাবে কি

প্রশ্ন (১০৪৪৮) : অনলাইনে পণ্য বিক্রয়ের সময় আমি যদি পণ্যের মূল্যের মাঝে ডেলিভারি চার্জ যুক্ত করে এভাবে ঘোষণা দেই যে, ডেলিভারি চার্জ ফ্রি। তাহলে কি তা ধোঁকাবাজি হবে?

ডেলিভারি চার্জ পণ্যের মূল্যে যুক্ত করা যাবে কি

প্রশ্ন (১০৪৪৭) : অনলাইনে পণ্য ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে। আমি যদি পণ্যের মূল্যের মাঝে ডেলিভারি চার্জ যুক্ত করে পণ্যের মূল্য নির্ধারণ করি তাহলে তা বৈধ হবে কি?

টিউশন মিডিয়া ৫০% নিলে বৈধ হবে কি

প্রশ্ন (১০৪৪৬) : টিউশন মিডিয়ার মাধ্যমে যারা টিউশনি নেয় টিউশন মিডিয়া তাদের বেতনের ৫০% কেটে রেখে দেয়। জানতে চাচ্ছি, এ টাকা নেওয়া কি তাদের জন্য বৈধ হবে?