ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

মালিকের অনুমতি ব্যতীত তার বই অন্য কাউকে দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩২৫৫) : আমি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে পড়ার জন্য দুটি বই এনেছিলাম। বইদুটি খুবই চমৎকার। আমার এক বন্ধু বইদুটি পড়ার জন্য আমার কাছ থেকে নিতে চায়। আমি বললাম, মালিকের অনুমতি নিয়ে নেই। কিন্তু আমার চাচাতো ভাই তার মাদরাসায় থাকায় এবং তার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় আমি তার অনুমতি নিতে পারিনি। আর সে আমাকে বইদুটি দেয়ার সময় অন্য কাউকে দিতে নিষেধও করেনি। তাই আমি তার অনুমতি ছাড়াই বইদুটি বন্ধুকে পড়তে দিয়েছি। এখন জানতে চাচ্ছি, মালিকের অনুমতি ছাড়া বন্ধুকে বইদুটি পড়তে দেয়া আমার জন্য জায়েয হয়েছে কি? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

যৌথ ব্যবসায় দোকানে যাতায়াতের খরচ ব্যবসার লভ্যাংশ থেকে খরচ করা যাবে কি?

প্রশ্ন (১৩২৫৪) : আমি আমার মামার নিকট থেকে ১০ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি। আমরা এভাবে চুক্তি করেছি যে, ব্যবসায় যা লাভ হবে তা আমরা সমানভাবে ভাগ করে নিব। এখন আমি জানতে চাচ্ছি, প্রতিদিন বাসা থেকে দোকানে আসা-যাওয়ার খরচ ব্যবসায়িক খরচের অন্তর্ভুক্ত হবে কি? বিভিন্ন সময় ব্যবসায়িক প্রয়োজনে যেমন: মাল ক্রয়-বিক্রয় ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন স্থানে যেতে হয়। তো এ সময়ের কোন কোন খরচ ব্যবসায়িক খরচ হিসেবে গণ্য হবে?

গাড়ি ভাড়া নেওয়ার পর পূর্ণ সময় ব্যবহার না করলে কি ভাড়া কমানো উচিত?

প্রশ্ন (১৩২৫৩) : আমার একটি প্রাইভেট কার আছে। আমি এটি ভাড়ায় দিয়ে থাকি। অনেক সময় এমন হয় যে, কেউ সারা দিনের জন্য গাড়ি ভাড়া নিয়েছে। কিন্তু সারা দিনে মাত্র ১/২ ঘণ্টা গাড়ি ব্যবহার করেছে। অবশিষ্ট সময় কোনো কারণে গাড়িটির আর প্রয়োজন হয়নি। এমন ক্ষেত্রে দিন শেষে গাড়ি ফিরিয়ে দেয়ার সময় অনেকে অনুরোধ করে কিছু টাকা কম রাখতে। জানতে চাই, এ ক্ষেত্রে শরীয়তের বিধান কী?

অমুসলিমদের জন্য দুআ করা যাবে কি?

প্রশ্ন (১৩২৫২) : আমাদের বাড়ির পাশে কিছু হিন্দু বসবাস করে। একদিন তাদের একজন আমাদের একটি উপকার করলে আমি বলি, আল্লাহ তোমাকে দীর্ঘায়ু করেন। আমার ভাগিনা এ কথা শুনতে পেয়ে বললেন, অমুসলিমের জন্য কি দুআ করা যায়? আমি তার জবাবে কিছু বলতে পারিনি। জানতে চাই, অমুসলিমের জন্য দুআ করার বিধান কী? কোন দুআ করা যাবে এবং কোন দুআ করা যাবে না। বিস্তারিত জানাবেন।

কোনো হালাল বস্তু নিজের উপর হারাম করার বিধান কী?

প্রশ্ন (১৩২৫১) : একবার আমার মা ভাবির উপর রাগ করে বলে ফেলেন, ‘আমার জন্য মুরগী হারাম’। কিন্তু অনেকদিন পর মা তার এই কথা ভুলে মুরগীর গোশত খেয়ে ফেলেন। আমি স্মরণ করিয়ে দিলে আবার খাওয়া বন্ধ করে দেন। প্রশ্ন হল, এভাবে কোনো কিছু হারাম করলে কি সত্যিই তা হারাম হয়ে যায়? হারাম হলে পুনরায় তা হালাল করার কোনো উপায় আছে কি?

বাদ্যযন্ত্রের দোকান দিয়ে ব্যবসা করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৫০) : আমি একজন ব্যবসায়ী। আমি আর আমার পার্টনার মিলে চাচ্ছি, আমরা বেহালা, তবলা, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্রের দোকান দিব। তাই জানতে চাচ্ছি, এই ব্যবসা করা জায়েয আছে কি?

নারীদেরকে সালাম দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১৩২৪৯) : নারীদেরকে সালাম দেওয়ার বিধান কী? তারা যদি সালাম দেয় তাহলে কি তার জওয়াব দেওয়া যাবে? বিশেষত মোবাইলে কথা বলার সময় অনেক নারীই সালাম দেয় তাদের সালামের জওয়াব দেওয়া যাবে কি?

অমুসলিমরা সালাম দিলে উত্তরে কী বলতে হবে?

প্রশ্ন (১৩২৪৮) : আমার একজন হিন্দু ক্লাসমেট আছে। তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। সে আমাকে দেখলেই পুরো মুসলিমের মতই সালাম দেয়। এখন তাকে উত্তর কীভাবে দিব? আর মাঝে মাঝে ম্যাসেজে সালাম লিখে তার উত্তরে আমি কী লিখব?

যাকাত আদায়ের সময় কি পাওনা টাকারও যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১৩২৪৭) : কয়েকজনর কাছে আমার বেশকিছু টাকা পাই। এর মধ্যে কিছু টাকা ফেরৎ পাওয়া নিশ্চিত। আর কিছু টাকা ফেরৎ পাওয়া না পাওয়া উভয় সম্ভবনা আছে। কিছু টাকা ফেরৎ না পাওয়ার সম্ভাবনাই বেশি। এখন আমি জানতে চাচ্ছি, যাকাত আদায়ের সময় কিভাবে হিসাব করব?

ইহরাম অবস্থায় হায়েয চলে আসলে করণীয় কী?

প্রশ্ন (১৩২৪৬) : আমি আমার স্বামীর সাথে হজ্বে যাই। ওখানে পৌঁছার পর উমরার তাওয়াফ করার আগেই আমার মাসিক স্রাব শুরু হয়ে যায়। কিন্তু তখন তা আমি পুরো বুঝতে পারিনি। তাওয়াফ সায়ী শেষ করার পর পুরোপুরি নিশ্চিত হলাম যে, তাওয়াফের আগেই আমার মাসিক শুরু হয়েছিল। এরপর আমি আমার মাথার চুল ছোট করে হালাল হয়ে যাই। পরে একজন আলেমকে ব্যাপারটি জানালে তিনি বলেন, এখন পবিত্র অবস্থায় তাওয়াফটি করে নিতে। তাহলে আর কোনো জরিমানা দিতে হবে না। নতুবা একটি দম দিতে হবে। কিন্তু একজন সন্দেহ পোষণ করছেন যে, এখন তো আমি উমরার সব কাজ শেষ করে হালাল হয়ে গেছি। এখনো আমার এ সুযোগ আছে কি না? তাই এক্ষেত্রে সঠিক মাসআলা কী তা জানতে চাই। এখন ওই তাওয়াফ পুনরায় আদায় করলে কি জরিমানা মাফ হয়ে যাবে এবং এক্ষেত্রে সায়ীও কি আবার আদায় করতে হবে? বিস্তারিত জানতে চাই।

শরিকানা ব্যবসায় মুনাফা বণ্টনের পদ্ধতি।

প্রশ্ন (১৩২৪৫) : আমার একটি লাইব্রেরী আছে। কয়েকদিন আগে আমার পরিচিত একজন প্রস্তাব দিলেন, তার দুটি কম্পিউটার এবং একটি প্রিন্টার আছে। এগুলো নিয়ে তিনি আমার দোকানে বসবেন। কম্পোজ, প্রিন্ট এবং এজাতীয় কাজ করবেন। সুযোগমত আমিও তার সাথে কাজ করব। আর এ বাবদ যা উপার্জন হবে তা উভয়ে সমানভাবে বা চুক্তি অনুযায়ী কিছুটা কম-বেশি হারে বণ্টন করে নেব। দোকান ভাড়া আমার দায়িত্বেই থাকবে। জানতে চাই, আমাদের এভাবে চুক্তি করা শরীয়তের দৃষ্টিতে সহিহ আছে কি?

কোম্পানি কাজের জন্য কোম্পানি থেকে দেওয়া গাড়ি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে কি জরিমানা দেওয়া আবশ্যক?

প্রশ্ন (১৩২৪৪) : আমি একটি কোম্পানিতে চাকরি করি। চাকরির সুবাদে আমাকে প্রায়ই বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই কোম্পানি থেকে আমার চলাচলের জন্য একটি মোটর সাইকেল দেওয়া হয়েছে। দুই মাস আগে একদিন আমি অফিসে যাচ্ছিলাম। বৃষ্টির কারণে পথ পিচ্ছিল ছিল। তখন অন্য একটি মোটর সাইকেলের ধাক্কায় আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং পথও পিচ্ছিল হওয়ার কারণে বড় রকমের দূর্ঘটনা ঘটে। দুই মাস চিকিৎসার পর এখন আমি আবার অফিসে জয়েন করতে গেলে তারা বলল, তারা আমাকে যে মোটর সাইকেলটি ব্যবহার করতে দিয়েছিল, যা এক্সিডেন্টে নষ্ট হয়েছে, সেটা ঠিক করতে যত টাকা লেগেছে তার ২৫% টাকা যেন আমি জরিমানাসূলভ তাদেরকে দেই। আমি জানতে চাচ্ছি, এখানে তো আমার কোনো দোষের কারণে এক্সিডেন্ট হয়নি, তবুও কি আমি জরিমানা দিতে বাধ্য?

তালাকপ্রাপ্তা মহিলাকে ইদ্দতের মধ্যে বিবাহ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৪৩) : আমার বাবার বয়স ৫৮ বছর। তিনি অন্যের তালাকপ্রাপ্তা স্ত্রীকে ইদ্দতের মধ্যে বিবাহ করেছেন। শরীয়তে এই বিবাহের হুকুম কী? প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, আমার বয়স ২৭। এখনো ছাত্র। এখনো বাবার টাকায় আমার খরচ চলে। বাড়ীতে আম্মা ও ৭ বছরের ছোট ভাই আছে। আম্মা এই বিবাহ মোটেই মানতে পারছেন না। এই অবস্থায় আমার করণীয় কী?

পাহারার উদ্দেশ্যে কুকুর পালন করা যাবে কী?

প্রশ্ন (১৩২৪২) : আমার একটা লেয়ার মুরগির ফার্ম আছে। সেটি লোকালয় থেকে অনেক দূরে। তবে পাশে রাস্তা আছে। সেখানে দুইবার চোর হানা দিয়েছিল। কয়েকজন লোক সবসময় সেখানে থাকে। কিন্তু তারা টের পায়নি। তাই নিরাপত্তার জন্য তিনটা কুকুর রাখতে চাচ্ছি। আমার জন্য কি উক্ত উদ্দেশ্যে কুকুর রাখা জায়েয হবে?

ক্যান্টিনে খাবার খেয়ে টাকা কম দেওয়া কি ঠিক হবে?

প্রশ্ন (১৩২৪১) : আমার বন্ধু ইউনিভাসির্টির হলে থাকত। হলের ক্যান্টিনে খাবার যেদিন ভাল লাগত না সেদিন ইচ্ছাকৃতভাবে কিছু টাকা কম দিত। ইউনিভার্সিটি থেকে পাস করার পর ভার্সিটির হল থেকে চলে আসার সময় সে ক্যান্টিনের মালিকদের থেকে বিদায় নিয়ে এসেছে। আর বলেছে, কোনো পাওনা থাকলে মাফ করে দিতে। ইচ্ছাকৃতভাবে সে কিছু টাকা কম দিয়েছিল এ কথা তার তখন মনে ছিল না। সে ঠিক কত টাকা কম দিয়েছিল তা বলতে পারে না। তবে সে অনুমান করে যে, হয়ত হাজার খানেক টাকা হবে। এখন সে কী করবে?

ব্যাংক থেকে জমা টাটার উপর যে ইন্টারেস্ট আসে তা কি হালাল হবে?

প্রশ্ন (১৩২৪০) : ব্যাংকে আমার পিতার কিছু টাকা ছিল। আমার পিতা ইন্তেকাল করার পর ব্যাংক ঐ টাকার সুদসহ হিসাব করে আমাদের নামে দিয়ে দিয়েছে। এখন এই টাকা আমাদের জন্য হালাল হবে কি?

স্ত্রী মা-বাবা থেকে আলাদা থাকতে চাইলে করণীয় কী?

প্রশ্ন (১৩২৩৯) : আমাদের পরিবার একান্নভুক্ত পরিবার। আমরা ৬ ভাই। সাথে মা আছেন। সবাই বিবাহিত। জায়গা-জমির ঝামেলার কারণে গ্রামে পৃথক পৃথক বাড়ী করা সম্ভব হচ্ছে না। সবার জন্য রান্নাঘর একটাই। আমার বিয়ের দেড় বছর হয়েছে। কিন্তু আমার স্ত্রী এখনো আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে পারেনি। বিভিন্ন বিষয়ে মাঝেমধ্যে আম্মুর সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। তার এগুলো সহ্য হয় না। আমাকে বাইরে বাসা নেওয়ার জন্য তাগাদা দেয়। এদিকে আমি ঘরে না থাকলে আম্মুর কষ্ট হবে। আম্মুর খেদমতে সমস্যা হবে। এ জন্য বাইরে যেতে চাচ্ছি না। চিন্তা করছি, একদিকে মা কষ্ট পাবে, অন্যদিকে স্ত্রীর অধিকার হরণ হচ্ছে। এখন আমি কী করব। এ ব্যাপারে শরয়ী দিকনির্দেশনা কি তা জানালে খুশি হব।

মীকাতের আগে ইহরাম বাঁধতে না পারলে কি দম ওয়াজিব হবে?

প্রশ্ন (১৩২৩৮) : এক ব্যক্তি হজ্ব আদায়ের উদ্দেশ্যে মক্কায় গমন করেছেন, কিন্তু মীকাতের আগে ইহরাম বাঁধেননি। আবার আইনী জটিলতার কারণে মীকাতে ফিরে এসেও ইহরাম বাঁধতে পারেননি। প্রশ্ন হল, এই অবস্থায় হজ্বের ইহরাম তিনি কোত্থেকে বাঁধবেন? উক্ত ওজরের কারণে মীকাতের ভিতরে ইহরাম বাঁধলে তার উপর দম আসবে কি?

ইমাম সাহেব নামাযে কোনো ভুল করলে কী বলে লোকমা দিতে হবে?

প্রশ্ন (১৩২৩৭) : কয়েকদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব ভুলবশত যোহরের নামাযের দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যান। তখন আমরা যথারীতি আল্লাহু আকবার বলে লোকমা দেই। নামায শেষে একজন আলেম বললেন, হাদিস ও ফিকহের কিতাবাদিতে সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়ার কথা আছে। আল্লাহু আকবার বলে নয়। সুতরাং সুবহানাল্লাহ বলাই উচিত। জানতে চাচ্ছি, ঐ আলেমের কথা কি সঠিক? জানিয়ে বাধিত করবেন।

কসমের কাফ্ফারা আদায়ের পদ্ধতি কী?

প্রশ্ন (১৩২৩৬) : আমার বাবা গত মাসে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে তিনি একটি অসিয়তনামা লিখে যান। তাতে লিখা ছিল- ‘আমার উপর প্রায় ২০ টি কসমের কাফফারা অবশিষ্ট রয়েছে। তোমরা সেগুলো আমার রেখে যাওয়া সম্পদ থেকে আদায় করে দিও।’ আমরা সকল ওয়ারিশগণ তার কসমের কাফফারা আদায় করতে প্রস্তুত রয়েছি। জানতে চাচ্ছি, তাঁর সবক’টি কসমের জন্য একটি কাফফারা আদায় করলে যথেষ্ট হবে নাকি প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কাফফারা লাগবে? আর কসমের কাফফারা আদায়ের নিয়ম কী হবে?