Feature
দোয়ার শেষে হাত চেহারায়া মোছা যাবে কি
প্রশ্ন (১১০৮) : সাধারণত আমরা দোয়া শেষ করে চেহারায় হাত মুছি। এটাতে কি কোনো সমস্যা আছে?
প্রশ্ন
সাধারণত আমরা দোয়া শেষ করে চেহারায় হাত মুছি। এটাতে কি কোনো সমস্যা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, দোয়ার সময় হাত তুলে দোয়া করা এবং দোয়ার শেষে চেহারায়া হাত মোছাতে কোনো সমস্যা নেই। বরং এটি দোয়ার আদব।।
হাদিস শরিফে এসেছে-
عن السائب بن يزيد ، عن أبيه ، أن النبي صلى الله عليه وسلم كان إذا دعا فرفع يديه مسح وجهه بيديه
‘রাসূল (সা.) যখন হাত তুলে দোয়া করতেন তখন দুই হাত দিয়ে চেহারা মুছতেন।’ [আদদাওয়াতুল কাবীর, বায়হাকী, হাদিস: ১৭৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4451/article-details.html