দু‘আর বিধি-বিধান

ইফতারের আগ মুহূর্তে সম্মিলিত দোয়া কি বিদআত

প্রশ্ন (২৬৫২) : আমি বিভিন্ন বইয়ে পড়েছি যে, ইফতারের আগে দোয়া কবুল হয়ে থাকে। আমি মেসে থেকে পড়াশোনা করি। আমরা যারা মেসে থাকি তারা সকলেই ইফতারের আগ মুহূর্তে সম্মিলিতভাবে মোনাজাত করে থাকি। কিছুদিন আগে এক ভাই বললেন, সম্মিলিত মোনাজাত করা বিদআত। আমি জানতে চাচ্ছি, ঐ ভাইয়ের বক্তব্য কি সঠিক? সম্মিলিতভাবে মোনাজাত করা কি বিদআত?

আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কি

প্রশ্ন (২৫৬০) : আমার এক আত্মীয় কিছুদিন আগে আত্মহত্যা করেছেন। আমরা চাচ্ছি তার মাগফিরাতের জন্য দোয়া করাতে। এলাকার এক ব্যক্তি বলল, আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ না। আমার প্রশ্ন হল, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

অমুসলিম পিতা মাতার জন্য দোয়া করা যাবে কি

প্রশ্ন (১৬৫৩) : আমি ১০ বছর আগে মুসলমান হই। কিন্তু আমার পিতা মাতা অমুসলিম থেকে যান। আমি তাদেরকে ইসলামের প্রতি অনেকবার দাওয়াত দিয়েছি, অনেক চেষ্টা করেছি, যেন তারা ইসলাম গ্রহণ করে। কিন্তু অমুসলিম অবস্থায়ই তাদের মৃত্যু হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, আমি কি পরকালে তাদের মুক্তির জন্য দোয়া করতে পারব?

মাগরিবের আগে মোনাজাত করা কি সুন্নত

প্রশ্ন (১৬১৪) : আমাদের এলাকার এক ব্যক্তি বলল, মাগরিবের আগে মোনাজাত করা সুন্নত। আমার প্রশ্ন হলো, উক্ত ব্যক্তি এ বক্তব্য কি সঠিক? দলিলসহ জানতে চাচ্ছি।

দোয়ায় শুধুমাত্র রূহের মাগফিরাত কামনা কি ঠিক

প্রশ্ন (১৫২৪) : অনেককে দুআয় বলতে শুনা যায়, হে আল্লাহ, অমুকের রূহের মাগফিরাত করুন। আমার প্রশ্ন হলো, এভাবে বলা কি সঠিক? নাকি বলতে হবে, অমুককে মাগফিরাত করুন?