আমল শিষ্টাচার ব্যক্তিত্ব

মান্নতের খাবার খাওয়ানোর টাকা একজনকে দিয়ে দিলে আদায় হবে কি

প্রশ্ন (৮০৫৫) : আমি বিশ জন মানুষকে খাওয়ানোর মান্নত করেছিলাম। কিন্তু এখন আমাদের চাচ্ছি, ‍পুরা টাকাটা আমাদের এলাকার এক গরীব ছাত্রকে দিয়ে দিতে। এতে কি আমার মান্নত আদায় হবে?

মুনাজাতে হাত ঢেকে রাখলে কোন সমস্যা হবে কি

প্রশ্ন (৮০৪৫) : আমার নাম সাদিয়া। আমরা যখন মুনাজাত করি তখন তো হিজাবের ভেতরে হাত রেখে দোয়া করি। এক মহিলা বলল, এভাবে দোয়া করা নাকি ঠিক নয়। বরং হিজাবের ভেতর থেকে হাত বের করে দোয়া করতে হবে। আসলে বিষয়টি কী?

মুরগির ডিম কি সবসময় ধুয়ে নিতে হয়

প্রশ্ন (৮০৪৩) : আমাকে আমার এক বান্ধবী বলল, মুরগির ডিম তো বের হওয়ার সময় নাপাক অংশ থেকে বের হয়েছে। তাই তা সিদ্ধ করার সময় বা ভাঙ্গার সময় তাকে ধুয়ে নিতে হবে। তার কথা কি ঠিক?

মোচ লম্বা রাখা যাবে কি

প্রশ্ন (৮০৩৮) : অনেকে তাদের মোচ লম্বা রাখে। আমি চাইলে আমি কি লম্বা রাখতে পারব? না এতে কোন সমস্যা আছে?

প্রিয় দল জেতার খুশিতে দাওয়াতের আয়োজন করা যাবে কি

প্রশ্ন (৮০৩৬) : আমাদের এলাকার এক বড় ভাই আর্জেন্টিনা করেন। আর্জেন্টিনা ফাইনাল জেতায় তিনি এলাকায় দাওয়াতের আয়োজন করেছেন। জানতে চাচ্ছি, উক্ত কাজ তার জন্য বৈধ হবে কি?

কুরআনে গিলাফ লাগালে কি সওয়াব হবে

প্রশ্ন (৭৯৯৩) : আমাদের মসজিদের তাকে সে সকল কুরআন মাজিদ রাখা আছে, সেগুলোতে কোনো গিলাফ নেই। যে কারণে সেগুলোর উপর ধুলোবালি পড়ে থাকে। আমি চাচ্ছি সেগুলোর জন্য কিছু গিলাফ তৈরি করে দিতে। জানতে চাচ্ছি, এতে কি আমার সওয়াব হবে?

কলা কি হাত দিয়ে ভেঙ্গে খেতে হয়

প্রশ্ন (৭৯৮৯) : কিছুদিন আগে আমার এক আত্মীয় বলল, কলা কামড় দিয়ে খাওয়া আদবের খেলাফ। বরং কলা খেতে হবে হাত দিয়ে ভেঙ্গে ভেঙ্গে। জানতে চাচ্ছি, তার কথার কোনো ভিত্তি আছে কি?

হাদিসে কি দাঁড়িয়ে পান করতে নিষেধ করা হয়েছে

প্রশ্ন (৭৯২৬) : আমি একজন নওমুসলিম। ইসলামের অনেক কিছুই আমি জানি না। আস্তে আস্তে জানতে চেষ্টা করছি। আমি জানতে চাই, হাদিসে কি দাঁড়িয়ে পান করতে নিষেধ করা হয়েছে?

দুষ্টামি করে ফলবিক্রেতা থেকে ফল খেয়ে ফেললে করণীয় কী

প্রশ্ন (৭৯০৪) : এক ফলবিক্রেতা ফল বিক্রি করছিল। আমার ফল কেনার ইচ্ছা ছিল না। তারপরও খাওয়ার জন্য ক্রেতার ভান ধরে তার থেকে একটু খেয়ে দেখেছি। আমার কাজটি কি পাপ হয়েছে? এখন আমার করণীয় কী?

তোর টাকা আমার জন্য হারাম বলার দ্বারা কি কসম সংঘটিত হবে

প্রশ্ন (৭৮৯৮) : আমার মা আমার বড় ভাইয়ের সাথে রাগ করে বলে ফেলে ‘তোর টাকা আমার জন্য হারাম’। অতঃপর আবার রাগ কমার পর মিলমিশ হয়ে যায়। এখন তিনি বড় ভাইয়ের ঘরেই থাকছেন। তার উপার্জন খাচ্ছেন। প্রশ্ন হল, উক্ত কথা বলার পর এখন ভাইয়ের উপার্জন খাওয়া কি তার জন্য জায়েয হবে?

চিনির সাথে থাকা পিঁপড়া খাওয়া যাবে কি

প্রশ্ন (৭৮৮৯) : বাসায় যেখানেই চিনি রাখি না কেন তাতে পিঁপড়া ধরে। শরবত ইত্যাদি বানাতে গিয়ে চিনি দিলে তাতে পিঁপড়াও পড়ে যায়। এখন কি এই পিঁপড়াসহ খাওয়া যাবে?

খেজুর কেনার পূর্বে যাচাইয়ের জন্য এক দুটি খেয়ে দেখা যাবে কি

প্রশ্ন (৭৮৮৩) : আমাদের মসজিদের সামনে এক লোক খেজুর বিক্রি করে। তার কাছ থেকে অনেকে এক দুটি খেজুর খেয়ে দেখে। এরপর ইচ্ছা হলে কিনে ইচ্ছা হলে কিনে না। তাদের জন্য এভাবে খাওয়া জায়েয আছে কি?