ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

একসাথে একাধিক মসজিদে আযান হলে কোন মসজিদের আযানের জওয়াব দিবে?

প্রশ্ন (১৩৪৫৪) : আমার বাসার আশেপালে কয়েকটি মসজিদ রয়েছে। নামাযের সময় সবগুলো মসজিদে প্রায় একই সময় আযান শুরু হয়। কখনো বা কোনো মসজিদে অন্যান্য মসজিদগুলোর ১৫/২০ মিনিট আগেই আযান দেওয়া হয়। আমার জানার বিষয় হল, এক্ষেত্রে আমি কোন মসজিদের আযানের জওয়াব দিব?

নামাযের কোনো রাকাতে ভুলে রুকু ছুটে গেলে কি উক্ত নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৪৫৩) : আমাদের মসজিদের ইমাম সাহেব আসরের নামাযের প্রথম রাকাতে ভুলে রুকু না করেই সিজদায় চলে যান। পেছন থেকে তাকবীর বললেও তিনি উঠেননি। ফলে সবাই তার সাথে সিজদায় শরিক হয়ে যায়। পরে তিনি দ্বিতীয় রাকাতে দুটি রুকু করেন এবং চতুর্থ রাকাতের পর সাহু সিজদা করে নামায শেষ করেন। জানার বিষয় হল, আমাদের ঐ নামায কি সহিহ হয়েছে?

ফরয নামাযে ভুলে দুইবার সূরা ফাতিহা পাঠ করলে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৪৫২) : আমি মাগরিবের নামাযে প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করে ভুলবশত পুনরায় সূরা ফাতিহা পড়ে ফেলি। তারপর যথারীতি নামায পড়ে সাহু সিজদা দেই। জানতে চাচ্ছি, আমার ঐ নামায কি হয়ে গেছে? নাকি পুনরায় পড়তে হবে?

জানাযার নামাযে ভুলবশত তাকবীর ছুটে যাওয়ায় পুনরায় আদায় করলে কি উক্ত নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৪৫১) : আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন জানাযার নামায পড়ানোর সময় ভুলে ৩য় তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে ফেলেন। মুসল্লিরা সাথে সাথে লোকমা দেয়। পরে ইমাম সাহেব পুনরায় শুরু থেকে জানাযা নামায পড়ালেন। জানতে চাই, তার এ কাজ কি ঠিক হয়েছে? দ্বিতীয় জানাযা কি সহিহ হয়েছে?

কিতাবের উপর কি যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৪৫০) : আমার পাঁচ ভরি স্বর্ণ আছে। বর্তমানে এছাড়া আমার অন্য কোনো সম্পদ নেই। তবে আমার ঘরে প্রায় দুই লক্ষ টাকার কিতাব আছে। যা আমি পড়ার জন্য সংগ্রহ করেছি। প্রশ্ন হল, আমার কি এই কিতাবগুলোর যাকাত দিতে হবে?

যানবাহনের টিকেট কিনে তা অতিরিক্ত মূল্যে বিক্রি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৪৪৯) : গত কুরবানীর ঈদে লঞ্চে বাড়ি যাওয়ার সময় আমার চারটি টিকেট প্রয়োজন ছিল। আমি ভুলক্রমে চারটির জায়গায় পাঁচটি কিনে ফেলি। পরে ঐ টিকেটটি কিছু বেশি টাকায় একজনের কাছে বিক্রি করি। আমি জানতে চাই, আমার জন্য অতিরিক্ত টাকা গ্রহণ করা কি বৈধ হয়েছে?

অযুতে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পর অন্য অঙ্গ ধৌত করলে কি অযু সহিহ হবে?

প্রশ্ন (১৩৪৪৮) : আমি একদিন বাসায় অযু করি। পানির লাইনে পানি কম থাকায় পুরো অযু শেষ করতে পারিনি। পা ধোয়ার আগেই পানি শেষ হয়ে যায়। এর দশ/বারো মিনিট পর পানি আসে। তখন আমি শুধু পা ধুয়ে নিই। ততক্ষণে আমার হাত মুখ শুকিয়ে গেছে। জানার বিষয় হলো আমার উক্ত অযু কি সহিহ হয়েছে?

ঘরে প্রাণীর ছবি টাঙানো থাকলে উক্ত ঘরে নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১৩৪৪৭) : ঘরে মানুষ বা প্রাণীর ছবি টাঙানো থাকলে উক্ত ঘরে নামায পড়ার হুকুম কী? একজন আলেম বলেছেন, এমন ঘরে নামায পড়া মাকরূহ। তবে কাপড় বা অন্য কিছু দিয়ে যদি ছবি ঢেকে দেওয়া হয় তাহলে মাকরূহ হবে না। এখন আমি তাই করছি। নামাযে দাঁড়ানোর পূর্বে কিছু দিয়ে ছবিটি ঢেকে দেই। এতে কোনো অসুবিধা আছে? দয়া করে বিস্তারিত জানাবেন।

নামাযে শরিক না হয়ে ইমাম সাহেবের সিজদার আয়াতের তিলাওয়াত শুনলে কি সিজদায়ে তিলাওয়াত আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৪৪৬) : আমাদের বাসা মসজিদের পাশে অবস্থিত। ফলে নামাযের সময় আমাদের বাসা থেকে ইমাম সাহেবের তিলাওয়াত শোনা যায়। জুমার দিন ফজরের নামাযে ইমাম সাহেব সূরা সাজদাহ তিলাওয়াত করেন। যা আমাদের বাসা থেকে স্পষ্টভাবে শোনা যায় এবং বাসার সবাই সিজদার আয়াতটি সম্পর্কে অবগত। জানার বিষয় হলো, বাসায় মাস্তুরাত যারা আছেন উক্ত সিজদার আয়াত শোনার দ্বারা তাদের উপরও কি সিজদা করা ওয়াজিব হবে?

কোনো এক সন্তানের জন্য কারো কাছে টাকা রেখে মারা গেলে উক্ত টাকা কে পাবে?

প্রশ্ন (১৩৪৪৫) : আমার মা আমার ভাইয়ের জন্য এক লক্ষ টাকা এক মহিলার কাছে রেখেছেন। যখন রাখেন তখন আমাকে সাক্ষী করেছিলেন। মা কিছুদিন আগে মারা গেছেন। এখন জানতে চাচ্ছি, মা যার কাছে রেখেছিলেন সে মহিলা ঐ টাকা কাকে দিবে? এ টাকা কি আমার ভাইয়েরই প্রাপ্য? নাকি এটা মীরাস হিসেবে গণ্য হবে এবং সকল ওয়ারিস তাদের হিস্যা অনুযায়ী পাবে?

হজ্ব সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৪৪৪) : আমাদের কাফেলার কয়েকজন মুযদালিফা থেকে মিনায় না গিয়ে সরাসরি মক্কায় চলে গেছে। মক্কায় গিয়ে তাওয়াফে যিয়ারত করেছে। অথচ তারা কংকর মারেনি, হালালও হয়নি। জানার বিষয় হলো, এ কারণে তাদের কি দম দিতে হবে? তাদের এ তাওয়াফে যিয়ারত কি আদায় হয়েছে?

ওয়াক্ত হওয়ার আগে আযান দিলে কি সহিহ হবে?

প্রশ্ন (১৩৪৪৩) : কয়েকদিন আগে আমাদের মসজিদের মুয়াযযিন সাহেব ওয়াক্ত আসার আগেই ইশার নামাযের আযান দিয়ে দেন। তখন মসজিদে আমি ছিলাম আর আমাদের এলাকার একজন আলেম ছিলেন। তো তিনি ওয়াক্ত আসার পর মুয়াযযিন সাহেবকে পুনরায় আযান দিতে বললে তিনি অসম্মতি প্রকাশ করেন এবং বলেন, আযান একবার দিলেই হয়ে যায়। পুনরায় দিতে হবে না এবং তিনি পুনরায় আযান দেননি। জানার বিষয় হল, ওয়াক্ত আসার পূর্বে আযান দেওয়ার বিধান কী? এক্ষেত্রে পুনরায় আযান দিতে হবে কি?

কোনো ওজর ছাড়া তারাবীর নামায বসে পড়া যাবে কি?

প্রশ্ন (১৩৪৪২) : রমযান মাসে আমাদের মসজিদে খতম তারাবী হয়। হাফেয সাহেবগণ খুব ধীরে-সুস্থে তিলাওয়াত করেন। সময় দীর্ঘতার কারণে অনেক মুসল্লিই বসে বসে তারাবীর নামায আদায় করেন। জানার বিষয় হল, এভাবে কোনো প্রকার ওজর ছাড়াই বসে তারাবীর নামায পড়ার বিধান কী?

মৃব ব্যক্তির পাশে বসে কুরআন তেলাওয়াত করা যাবে কি?

প্রশ্ন (১৩৪৩৯) : কিছু দিন আগে আমার মামা মারা গিয়েছেন। গোসল দেওয়ার পর তার লাশ বারান্দায় রাখা হয়। আমার মামাতো ভাই মাদরাসার কয়েকজন ছাত্রকে এনে লাশের পাশে তাদেরকে তিলাওয়াত করতে বসালেন। তখন আমার মনে পড়লে কোথায় যেন শুনেছি, মৃত ব্যক্তির পাশে বসে তিলাওয়াত করা উচিত নয়। তাই আমি জানতে চাচ্ছি, মৃত ব্যক্তির পাশে বসে কি কুরআন তিলাওয়াত করা যায়? সঠিক বিষয়টি জানতে চাই।

ইচ্ছাকৃতভাবে রোযা না রাখলে কি উক্ত রোযার কাফ্ফারা আদায় করতে হবে?

প্রশ্ন (১৩৪৩৮) : আমার স্বাভাবিক অভ্যাস হলো প্রতি ২৭ দিন পরপর আমার স্রাব শুরু হয়। সে হিসেবে ১১ রমযান আমার স্রাব শুরু হওয়ার দিন ছিল। তাই ১০ রমযান দিবাগত রাতে আমি সাহরী খাইনি এবং পরের দিন রোযার নিয়তও করিনি। ফলে ১১ রমযান সকাল থেকে আমি স্বাভাবিকভাবেই পানাহার করতে থাকি। কিন্তু সেদিন আমার স্রাব শুরু হয় রাত থেকে। এখন জানার বিষয় হল, আমার উক্ত রোযার হুকুম কী? শুধু কাযা করলেই হবে, নাকি কাফফারাও আদায় করতে হবে? অনুগ্রহ করে জানালে উপকৃত হব।

অগ্রীম যাকাত দিলে কি সহিহ হবে?

প্রশ্ন (১৩৪৩৭) : আমার ছোট একটা ব্যবসা আছে। প্রতি রমযান মাস শুরু হওয়ার আগে আমি ব্যবসার বাৎসরিক হিসাব সম্পন্ন করে রমযানের শুরু থেকে যাকাত দেওয়া শুরু করে দেই। এ বছর ঈদের আগের দিন হিসাব শেষে দেখলাম, আমার যে পরিমাণ যাকাত ওয়াজিব হয়েছে তার চেয়ে অনেক বেশি আদায় করা হয়েছে। আমি জানতে চাই, যাকাত হিসেবে অতিরিক্ত যে অংশ আমি আদায় করেছি তা কি আমি আগামী বছরের যাকাত হিসেবে গণ্য করতে পারব?

কসমের কাফ্ফারার রোযা আদায় করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৪৩৬) : কসমের কাফফারার রোযা কি ধারাবাহিকভাবে রাখা আবশ্যক, নাকি বিরতি দিয়ে ভেঙ্গে ভেঙ্গেও রাখার অনুমতি আছে? একাধিক কসমের জন্য কি একাধিক কাফফারাই লাগবে, নাকি একটি কাফফারাই যথেষ্ট হবে?