ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

ঈদের দিন ঈদের নামাযের আগে নফল নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১৩২৭৫) : আমি ফজর নামায পড়ে জায়নামাযে বসে সকাল-সন্ধ্যার আমল করি। এরপর এশরাকের সময় হলে দু’চার রাকাত এশরাকের নামায পড়ে ঘরের কাজ শুরু করি। গত ঈদের দিনও ফজর নামায পড়ে এশরাকের অপেক্ষায় বসেছিলাম। আমার স্বামী দেখে বললেন, ঈদের দিন ঈদের নামাযের আগে মহিলাদের কোনো নফল নামায নেই। জানতে চাই, আমার স্বামীর উক্ত কথা কি ঠিক?

পুরোনো কবর সমান করে সেখানে ফলের গাছ লাগানো যাবে কি?

প্রশ্ন (১৩২৭৪) : আমাদের বাড়ির পেছনে আমাদের মা-বাবা এবং দাদা-দাদির কবর আছে। সেখানে আমাদের বংশের মুরুব্বীদের বেশ পুরোনো কিছু কবর আছে। সেগুলো অন্তত ৭০/৮০ বছরের পুরোনো হবে। কবরের জায়গার পাশেই আমাদের একটি বাগান আছে। আমরা চাচ্ছি, কবরগুলো যেহেতু অনেক পুরোনো হয়ে গেছে তাই সেগুলোকে বাগানের অন্তর্ভুক্ত করে নিতে। শরীয়তের দৃষ্টিতে এ বিষয়ের সঠিক বিধান কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

কসমের কাফ্ফারা স্বরুপ ছোট বাচ্চাকে খাওয়ালে কি কাফ্ফারা আদায় হবে?

প্রশ্ন (১৩২৭৩) : আমি একটি কসম করেছিলাম, পরবর্তীতে তা ভঙ্গ হয়ে যায়। বিষয়টি একজন আলেমকে জানালে তিনি কসমের কাফফারা হিসেবে দশজন মিসকীনকে দু’বেলা পেটপুরে আহার করানোর পরামর্শ দেন। সুতরাং আমি এলাকার একজন প্রবীণ মিসকীনকে দু’বেলা খাবারের জন্য তিনিসহ দশজন মিসকীন দাওয়াত দিতে বলি। রাতে খাবার পেশ করা হলে তাদের সাথে থাকা ৬/৭ বৎসরের একটি ছেলে অল্পকিছু খাবার খায়। দুপুরেও ছেলেটি তাদের সাথে ছিল। যেহেতু ছেলেটি তাদের দশজনের একজন তাই তার কম খাওয়ার কারণে আমার মনে সন্দেহের সৃষ্টি হয়। এখন হুজুরের কাছে জানতে চাচ্ছি যে, বাচ্চাটির কম খাওয়ার কারণে কাফফারা আদায়ে কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা হয়ে থাকলে এখন আমার করণীয় কী?

স্বামীর বাসায় ইদ্দত পালন করতে কষ্ট হলে অন্য কোনো আত্মীয়ের বাসায় গিয়ে ইদ্দত পালন করা যাবে কি?

প্রশ্ন (১৩২৭২) : আমাদের ৫ মাসের একটি সন্তান আছে। মাস খানেক আগে আমার স্বামী এন্তেকাল করেছে। আমরা শহরের একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতাম। তার অবর্তমানে এখন সে বাসায় ছোট দুধের বাচ্চা নিয়ে একাকী থাকতে খুব ভয় হচ্ছে। প্রায় রাতেই উল্টাপাল্টা স্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠি। দৈনন্দিন প্রয়োজন পূরণ করতেও খুব কষ্ট হচ্ছে। একটু দূরে আমার ভাইয়ের বাসা আছে। ভাইয়া বলেছেন, তার বাসায় গিয়ে ইদ্দত পালন করতে। আমি কি বর্তমান বাসা থেকে বের হয়ে তার বাসায় গিয়ে ইদ্দত পালন করতে পারব? দয়া করে জানালে উপকৃত হব।

সমিতির টাকার উপর কি যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন (১৩২৭১) : আমাদের ২০ সদস্য বিশিষ্ট একটি সমিতি আছে। বর্তমানে আমাদের সমিতিতে ১ লক্ষ টাকা জমা হয়েছে। তাই আমরা এ বছর ঐ টাকা দিয়ে ব্যবসা করতে চাচ্ছি। এবং এজন্য একটি মুদীর দোকান চালু করেছি। জানতে চাচ্ছি, যেহেতু সকলের টাকায় ব্যবসা করা হচ্ছে এবং ব্যবসার মালামাল যাকাতের নেসাবের চেয়ে বেশি তাই আমাদেরকে উক্ত মালামালের যাকাত আদায় করতে হবে কি না? হলে কীভাবে তা আদায় করতে হবে?

রোযাদার ভুলে কিছু খাওয়া শুরু করলে তাকে রোযার কথা মনে করিয়ে দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১৩২৭০) : আমার বোন শারীরিকভাবে ভীষণ দুর্বল হওয়া সত্ত্বেও গত রমাযানে সে রোযা রাখে। কিন্তু প্রথম রোযার দিন ভুলে সে দুপুরবেলা খাওয়া শুরু করে দেয়। আমি তৎক্ষণাত তাকে রোযার কথা মনে করিয়ে দেই। এতে আম্মু আমার উপর খুব রেগে যান। এবং ধমক দিয়ে বলেন, রোযাদার ভুলে কিছু খেতে গেলে তাকে মনে করিয়ে দিতে হয় না। সত্যিই কি তাকে মনে করিয়ে দেয়া আমার অন্যায় হয়েছে?

বাসে ভাড়া দেওয়া সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩২৬৮) : মাঝেমধ্যেই এমন হয় যে, ঢাকার ভেতর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সিটিং বাসে উঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের থেকে ভাড়া নিয়ে নেয়। কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছার আগেই গাড়িটিকে আইনি কোনো কারণে পুলিশ আটকে ফেলে বা অন্য কোনো জটিলতার কারণে গাড়িটি আর সামনে যাবে না। সে সময় আমরা অবশিষ্ট ভাড়া ফেরত চাইলে হেলপার তা আর দিতে চায় না। জানতে চাই, আমাদের জন্য উপরোক্ত অবস্থায় অবশিষ্ট ভাড়া ফেরত চাওয়া বৈধ কি? যদি বৈধ হয় তাহলে কর্তৃপক্ষ কি তা ফিরিয়ে দিতে বাধ্য? জানালে উপকৃত হব। মাঝেমধ্যেই এমন হয় যে, ঢাকার ভেতর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সিটিং বাসে উঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের থেকে ভাড়া নিয়ে নেয়। কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছার আগেই গাড়িটিকে আইনি কোনো কারণে পুলিশ আটকে ফেলে বা অন্য কোনো জটিলতার কারণে গাড়িটি আর সামনে যাবে না। সে সময় আমরা অবশিষ্ট ভাড়া ফেরত চাইলে হেলপার তা আর দিতে চায় না। জানতে চাই, আমাদের জন্য উপরোক্ত অবস্থায় অবশিষ্ট ভাড়া ফেরত চাওয়া বৈধ কি? যদি বৈধ হয় তাহলে কর্তৃপক্ষ কি তা ফিরিয়ে দিতে বাধ্য? জানালে উপকৃত হব।

নামাযে কাউকে সালাম দিলে কি নামায ভেঙে যাবে?

প্রশ্ন (১৩২৬৭) : কোনো ব্যক্তি যদি নামাযে অনিচ্ছাকৃতভাবে শুধু নিজে শুনতে পায় এতটুকু আওয়াজে কাউকে সালাম দেয় বা অন্য কোনো কথা বলে ফেলে তাহলে কি তার নামায ভেঙ্গে যাবে? দয়া করে জানালে উপকৃত হব।

নাপাক মেঝে পাক করার সঠিক পদ্ধতি কী?

প্রশ্ন (১৩২৬৬) : আমাদের ঘরের মেঝে মাটি দিয়ে লেপা। আমার বাচ্চা ঘরের মেঝেতে পেশাব করে দেয়। আমার শ্বাশুরি বলেন, পেশাব করা স্থান মাটি দ্বারা লেপে দিলে পাক হয়ে যায়। কিন্তু আমার মনে হয়, মাটি লেপে দেয়ার পরও তো এ স্থানে পেশাব রয়েই যায়। আমি হুযুরের কাছে জানতে চাই, নাপাক মেঝে পাক করার সঠিক নিয়ম কী? এভাবে মাটি লেপে দিলে কি তা পাক হবে?

প্রাণীর ছবি আঁকার বিধান কী?

প্রশ্ন (১৩২৬৫) : আমার ছেলে স্কুলে পড়ে। ওদের অঙ্কনের ক্লাস হয়। এ ক্লাসে শিক্ষকরা ওদেরকে দিয়ে বিভিন্ন প্রাণীর ছবি আঁকায় ও রং করায়। আমি জানতে চাচ্ছি- প্রাণীর ছবি আঁকা কি জায়েয আছে? আমি মা হিসেবে এক্ষেত্রে আমার কর্তব্য কী? দয়া করে জানালে উপকৃত হব।

অসুস্থতার কারণে যথা সময়ে তাওয়াফে যিয়ারত করতে না পারলে কি দম ওয়াজিব হবে?

প্রশ্ন (১৩২৬৪) : আমার দাদা ১০ যিলহজ্ব বড় জামারায় কংকর নিক্ষেপ করার পর ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ফলে তাকে ঐ দিনই হাসপাতালে ভর্তি করা লাগে। এ অবস্থায় তিন দিনেরও বেশি তাকে হাসপাতালে থাকতে হয়। হাসপাতালে থাকা অবস্থায়ই ১০ তারিখ তার পক্ষ থেকে দমে শোকর আদায় করা হয়। এবং ১১ তারিখ তার চুল ছোট করে দেওয়া হয়। আর ১১ ও ১২ তারিখ তার পক্ষ থেকে একজন কংকর নিক্ষেপ করে। কিন্তু ১৩ তারিখ পর্যন্ত হাসপাতালে থাকার কারণে সে ১২ তারিখের ভেতর তাওয়াফে যিয়ারত করতে পারেনি। সে কি এখন ঐ তাওয়াফে যিয়ারত আদায় করে নিবে? এবং এখন আদায় করলে তার উপর কি দম ওয়াজিব হবে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।

ফ্রি সেবা প্রদানের শর্তে পণ্য ক্রয়-বিক্রয় করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৬৩) : এখন সাধারণত বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি দেয়া থাকে যে, এক বছর, দুই বছর বা কম-বেশি বিভিন্ন মেয়াদের ভেতর তা নষ্ট হয়ে গেলে বা তাতে বিশেষ কোনো সমস্যা হলে (যা বিক্রয়ের সময় উল্লেখ থাকে) কোম্পানীর পক্ষ থেকে ফ্রি সার্ভিসিং সেবা প্রদান করা হবে। তো আমি জানতে চাচ্ছি, এ ধরনের সেবা প্রদানের শর্তে পণ্য ক্রয় করা বৈধ হবে কি? ক্রয়-বিক্রয়ের সময় নির্ধারিত শর্ত সাপেক্ষে এই সেবা প্রদান করা বিক্রেতার জন্য কি আবশ্যক?

বন্ধকি জমির গাছের ফল কার মালিকানাধীন থাকবে?

প্রশ্ন (১৩২৬২) : আমার আব্বা একজনের কাছ থেকে ঋণ নিয়ে আমাদের বাগানের জমির কাগজপত্র ঋণদাতার কাছে বন্ধক রাখে। পরবর্তীতে আমরা বাগান থেকে ফল পাড়তে গেলে ঐ ব্যক্তি আমাদের বাধা দেয়। আমরা বললাম, আপনার কাছে তো জমি বন্ধক রেখেছি। ফল নিয়ে তো কোনো কথা হয়নি। সে বলল, ফল নিয়ে কথা হয় নাই ঠিক আছে, কিন্তু তোমরা যেহেতু জমি বন্ধক রেখেছ, তাই জমির সাথে ফল ও ফলের গাছও বন্ধকের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই ঘটনার ভিত্তিতে এখন আমরা জানতে চাই ঐ জমির গাছের ফল কি আমরা নিতে পারব? নাকি তা বন্ধক হিসেবে থাকবে? তখন তো এগুলো নষ্ট হয়ে যাবে।

বন্ধকী জমি ভাড়া নেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩২৬১) : আমি আমার এক প্রতিবেশীর কাছ থেকে একটি জমি বন্ধক রেখে তাকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেই। তার সাথে এই চুক্তি হয়েছে প্রায় চার বছর পূর্বে। এই কয়বছর জমিটি এমনিতেই অলস পড়ে আছে। কয়েক মাস হল আমি ইট বালু ও কংক্রিটের একটি ব্যবসা শুরু করেছি। তার বন্ধকি জমিটি এই ব্যবসার জন্য খুবই উপযুক্ত। তাই তাকে বললাম, তোমার জমিটি তো আমার কাছে বন্ধক হিসাবে অলস পড়ে আছে। তুমি চাইলে জমিটা আমার কাছে ভাড়া দিতে পার। আর তোমাকে যে পাঁচ লক্ষ টাকা ঋণ দিয়েছি তা থেকে ভাড়া বাবদ প্রতি মাসে নির্দিষ্ট একটা টাকা কেটে রাখবে। পরে যখন আমার ঋণ পরিশোধ করবে তখন হিসাব করে অবশিষ্ট টাকা আমাকে ফিরিয়ে দিবে। ফলে সে আমার এই প্রস্তাবে রাজী হয়েছে। এখন হযরতের কাছে প্রশ্ন হল, আমাদের উক্ত চুক্তি শরীয়তসম্মত হয়েছে কি? জানালে উপকৃত হব।

সার্টিফিকেটে বয়স কমিয়ে উল্লেখ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৬০) : আমাদের সমাজে বেশিরভাগ মানুষ সার্টিফিকেটে বয়স কমিয়ে উল্লেখ করে। সম্ভ্রান্ত-সাধারণ প্রায় সকল শ্রেণীর মানুষই ব্যাপকভাবে এ কাজটি করে থাকে। প্রয়োজনে করে আবার অপ্রয়োজনেও করে। এটাকে একটা সাধারণ বিষয় মনে করা হয়। কোনো অন্যায়ই মনে করে না। আমি জানতে চাই, বাস্তবতা গোপন করে এভাবে সার্টিফিকেটে সঠিক বয়স উল্লেখ না করা ইসলামের দৃষ্টিতে কোন পর্যায়ের অন্যায়?

শরীরের অবাঞ্চিত পশম সময়মত না কাটলে কি নামায মাকরুহ হবে?

প্রশ্ন (১৩২৫৯) : আমার এক সাথীর কাছে শুনেছি, নাভির নিচের পশম ৪০ দিনের বেশি কাটা না হলে নামায মাকরূহ হয়। এ কথা কতটুকু সঠিক? আসলে এক্ষেত্রে কী নিয়ম তা বিস্তারিত জানালে খুশি হব।

মুসাফির ব্যক্তি চার রাকাতবিশিষ্টি নামায কসর করতে ভুলে কি তার নামায আদায় হবে?

প্রশ্ন (১৩২৫৮) : মুসাফির ব্যক্তি যদি চার রাকাতবিশিষ্ট ফরয নামাযে দুই রাকাত কসর না পড়ে ভুলে চার রাকাত পড়ে ফেলে তাহলে তার নামায আদায় হবে কি?

১২ যিলহজ্ব মাগরিবের পর তাওয়াফে যিয়ারত করলে কি কোনো দম ওয়াজিব হবে?

প্রশ্ন (১৩২৫৭) : আমি মীনায় কংকর নিক্ষেপ করার পর কিছুটা অসুস্থ হয়ে পড়ি। তাই তাওয়াফে যিয়ারত করতে বিলম্ব হয়ে যায়। ইচ্ছা ছিল, ১২ যিলহজ্ব মীনা থেকে কংকর নিক্ষেপ করে এসে তাওয়াফ করব। কিন্তু মীনা থেকে আসার পর প্রচন্ড ভীড় দেখে তাওয়াফ করার সাহস হয়নি। মাগরিবের পর ভীড় কমে গেলে তাওয়াফ করেছি। ১২ যিলহজ্ব মাগরিবের পর তাওয়াফ করার কারণে কি আমার উপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে?

ইদ্দতের মধ্যে কি বিয়ের কাবিননামা তৈরি করে রাখা যাবে?

প্রশ্ন (১৩২৫৬) : স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে চার মাস দশদিন ইদ্দত পালন করতে হয়। এ সময় বিশেষ কিছু বিধান তার মেনে চলতে হয়। তন্মধ্যে উল্লেখ্যযোগ্য একটি বিধান হল, এ সময় সে অন্যত্র বিয়ে করতে পারে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, মেয়েকে উপযুক্ত মনে হলে ইদ্দতের মধ্যেই কাবিন নামা তৈরি করে রাখা হয়। এবং ইদ্দত শেষে বিয়ের বাকি কাজ সম্পন্ন করা হয়। এখন প্রশ্ন হল, এভাবে ইদ্দতের মধ্যেই কাবিননামা লিখে রাখা শরীয়তের দৃষ্টিতে জায়েয হবে কি?