দাঁড়িয়ে পান করলে কি গুনাহ হবে
প্রশ্ন (৭৯০২) : রাস্তাঘাটে অনেক সময় বসার ভাল জায়গা না পেলে দাঁড়িয়ে চা খেতে হয়। এতে কি গুনাহ হবে?
প্রশ্ন
রাস্তাঘাটে অনেক সময় বসার ভাল জায়গা না পেলে দাঁড়িয়ে চা খেতে হয়। এতে কি গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিনা ওজরে দাঁড়িয়ে পান করা মাকরুহ। আনাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। (বর্ণনাকারী) কাতাদা বলেন, আমরা আনাস (রা.)-কে জিজ্ঞাসা করলাম তাহলে দাঁড়িয়ে খাওয়া কেমন? তিনি বললেন, এটা তো আরো মন্দ কাজ। [সহিহ মুসলিম, হাদিস: ২০২৪]
তবে ওজর থাকলে দাঁড়িয়ে পান করা মাকরুহ নয়। তাই যদি বসে পান করার কোন সুযোগই না পাওয়া যায় তাহলে দাঁড়িয়ে পান করতে পারবেন। তাতে গুনাহ হবে না।
মুসনাদে আহমাদ, হাদিস: ৬৬২৭, ২৭৪৪৮; ফাতহুল বারী, ১০/৮৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18533&preview=true
← পূর্ববর্তী
দাওয়াতের কাজে বের হওয়ার সাথে সাথে কি সব গুনাহ মাফ হয়ে যায়
পরবর্তী →