ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

হিন্দুদের সাথে একই ফ্ল্যাটে কোনো মুসলিম থাকলে তাদের সাথে চলাফেরার পদ্ধতি কী হবে?

প্রশ্ন (১৩০১৫) : আমরা ৭ জন ছাত্র দুই রুমের একটি ফ্ল্যাট নিয়ে থাকি। এক রুমে তিনজন মুসলমান। অন্যরুমে ৪ জন হিন্দু ছাত্র থাকে। মেসে সবাইকে বাজার করতে হয়। আমি জানতে চাই, এক্ষেত্রে তাদের সাথে আমাদের চলাফেরা ও খাওয়ার হুকুম কী হবে?

সূর্যোদয়ের সময় তিলাওয়াতে সিজদা আদায় করলে কি সিজদা সহিহ হবে?

প্রশ্ন (১৩০১৪) : আমি ফজরের নামাযের পর বসে বসে কুরআনে কারীম তিলাওয়াত করছিলাম। সূর্যোদয়ের আগ মুহূর্তে আমি একটি সিজদার আয়াত তিলাওয়াত করি। এর কিছুক্ষণ পর আমি সিজদা আদায় করি। তখন সূর্য উদয় হচ্ছিল। এখন আমি জানতে চাচ্ছি যে, এ সময় আমার উক্ত সিজদা আদায় করা কি সহিহ হয়েছে?

নামাযী ব্যক্তির সামনে থেকে উঠে গেলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১৩০১৩) : আমি জানি, নামাযী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা গুনাহ। কিন্তু কখনো এমন হয় যে, নামায শেষে বসে তাসবীহ পাঠ করছি, এর মধ্যেই পেছনে তাকিয়ে দেখি আমার সোজা বরাবর পেছনে একজন নামায পড়ছে। এখন জানার বিষয় হল, এমতাবস্থায় নামাযী ব্যক্তির সামনে বসা থেকে উঠে ডান বা বাম দিক দিয়ে চলে গেলে কি গুনাহ হবে?

ইমাম সাহেব সাহু সিজদা দেওয়ার পর কি ইক্তিদা করা যাবে?

প্রশ্ন (১৩০১২) : আমি গতকাল আসরের নামাযে ইমাম সাহেবকে শেষ বৈঠকে পাই এবং ইমামের সালাম ফিরানোর পরে বাকি নামায পুরা করি। নামাযের পর এক ব্যক্তি বলল, আপনার নামায পুনরায় পড়তে হবে। কারণ ইমাম সাহেব সিজদায়ে সাহু করার পরে আপনি নামাযে শরীক হয়েছেন। এ সময় ইমামের ইক্তিদা করা সহিহ নয়। আমি জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি ঠিক? এখন আমার নামায কি পুনরায় পড়তে হবে?

অ্যালকোহলযুক্ত বিভিন্ন ধরণের ক্রিম ব্যবহার করার বিধান কী?

প্রশ্ন (১৩০১১) : আমরা জানি অ্যালকোহল ব্যবহার করা হারাম। আমি জানতে চাচ্ছি, অ্যালকোহলযুক্ত ক্রিম, ফেসওয়াস ইত্যাদি কি আমরা ব্যবহার করতে পারবো?

মুমূর্ষু ব্যক্তিকে কিবলামুখী করে শোয়ানোর সঠিক পদ্ধতি কী?

প্রশ্ন (১৩০১০) : কিছুদিন আগে আমাদের এলাকার একজন মুরুব্বী ইন্তেকাল করেন। তার মুমূর্ষু অবস্থায় মসজিদের ইমাম সাহেবসহ আমরা কিছু লোক সেখানে উপস্থিত ছিলাম। ইমাম সাহেব তাকে উত্তর দিকে মাথা ও দক্ষিণ দিকে পা দিয়ে চেহারা কেবলার দিকে ফিরিয়ে শোয়াতে চাচ্ছিলেন। একজন এতে বাধা দিয়ে বলল, ‘বেহেশতী জেওর’ কিতাবে পশ্চিম দিকে পা ও পূর্ব দিকে মাথা দিয়ে এবং মাথার নিচে উঁচু কোনো বস্তু দিয়ে শোয়াতে বলা হয়েছে। যেন চেহারা পশ্চিম দিকে হয়ে যায়। জানার বিষয় হল, এক্ষেত্রে উত্তম এবং সুন্নাহসম্মত পদ্ধতি কোনটি? জানালে উপকার হবে।

বাড়ি বানানোর উদ্দেশ্যে টাকা জমালে কি উক্ত টাকার যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১৩০০৯) : বর্তমানে বসবাসের জন্য আমার কোনো বাড়ি নেই। বাসা ভাড়া নিয়ে থাকি। আমার তিন কাঠা জমি আছে। শীঘ্রই সেখানে বাড়ি করতে চাচ্ছি। তাই এ উদ্দেশ্যে টাকা জমা করছি। আমার জানার বিষয় হলো, আমার উক্ত জমাকৃত টাকার কি যাকাত দিতে হবে? দয়া করে জানালে উপকৃত হব।

মসজিদের জন্য ওয়াক্ফকৃত জমির গাছ থেকে কি মাদরাসার ছাত্ররা ফল খেতে পারবে?

প্রশ্ন (১৩০০৮) : মসজিদের জন্য ওয়াক্ফকৃত জায়গায় যে সমস্ত ফলের গাছ আছে সেগুলোর ফল পাশের মাদরাসার ছাত্ররা খেতে পারবে কি? আসলে এ ফলগুলোর হকদার কারা? বিষয়টি নিয়ে এলাকায় খুব সমস্যা হচ্ছে। দ্রুত সমাধান জানালে উপকৃত হব।

একাধিক মুরগি এক সাথে জবাই করলে কি সবগুলোর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে?

প্রশ্ন (১৩০০৭) : আমি একটি কমিউনিটি সেন্টারে কাজ করি। এখানে প্রতিদিনই বিভিন্ন প্রোগ্রাম হয়। তাই প্রতিদিনই প্রায় বিশ-ত্রিশটি মুরগী জবাই করতে হয়। বড় কোনো আয়োজন থাকলে তো আরো বেশি। আমার জানার বিষয় হল, একসাথে অনেক মুরগী জবাইয়ের ক্ষেত্রে প্রতিটির জন্য পৃথকভাবে বিসমিল্লাহ বলতে হবে, নাকি শুরুতে একবার বিসমিল্লাহ বলে নিলেই চলবে?

খুতবা দেওয়ার সময় হাতে লাঠি রাখার বিধান কী?

প্রশ্ন (১৩০০৫) : অনেক মসজিদে খতীবদেরকে দেখা যায় যে, তাঁরা খুতবার সময় হাতে লাঠি ব্যবহার করেন আবার কেউ তা ব্যবহার করেন না। আমি জানতে চাচ্ছি, আসলে কোন আমলটি শরীয়তসম্মত? জানিয়ে উপকৃত করবেন।

বিতরের নামাযের দুআ কুনুত না জানলে করণীয় কী?

প্রশ্ন (১৩০০৪) : এক ব্যক্তি ‘আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা’ দুআটি জানে না। তবে সে চাইলে শিখতে পারে। কিন্তু সে তা শেখার জন্য চেষ্টাও করে না। এমতাবস্থায় বিতর নামাযে অন্য কোনো দুআ পড়লে তার নামায সহিহ হবে কি?

কোন গাছের ডাল দিয়ে মিসওয়াক করা উচিত?

প্রশ্ন (১৩০০৩) : রাসূল (সা.) কি গাছের মিসওয়াক ব্যবহার করতেন? আমরা যদি আমাদের দেশের গাছের মিসওয়াক ব্যবহার করি তবে রাসূল (সা.) যে গাছের ডাল দ্বারা মিসওয়াক করেছেন তার মত ফজিলত হাসিল হবে কি না?

ইচ্ছাকৃত ভাবে একাধিক রোযা ভেঙে ফেললে কি সবগুলোর কাফ্ফারা আদায় করতে হবে?

প্রশ্ন (১৩০০২) : আমি বালেগ হওয়ার পর থেকেই প্রতি রমযানে রোযা রাখি। কিন্তু শুরুতে বন্ধুদের প্ররোচনায় গোপনে পানাহার করে বেশ কিছু রোযা ভেঙে ফেলেছিলাম। এখন আমি সেগুলোর কাযা-কাফফারা আদায় করতে চাচ্ছি। আমি শুনেছি যে, বিনা ওজরে একটি রোযা ভাঙলে ৬০ টি রোযা কাযা হিসেবে রাখতে হয়। তাহলে কি আমাকে প্রত্যেক রোযার জন্য ৬০ টি করে রোযা রাখতে হবে? এ ব্যাপারে কোনো ছাড় আছে কি? শরীয়তের সমাধান জানানোর অনুরোধ রইল।

খাঁচায় বন্দি করে পাখি পালন করা যাবে কি?

প্রশ্ন (১৩০০১) : অনেককে দেখা যায় খাঁচায় রেখে পাখি পালন করে। শখের বসেই সাধারণত এটা করে। জানার বিষয় হলো,এভাবে খাঁচায় বন্দি করে পাখি পালন করার ব্যাপারে ইসলাম কী বলে?

বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে রোযা রাখতে না পারলে করণীয় কী?

প্রশ্ন (১৩০০০) : আমাদের এলাকায় অনেক পরিবারে দেখি যে, পরিবারের কেউ বৃদ্ধ হওয়ার কারণে রোযা রাখতে না পারলে রমযান মাসে মাদরাসা থেকে একজন দরিদ্র ছাত্রকে লজিং রাখে। তাকে ভোররাতে ও সন্ধারাতে খাবার খাওয়ায়। আমার জানার বিষয় হল, বৃদ্ধ হওয়ার কারণে রোযা রাখতে অক্ষম হলে কী করবে? আর উপরোক্ত পদ্ধতিতে খাবার খাওয়ানোর দ্বারা রোযার ফিদয়া কি আদায় হবে?

অনুমতি ছাড়া অন্যের যাকাত আদায় করলে কি তার যাকাত আদায় হবে?

প্রশ্ন (১২৯৯৯) : আমার মামার ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা আছে। তিনি এ বছর এখনও সেগুলোর যাকাত আদায় করেন নি। তাই আমি আমার যাকাত আদায় করার সময় একত্রে তার ঐ টাকার যাকাত আমার কাছ থেকে আদায় করে দিয়েছি। পরবর্তীতে তাকে জানালে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং ঐ টাকা আমাকে দিয়ে দেন। এখন হযরতের নিকট প্রশ্ন হল, এভাবে তার পূর্ব অনুমতি ব্যতীত তার যাকাত আদায় করার দ্বারা তা আদায় হয়েছে কি?

ক্রয় প্রতিনিধি কি পণ্যের ছাড় পাওয়া মূল্য রেখে দিতে পারবে?

প্রশ্ন (১২৯৯৮) : আমি দোকান যাচাই করে ভালো শাল কিনতে পারি। তাই অনেক পরিচিতরা আমাকে কাশমীরী শাল কেনার জন্য টাকা দেয়। সাধারণ খুচরা বাজারে যে চাদরটার মূল্য হয় ৭০০০/-টাকা। কিন্তু ইন্ডিয়া থেকে সরাসরি এগুলো আমদানী করে এমন কয়েকজনের সাথে আমার পরিচয় আছে। তারা সে চাদরটাই বিক্রি করে ৫৫০০/- টাকায়। আবার কখনো দেখা যায়, তাদের থেকে আমি নিয়মিত পণ্য নেই, একারণেও আমার কাছ থেকে তারা মূল্য কম নেয়। তাই জানতে চাচ্ছি, আমার জন্য এই অতিরিক্ত টাকা রেখে দেওয়া বৈধ হবে কী? এতে শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি আছে কি না? জানালে উপকৃত হব।

এক গ্রামে একাধিক মসজিদ নির্মাণ করা যাবে কি?

প্রশ্ন (১২৯৯৭) : আমাদের গ্রামে দুটি মসজিদ আছে। দুটি মসজিদেই জুমার নামায অনুষ্ঠিত হয়। আমাদের গ্রামের সকল মুসল্লীদের জন্য এই দুইটি মসজিদই যথেষ্ট। কিন্তু এক মুরুব্বী মহল্লার একটি জুমা মসজিদের ৩০০ গজের মধ্যে তাঁর অর্থায়নে নির্মিত একটি পাঞ্জেগানা মসজিদকে জুমা মসজিদে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছেন। বাহ্যত বিদ্বেষের বশবর্তী হয়ে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে মনে হয় না। কিন্তু এতে পার্শ্ববর্তী মসজিদের জুমার জামাতে মুসল্লী হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। প্রশ্ন হল, এমতাবস্থায় তাঁর জন্য উক্ত উদ্যোগ বাস্তবায়নের সুযোগ রয়েছে কি না?

কোনো হিন্দু ধর্মাবলম্বী ইসলাম গ্রহণ করার পর কি তার মা-বাবার সাথে সম্পর্ক রাখতে পারবে?

প্রশ্ন (১২৯৯৬) : একজন হিন্দু ধর্মাবলম্বী ছেলে যদি ইসলাম ধর্ম গ্রহন করে তাহলে সে কি তার পরিবারের সাথে সময় কাটাতে পারবে? এবং তার মায়ের হাতে রান্না করা জিনিস খাওয়া বা জবাই করা মুরগির মাংস রান্না করলে কি খাওয়া জায়েয হবে?