অগ্রিম ক্রয়-বিক্রয় জায়েয আছে কি?
প্রশ্ন (১২৬৫৫) : আমি একজনের সাথে এই মর্মে চুক্তি করেছি যে, আমি তাকে ফসল বোনার সময় ২০,০০০/- টাকা দিব। বিনিময়ে সে আমাকে ৩ মাস পর ২ মন ফসল দিবে, যার মূল্য তখন আনুমানিক ৩২,০০০/- টাকা দাঁড়ায়। এরকম চুক্তি জায়েয কি না?
প্রশ্ন (১২৬৫৫) : আমি একজনের সাথে এই মর্মে চুক্তি করেছি যে, আমি তাকে ফসল বোনার সময় ২০,০০০/- টাকা দিব। বিনিময়ে সে আমাকে ৩ মাস পর ২ মন ফসল দিবে, যার মূল্য তখন আনুমানিক ৩২,০০০/- টাকা দাঁড়ায়। এরকম চুক্তি জায়েয কি না?
প্রশ্ন (১২৬৫৪) : আমার একটি লাইব্রেরী আছে। অনেক সময় কোনো বইয়ের পূর্বের সংস্করণ শেষ হয়ে যায় বা পূর্বের কোনো বই নতুন করে ছাপা হয়। ফলে তখন অনেক টাকার প্রয়োজন হয়। আবার বই কী পরিমাণ বিক্রি হবে সে ব্যাপারেও ঝুঁকি থাকে। অগ্রিম বেশ কিছু কপি বিক্রয় হয়ে গেলে এ ঝুঁকি কিছুটা কমে যায়। এজাতীয় ক্ষেত্রে অনেক লাইব্রেরী কম মূল্যে অগ্রিম বই বিক্রয় করে দেয়। ৩০-৩৫% পর্যন্তও ছাড় দিয়ে থাকে তারা। গ্রাহকগণও এর প্রতি আগ্রহী থাকে। তাই হুজুরের কাছে জানতে চাই, এভাবে অগ্রিম বেচা-কেনা করতে কোনো সমস্যা আছে কি না? এবং শরীয়তের দৃষ্টিতে এক্ষেত্রে কী কী বিষয় লক্ষণীয়?
প্রশ্ন (১২৬৫৩) : আমরা টিনসেডে একটি ব্যাচেলার মেসে ভাড়া থাকি। মেসটি বেশ পুরোনো হওয়ায় চালের টিনে কয়েক জায়গা ছিদ্র হয়ে গেছে। বৃষ্টির সিজনে পানি পড়ে। মালিককে অনেকবার মেরামতের কথা বলেও কোনো লাভ হয়নি। অবশেষে আমরা কয়েকজন মিলে মালিকের অনুমতি ছাড়াই নতুন তিনটা টিন কিনে লাগিয়েছি। মাস শেষে ভাড়া দেয়ার সময় টিনের দাম ও মিস্ত্রী খরচ ভাড়া থেকে কেটে রেখে দিয়েছিলাম। কিন্তু মালিক এতে সম্মত হচ্ছে না। সে টিনের দাম নগদও দিবেন না আবার ভাড়া হিসাবেও কাটবে না। পরে আমাদেরকে পূর্ণ ভাড়াই দিতে হয়েছে। এখন আমাদের জানার বিষয় হল, ১. ভাড়া বাড়ি বসবাসের অনুপযুক্ত হয়ে গেলে তা মেরামতের দায়িত্ব কার? ২. প্রশ্নোক্ত ক্ষেত্রে আমরা নিজেদের পক্ষ থেকে যে মেরামত করেছি তার ব্যয় মালিক থেকে নিতে পারব কি না?
প্রশ্ন (১২৬৫২) : আমার দাদা তার জীবদ্দশায় আমাদের বাড়ি সংলগ্ন একটি জমি মসজিদের নামে ওয়াকফ করে যান। এতদিন তা মসজিদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছে। ইদানীং আমরা বাড়িতে একটি বিল্ডিং করার উদ্যোগ নিয়েছি। যাতে ঐ জমিটির একাংশের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই আমরা চাচ্ছি, সমমূল্যের আরেকটি জমি দিয়ে উক্ত জমিটি পরিবর্তন করতে। মসজিদের মুতাওয়াল্লীসহ কমিটির বেশিরভাগ লোক এতে রাজি আছেন। তবে ইমাম সাহেবসহ কমিটির কিছু সদস্য তাতে আপত্তি জানিয়েছেন। জানার বিষয় হল, বিশেষ প্রয়োজনবশত ওয়াকফকারীর উত্তরসূরী হিসাবে আমাদের জন্য মসজিদের জমি পরিবর্তন করার অবকাশ আছে কি না? যদি কমিটির সকল সদস্য সম্মতি দেয় তাহলে কি পরিবর্তন করা যাবে?
প্রশ্ন (১২৬৫১) : আমার প্রবাসী এক চাচাত ভাই আমার নিকট যাকাতের কিছু টাকা পাঠায় গরিবদের বণ্টন করে দেওয়ার জন্য। আমি উক্ত টাকা থেকে আমার স্ত্রী, বিবাহিত এক ছেলে ও ছোট এক মেয়ের জন্য কিছু টাকা রেখে বাকি টাকা অন্যান্য গরিবদের মাঝে বণ্টন করে দেই, তবে আমি নিজের জন্য কিছুই গ্রহণ করিনি। তো আমার প্রশ্ন হল, আমি প্রতিনিধি হিসেবে নিজ পরিবারের সদস্যদের জন্য কিছু রেখে যে বণ্টন করেছি তা কি সহিহ হয়েছে? দয়া করে জানালে উপকৃত হব।
প্রশ্ন (১২৬৫০) : আমাদের এলাকায় মহিলা মারা গেলে সাধারণত দাফনের সময় কবর পর্দা দিয়ে ঘেরাও হয় না। ইদানীং এক ভাইয়ের কাছে শুনলাম, মায়্যেত মহিলা হলে দাফনের সময় কবর পর্দা দিয়ে ঘিরে রাখতে হয়। কথাটি কতটুকু যথার্থ? দলীলসহ জানালে কৃতজ্ঞ হব।
প্রশ্ন (১২৬৪৯) : আমি প্রতিদিন কুরআন শরীফ তিলাওয়াত করি। তাই অনেক সময় সিজদার আয়াত পড়া হয়। সাধারণত আমি সিজাদায়ে তিলাওয়াতে কোনো দুআ পড়ি না। কিছু দিন আগে আমাদের প্রতিবেশী এক আলেম বললেন, নামাযের সিজদার মত সিজদায়ে তিলাওয়াতেও তাসবীহ পড়তে হয়। এখন হুজুরের কাছে জানতে চাচ্ছি, আসলেই কি নামাযের সিজদার ন্যায় সিজদায়ে তিলাওয়াতেও তাসবীহ পড়া নিয়ম? যদি পড়ার বিধান থাকে তাহলে سبحان ربي الأعلى ছাড়া অন্য কোনো দুআ পড়া যাবে কি না? দলীলসহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২৬৪৮) : একবার প্রস্রাব পরীক্ষা করার জন্য একটি বোতলে প্রস্রাব ভরে নিয়ে ল্যাবে যাচ্ছিলাম। পথিমধ্যে যোহরের নামাযের সময় হয়ে যাওয়ায় আমি বোতলটি পকেটে রেখেই নামায পড়ে ফেলি। হযরতের কাছে জানার বিষয় হলো, প্রস্রাবের বোতল পকেটে নিয়ে নামায পড়ায় আমার উক্ত নামায কি হয়েছে?
প্রশ্ন (১২৬৪৭) : মৃত ব্যক্তিকে গোসল করানোর পর নাপাক বের হলে কি পুনরায় গোসল করাতে হবে নাকি শুধু নাপাকি ধুয়ে ফেললেই হবে?
প্রশ্ন (১২৬৪৬) : “আল্লাহ ওয়াসিয়ুন” এর ব্যখা কি? আল্লাহ সর্বত্র বিরাজমান- এরূপ বলা কি শিরক? আল্লাহ সর্বব্যাপী বলতে কি বোঝায়? নিশ্চয় আমরা চোখের সামনে যা কিছু দেখি তার মধ্যে আল্লাহ আছেন ( নাঊজুবিল্লাহ) এরূপ ভাবা যাবে না। তাহলে আল্লাহ সর্বব্যপী এর প্রকৃত ব্যাখা কি?
প্রশ্ন (১২৬৪৫) : আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক। প্রতি বছর এই প্রতিষ্ঠানের যাকাত আমি হিসাব করে বের করি। এই বছর যাকাত বের করলে বস আমাকে যাকাতের কিছু টাকা দিয়ে বললেন, এই টাকাগুলো তোমার জানাশোনা গরীব লোকদের দিয়ে দিও। আমার এক খালা খুব গরীব। আমি কি তাকে এই টাকাগুলো দিতে পারব?
প্রশ্ন (১২৬৪৪) : আমাদের এক আত্মীয়ের দুই চোখে অপারেশন হয়েছে। বেশ বড় ধরনের অপারেশন। সাত দিনের আগে ব্যান্ডেজ খোলা হবে না এবং খোলার পর এক মাস পর্যন্ত ডাক্তার চোখে পানি লাগাতে নিষেধ করেছে। এমন অবস্থায় তার অযুর বিধান কী? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২৬৪৩) : আমরা জানি, নফল নামায শুরু করার পর ভেঙে ফেললে তা কাযা করতে হয়। এখন যদি কেউ মাকরূহ ওয়াক্তে নফলের নিয়ত বাঁধার পর কোনভাবে বুঝতে পেরে নামায ছেড়ে দেয় তাহলে কি এই নফলেরও কাযা করতে হবে? এ জিজ্ঞাসার কারণ, এ সময় তো এমনিতেই নামায পড়া অনুচিত ছিল। জানালে খুব উপকার হয়।
প্রশ্ন (১২৬৪২) : আমার অতি নিকটাত্মীয় কয়েকজন ২০১৫ সাল হতে তাদের আত্মীয়দের যাকাত দিয়ে আসছে। কিন্তু যাদেরকে যাকাত দিচ্ছে তারা সবাই যাকাত পাওয়ার মত গরিব নয়। মাসআলা না জানার কারণেই এমনটা হচ্ছে। তাই জানতে চাই, কেমন গরিবকে যাকাত দেওয়া যায়। যাকাতের যোগ্য না হওয়া সত্ত্বেও এতদিন যা দেওয়া হয়েছে তার হুকুম কী? যাকাত প্রদানকারীরা মহিলা। তাদের সঠিক মাসআলা জানা নেই এবং জানার আগ্রহও নেই।
প্রশ্ন (১২৬৪১) : আমি গত রমযান মাসে তারাবীহর পড়া ভালোভাবে ইয়াদ করার জন্য মসজিদে বসে তিলাওয়াত করি। কখনো মসজিদের ভেতরে হেঁটে হেঁটে তিলাওয়াত করি। এখন প্রশ্ন হল একটি সিজদার আয়াত মসজিদের ভেতরে হেঁটে হেঁটে বারবার পড়ার কারণে আমার উপর কি একাধিক সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে? নাকি একটিই ওয়াজিব হবে?
প্রশ্ন (১২৬৪০) : আমাদের মহল্লার মসজিদে রমযানের শেষ দশকে রাত ১২টার পর জামাতের সাথে কিয়ামুল লাইল-এর নামায আদায় করা হয় এবং তাতে পূর্ণ ৩০ পারা পড়া হয়। ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন, রমযানের শেষ দশকের জামাতবদ্ধ এই নফল নামায মাকরূহ হবে না। তিনি মক্কা ও মদীনাকে দলীল হিসাবে ব্যবহার করেছেন। আমার জানার বিষয় হল, উক্ত নফল নামাযের জামাতটা শরীয়তে বৈধ হবে কি না? বিস্তারিত দলীলসহ জানালে উপকৃত হব।
প্রশ্ন (১২৬৩৯) : আমাদের এলাকায় মায়্যেতকে কবরে রাখার পর শুধু মুখ কিবলার দিকে ঘুরিয়ে রাখা হয়। পুরো শরীর কিবলার দিকে রাখা হয় না। এতে কি সুন্নত আদায় হবে? নাকি পুরো দেহ কিবলার দিকে রাখতে হবে? জানালে কৃতজ্ঞ হব।
প্রশ্ন (১২৬৩৮) : গোসল ফরয অবস্থায় সিজদার আয়াত শুনলেও কি সিজদা ওয়াজিব হবে? জানালে কৃতজ্ঞ থাকব।
প্রশ্ন (১২৬৩৭) : জুমার নামাযের পরের সুন্নত আমি সাধারণত চার রাকাত পড়ি। একদিন চার রাকাত পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় এক আলেম বললেন, জুমার পরের সুন্নত ছয় রাকাত পড়া উত্তম। হুযুরের কাছে জানার বিষয় হল, আসলেই কি জুমার পরে ছয় রাকাত পড়া উত্তম? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২৬৩৬) : আম্মাজান খাদিজা (রা.) নবীর স্ত্রী ছিলেন। তবে ওহীর সূচনা অধ্যায়ের ৩নং হাদিসে খাদিজা (রা.) ওয়ারাকা ইবনে নওফিলকে ভাই বললেন, অথচ রাসূলুল্লাহ (সা.)-কে পরিচয় করিয়ে দেওয়ার সময় বললেন “আপনার ভাতিজা কি বলেন একটু শুনেন তো”। স্বামী স্ত্রীর সম্পর্কের বিচারে তিনি রাসূলুল্লাহ (সা.) এরও ভাই হওয়ার কথা। বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন?