ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

মুদারাবা ব্যবসায় লোকসান হলে তা বহন করবে কে?

প্রশ্ন (১২৯৩৫) : প্রায় এক বছর পূর্বে আমি আমার এক বন্ধুকে এক লক্ষ টাকা এ শর্তে বিনিয়োগ করি যে, আমি লাভের ৬০% পাব। আর সে পাবে ৪০%। তেমনি লোকসান হলে উভয়ে উক্ত হারে তা বহন করব। কিছুদিন আগে আমি জানতে পেরেছি যে, এভাবে চুক্তি সহিহ নয়। এখন আমি জানতে চাচ্ছি, এতদিন পর্যন্ত এ চুক্তি থেকে আমরা যে লাভ ভোগ করেছি এর ব্যাপারে আমাদের করণীয় কী?

মসজিদের অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে সেই টাকা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে কি?

প্রশ্ন (১২৯৩৪) : আমাদের মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য আমরা গ্রামবাসী থেকে বাঁশ উঠাই। পাঁচ মাস হল ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। বাঁশগুলো এখন কোনো কাজে লাগছে না। মসজিদ কমিটি বাঁশগুলো বিক্রি করে দিয়ে সে টাকাগুলো মসজিদের জন্য কার্পেট কেনার কাজে ব্যয় করতে চাচ্ছে। জানার বিষয় হল, তাদের জন্য এমনটি করা জায়েয হবে কি না?

শর্তযুক্ত করে বিক্রি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৯৩৩) : আমি একটি মটরসাইকেল কিনেছিলাম নিজ প্রয়োজনে যাতায়াতের জন্য। কিন্তু ঢাকায় আমার চাকরি হওয়ায় মটরসাইকেলটি বাড়িতে রেখে চলে এসেছি। ফলে মোটরসাইকেলটি আমার কাজে লাগছে না। তাই মোটরসাইকেলটি আমার চাচাত ভাইয়ের কাছে এ শর্তে বিক্রি করে দিয়েছি যে, বাড়িতে আসলে প্রয়োজনে আমাকে ব্যবহার করতে দিতে হবে। আমার জানার বিষয় হল, আমাদের উক্ত চুক্তিটি কি বৈধ হয়েছে? এবং বাড়িতে গেলে চুক্তি অনুযায়ী মোটরসাইকেলটি আমি ব্যবহার করতে পারব কি না? যদি সহিহ না হয় তাহলে আমরা কী করতে পারি?

নেসাব পরিমাণ সম্পদের মালিককে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৯৩২) : আমাদের গ্রামের একজন মহিলা তার অবিবাহিত তিন সন্তান নিয়ে বসবাস করে। তাদের থাকার মত একটি ভালো টিনশেড বাড়ি আছে। প্রায় দুই লক্ষাধিক টাকা সুদের উপর দিয়ে রেখেছে। আর তিন সন্তান কাঠমিস্ত্রী। মাস প্রতি তাদের সম্মিলিত আয় চল্লিশ হাজারের উপরে। পরিবারের কোনো ঋণ নেই। সন্তানরা টাকার বড় অংশই মায়ের হাতে দেয়। এই মহিলা সন্তানদের বাধা সত্ত্বেও যাকাত ও ফিতরা গ্রহণ করে এবং কেউ না দিলে মানুষের নিকট তার বদনাম ছড়ায়, যার কারণে মানুষও বাধ্য হয়ে তাকে দেয়। আমার জানার বিষয় হল, তাকে কি যাকাত দেওয়া যাবে? যদি না দেয়া যায় তাহলে যারা জেনেও দেয় তাদের যাকাত ও ফিতরা কি আদায় হবে?

হিন্দুদেরকে বাড়ি ভাড়া দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৯৩১) : ঢাকায় আমার একটি বাড়ি আছে। বাড়িটি আমি ভাড়া দিয়ে থাকি। ভাড়ার আয় দিয়ে আমার সংসার চলে। বর্তমানে আমার বাড়িতে দুইজন হিন্দু ভাড়াটিয়া আছেন। এখন আমার জানার বিষয় হলো, আমি যদি হিন্দুদেরকে ভাড়া দেই এবং মাস শেষে তাদের ভাড়া নেই তাহলে কি সেই টাকা আমার জন্য হারাম হবে?

ফজরের সুন্নত পড়ার পর কি তাহিয়্যাতুল মসজিদ পড়া যাবে?

প্রশ্ন (১২৯৩০) : কেউ ফজরের সুন্নত ঘরে পড়ে যদি মসজিদে যায় এবং সময় থাকে তাহলে ঐ সময় তাহিয়্যাতুল মসজিদ পড়তে পারবে কি? না পারলে কেন? এবং ঐ সময় কী আমল করলে তাহিয়্যাতুল মসজিদের সওয়াব পাওয়া যাবে? দলীলসহ জানালে কৃতজ্ঞ হব।

স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পর মারা গেলে স্ত্রী কোন ইদ্দত পালন করবে?

প্রশ্ন (১২৯২৯) : এক মাস আগে আমার স্বামী আমাকে এক তালাকে রজঈ প্রদান করেন। আমার ইদ্দত চলা অবস্থায় তিন সপ্তাহের মাথায় স্বামী ইন্তেকাল করেন। এখন জানার বিষয় হল, মাসিক হিসেবে তালাকের যে ইদ্দত পালন করছিলাম সেই হিসাব পুরা করব, নাকি স্বামী-মৃত্যুর ইদ্দত- চার মাস দশ দিনের ইদ্দত পালন করব?

নফল নামাযের তৃতীয় রাকাতে কেরাত না পড়লে কি নামায হবে?

প্রশ্ন (১২৯২৮) : আমি চার রাকাত নফল নামায আদায় করেছি। কিন্তু তৃতীয় রাকাতে শুধু তাশাহ্হুদ পড়েছি; কোনো কেরাত পড়িনি। এমনকি সূরা ফাতেহাও না। এখন জানার বিষয় হল, আমার এ নামাযের হুকুম কী?

কোনো কাজ না করার কসম করার পর তা করে ফেললে করণীয়?

প্রশ্ন (১২৯২৭) : আমি আমার ছেলেকে মাদরাসায় দিয়েছি। কিন্তু সে মাদরাসায় পড়তে চায় না। বিভিন্ন সময় সে মাদরাসা থেকে চলে আসত। এভাবে সে তার জীবনের অনেক সময় নষ্ট করেছে। তাই একদিন আমি তাকে ঘর থেকে বের করে দিয়ে বলেছি, কসম করে বললাম তোকে আর আমার ঘরে ঢুকতে দিব না। এরপর বিভিন্ন সময় সে আমার ঘরে আসতে চাইলেও আমি তাকে ঘরে ঢুকতে দিইনি। আল্লাহর রহমতে এখন সে মাদরাসায় পড়ে। হযরতের কাছে জানতে চাই, এখন আমি তাকে আমার ঘরে আসতে দিতে পারব কি না? একজন আলেম বলেছেন, আমি যেহেতু আল্লাহর নামে কসম করি নাই তাই আমার কসমই হয়নি। সঠিক বিষয়টি হুযূরের কাছে জানতে চাই।

দ্বীন মেনে চলার কারণে মা তার সন্তানকে গালাগালি করলে সন্তানের করণীয় কী?

প্রশ্ন (১২৯২৬) : আমি একজন প্রেক্টিসিং মুসলিমাহ। আমি নামায পড়ার কারণে বাসায় আমার আম্মু আমাকে খুব গালাগালি করেন। আমি গিবত করা এবং গালি দেওয়াকে প্রচন্ড রকমের ঘৃণা করি। উনি আমাকে খুব বদ দোয়া করেন (মুখের উপর যা তা বলে ফেলেন)। যদিও মন থেকে আম্মু এটা করে না। কিন্তু আমার অনেক ভয় লাগে, আম্মুর বদ দোয়া নিতে চাই না। সাথে আম্মুকে জাহান্নামের দিকে অগ্রসর হতে দেখতেও চাই না। অনেক দোয়া করি, মাঝে মাঝে রাগ চলে আসে, চিল্লাই ফেলি। আমি এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবো ইংশাআল্লাহ। একজন দ্বীনদার পাত্র বিয়ে করার জন্যে আল্লহর কাছে দোয়া করি, কিন্তু উনার বদ দোয়াতে না জানি আমার সাথে কী হয়? আমি অন্যায় দেখে সহ্য করতে পারি না। এখন আমার কী করা উচিত?

ব্যবসার উদ্দেশ্যে গরু ক্রয় করলে কি যাকাত দিতে হবে?

প্রশ্ন (১২৯২৫) : আমি গত বছর গরু মোটাতাজাকরণের একটি খামার বানিয়েছি। গত বছর অনেক ষাঁড় বাছুর ক্রয় করি এবং কুরবানীর ঈদের পূর্বে যেগুলোর বয়স দুই বছর পূর্ণ হয় সেগুলো বিক্রি করে দেই। বর্তমানে আমার খামারে প্রায় ৫ লক্ষ টাকার গরু রয়েছে। আমার প্রশ্ন হল, খামারের গরুর মূল্যমানের উপর কি যাকাত আদায় করতে হবে?

রমযানের শুরুতে একসাথে সব রোযার ফিদইয়া আদায় করা যাবে কি?

প্রশ্ন (১২৯২৪) : জনৈক অসুস্থ মাযূর ব্যক্তি যিনি রোযা রাখতে পারেন না তিনি তার রোযার ফিদইয়া পুরা রমযানেরটা একসাথে রমযানের শুরুতেই আদায় করে দিতে পারবেন কি না?

অসুস্থ অবস্থায় রোযা কাযা হওয়ার পর মারা গেলে কি উক্ত রোযার ফিদইয়া দিতে হবে?

প্রশ্ন (১২৯২৩) : আমার ছোট ভাই ২৫ রমযানে অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হয়। প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এবং চিকিৎসাধীন থাকাবস্থায়ই সে মারা যায়। তাই শেষের পাঁচটি রোযা রাখতে পারেনি। এখন জানার বিষয় হল, অসুস্থাতার কারণে রমযানের শেষের যে রোযাগুলো সে রাখতে পারেনি সেগুলোর ফিদইয়া আদায় করা কি তার উপর ওয়াজিব ছিল? দয়া করে জানাবেন।

কানে পানি গেলে কি রোযা ভেঙে যাবে?

প্রশ্ন (১২৯২২) : গত রমজানে একদিন গোসল করার সময় আমার কানে পানি ঢুকে যায়। আমি কানে আরেকটু পানি দিয়ে তা বের করি। এক ভাই তা দেখে বললেন, ইচ্ছাকৃত এভাবে কানের ভেতর পানি দেওয়ার কারণে আপনার রোযা নষ্ট হয়ে গেছে। জানার বিষয় হল, তার এ কথাটি কি ঠিক?

মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া নামায আদায় করার জন্য কখন দাঁড়াবে?

প্রশ্ন (১২৯২১) : মাসবুক ব্যক্তির দাঁড়ানোর সঠিক সময় কখন? অনেক সময় দেখা যায় যে, ইমাম প্রথম সালাম দেওয়ার সাথে সাথেই কেউ দাঁড়িয়ে যায় কিংবা কেউ ইমামের দুই সালাম দেওয়ার পর দাঁড়ায়। আমার জানার বিষয় হল, মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া নামায আদায় করার জন্য কখন দাঁড়াবে?

রাকাত ছুটে যাওয়ার ভয়ে কাতার খালি রেখে পিছনে দাঁড়ালে কোনো সমস্যা হবে কি?

প্রশ্ন (১২৯২০) : একবার মসজিদে এসে ইমাম সাহেবকে রুকু অবস্থায় পাই। কাতার পর্যন্ত পৌঁছার আগে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাওয়ার আশংকা ছিল তাই রাকাতটি পাওয়ার জন্য কাতার থেকে দূরে থাকতেই ইমামের একতেদা করি। অতপর এক রোকন পরিমাণ থেমে থেমে দু-এক কদম করে কাতারে গিয়ে মিলিত হই। জানার বিষয় হল, নামাযের মধ্যে এভাবে হাঁটার দ্বারা কি নামায নষ্ট হয়ে গেছে?

নামাযের দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ভুলে তাশাহ্হুদ পড়ে ফেললে করণীয় কী?

প্রশ্ন (১২৯১৯) : আমি কখনো কখনো দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহার পূর্বে ভুলবশত তাশাহহুদ পড়ে ফেলি। এমতাবস্থায় আমার করণীয় কী হবে? জানিয়ে বাধিত করবেন।

নামায শুরু করে ভেঙে ফেললে কি তা কাযা করতে হয়?

প্রশ্ন (১২৯১৭) : আমার বাড়ি ঝিনাইদহ। বাড়িতে যাওয়ার সময় আমি সবসময় রাতে রওনা করি। তাই এশার নামায ফেরিতে পড়া হয়। কিন্তু শেষবার আমি বাড়িতে যাওয়ার সময় মসজিদ থেকে নামায আদায় করে রওনা করি। পরে যখন গাড়ি ফেরিতে আসে তখন আমি আবার নামাযে দাঁড়াই। তখন আমার মনে পড়ল যে, এশার নামায তো গাড়িতে উঠার আগেই পড়া হয়েছে। তখন সাথে সাথে আমি নামায ছেড়ে দেই। এখন জানার বিষয় হল, যে নামায ছেড়ে দেওয়া হয়েছে তা কি আমাকে কাযা করতে হবে?