Feature

পকেটে প্রস্রাবের বোতল নিয়ে নামায আদায় করলে কি উক্ত নামায হবে?

প্রশ্ন (১২৬৪৮) : একবার প্রস্রাব পরীক্ষা করার জন্য একটি বোতলে প্রস্রাব ভরে নিয়ে ল্যাবে যাচ্ছিলাম। পথিমধ্যে যোহরের নামাযের সময় হয়ে যাওয়ায় আমি বোতলটি পকেটে রেখেই নামায পড়ে ফেলি। হযরতের কাছে জানার বিষয় হলো, প্রস্রাবের বোতল পকেটে নিয়ে নামায পড়ায় আমার উক্ত নামায কি হয়েছে?

প্রশ্ন

একবার প্রস্রাব পরীক্ষা করার জন্য একটি বোতলে প্রস্রাব ভরে নিয়ে ল্যাবে যাচ্ছিলাম। পথিমধ্যে যোহরের নামাযের সময় হয়ে যাওয়ায় আমি বোতলটি পকেটে রেখেই নামায পড়ে ফেলি। হযরতের কাছে জানার বিষয় হলো, প্রস্রাবের বোতল পকেটে নিয়ে নামায পড়ায় আমার উক্ত নামায কি হয়েছে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

পকেটে ঐ বোতলটি রেখে নামায পড়ার কারণে আপনার নামায আদায় হয়নি। সুতরাং পুনরায় তা পড়ে নিতে হবে।

-আলবাহরুর রায়েক ১/২৬৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/৮৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৬৩; শরহুল মুনয়া পৃ. ১৯৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29001&preview=true