গাড়ির নিচে প্রাণী পড়ে মারা গেলে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (৮০৯০) : আমি গ্রামে সিএনজি চালাই। একদিন সিএনজি চালানোর সময় একটি ছোট ছাগলের বাচ্চা দৌড়ে এসে আমার সিএনজির নিচে পড়ে মারা যায়। এখন ছাগলের মালিক আমার কাছে জরিমানা চাচ্ছে। আমার কি জরিমানা দিতে হবে?

মসজিদে গল্প-গুজব করা যাবে কি

প্রশ্ন (৮০৬০) : আমাদের গ্রামের মসজিদে কিছু মানুষ আগে আগে গিয়ে চেয়ারে বসে গল্পগুজবে লিপ্ত হয়। উনাদেরকে নিষেধ করলেও শুনে না। আমার প্রশ্ন হল, মসজিদে গিয়ে দুনিয়াবি কথা বলা যাবে কি?

মুরগির ডিম কি সবসময় ধুয়ে নিতে হয়

প্রশ্ন (৮০৪৩) : আমাকে আমার এক বান্ধবী বলল, মুরগির ডিম তো বের হওয়ার সময় নাপাক অংশ থেকে বের হয়েছে। তাই তা সিদ্ধ করার সময় বা ভাঙ্গার সময় তাকে ধুয়ে নিতে হবে। তার কথা কি ঠিক?

মোচ লম্বা রাখা যাবে কি

প্রশ্ন (৮০৩৮) : অনেকে তাদের মোচ লম্বা রাখে। আমি চাইলে আমি কি লম্বা রাখতে পারব? না এতে কোন সমস্যা আছে?

প্রিয় দল জেতার খুশিতে দাওয়াতের আয়োজন করা যাবে কি

প্রশ্ন (৮০৩৬) : আমাদের এলাকার এক বড় ভাই আর্জেন্টিনা করেন। আর্জেন্টিনা ফাইনাল জেতায় তিনি এলাকায় দাওয়াতের আয়োজন করেছেন। জানতে চাচ্ছি, উক্ত কাজ তার জন্য বৈধ হবে কি?

কলা কি হাত দিয়ে ভেঙ্গে খেতে হয়

প্রশ্ন (৭৯৮৯) : কিছুদিন আগে আমার এক আত্মীয় বলল, কলা কামড় দিয়ে খাওয়া আদবের খেলাফ। বরং কলা খেতে হবে হাত দিয়ে ভেঙ্গে ভেঙ্গে। জানতে চাচ্ছি, তার কথার কোনো ভিত্তি আছে কি?

হাদিসে কি দাঁড়িয়ে পান করতে নিষেধ করা হয়েছে

প্রশ্ন (৭৯২৬) : আমি একজন নওমুসলিম। ইসলামের অনেক কিছুই আমি জানি না। আস্তে আস্তে জানতে চেষ্টা করছি। আমি জানতে চাই, হাদিসে কি দাঁড়িয়ে পান করতে নিষেধ করা হয়েছে?

দুষ্টামি করে ফলবিক্রেতা থেকে ফল খেয়ে ফেললে করণীয় কী

প্রশ্ন (৭৯০৪) : এক ফলবিক্রেতা ফল বিক্রি করছিল। আমার ফল কেনার ইচ্ছা ছিল না। তারপরও খাওয়ার জন্য ক্রেতার ভান ধরে তার থেকে একটু খেয়ে দেখেছি। আমার কাজটি কি পাপ হয়েছে? এখন আমার করণীয় কী?

চিনির সাথে থাকা পিঁপড়া খাওয়া যাবে কি

প্রশ্ন (৭৮৮৯) : বাসায় যেখানেই চিনি রাখি না কেন তাতে পিঁপড়া ধরে। শরবত ইত্যাদি বানাতে গিয়ে চিনি দিলে তাতে পিঁপড়াও পড়ে যায়। এখন কি এই পিঁপড়াসহ খাওয়া যাবে?