কুড়িয়ে পাওয়া টাকার বিধান
প্রশ্ন (১১৪৫৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,আমি হাঁটার সময় রাস্তায় কিছু টাকা পেয়েছি। কিন্ত টাকার মালিকের খোঁজ পাইনি। এখন আমি সেই টাকা কি করব?
প্রশ্ন (১১৪৫৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,আমি হাঁটার সময় রাস্তায় কিছু টাকা পেয়েছি। কিন্ত টাকার মালিকের খোঁজ পাইনি। এখন আমি সেই টাকা কি করব?
প্রশ্ন (১১৪৫৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুলাহ, আমার সামনের দাঁতগুলো ফাঁকা ফাঁকা। ছোটবেলা ফাঁকা তুলনামূলক কম ছিলো। কিন্ত এখন খেয়াল করছি দিন দিন ফাঁকা অনেক বেশি বেড়ে গেছে। এখন যদি আমি দাঁতের ফাঁকা বন্ধ করি এটা কি আমার জন্য জায়েজ হবে নাকি গুনাহ হবে?
প্রশ্ন (১১৪৫৩) : বাবা কি তার ছেলের শাশুড়িকে বিবাহ করতে পারবে ?
প্রশ্ন (১১৪৫২) : আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার জানার বিষয় হলো, সালাতুল ইসতিসকা আছরের নামাযের পর আদায় করা যাবে কিনা?
প্রশ্ন (১১৪৫১) : আমি প্রায় সময় নামাযে মাসবুক হই। কিন্তু শেষ বৈঠকে সেটা মনে থাকে না। ফলে ভুলে ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে ফেলি। কখনো প্রথম সালাম ফিরিয়ে নেওয়ার পর আবার কখনো দ্বিতীয় সালাম ফিরিয়ে নেওয়ার পর মাসবুক হওয়ার বিষয়টি মনে পড়ে। এক্ষেত্রে কি আমার নামায ভেঙে যাবে? যদি না ভাঙে, তাহলে কি সাহু সিজদা ওয়াজিব হবে?
প্রশ্ন (১১৪৫০) : আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুশ্চিন্তা ও বিষন্নতা থেকে মুক্তির জন্য হাদিসে কি কি দিক নির্দেশনা আছে? জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ।
প্রশ্ন (১১৪৪৯) : আমি মসজিদে সুন্নত আদায় করার সময় পাশে এক ব্যক্তি কুরআন মাজীদ তিলাওয়াত করছিল। তেলাওয়াতের একপর্যায়ে সে সিজদার আয়াত তিলাওয়াত করে এবং আমি নামাযরত অবস্থায় শুনতে পাই। এমতাবস্থায় আমার উপর কি সিজদায়ে তিলাওয়াত আদায় করা আবশ্যক হবে?
প্রশ্ন (১১৪৪৮) : আমি আমাদের এলাকায় মৃতব্যক্তিদের গোসল দিয়ে থাকি। কোনো কোনো মাইয়্যিতের মোচ, নখ লম্বা ও অস্বাভাবিক থাকে। এখন আমি জানতে চাচ্ছি যে, গোসল দেওয়ার সময় এগুলো কেটে সুন্দর করে দেওয়া যাবে কি না?
প্রশ্ন (১১৪৪৭) : আমি কয়েকটা ছাগল পালন করি। এগুলোর দুধ বিক্রি করে আমি সংসারের খরচ জোগাড় করি। কখনো কখনো দুধ দোহনের সময় সেগুলো মল ত্যাগ করে। আমি যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করি।তবুও অনেক সময় দেখা যায় হঠাৎ এক-দুইটা বিষ্ঠা দুধের বালতিতে পড়ে যায়। আমি সাথে সাথেই তা উঠিয়ে ফেলে দেই। তো এক্ষেত্রে কি আমার জন্য সেই দুধ বিক্রি করা বা পান করা বৈধ হবে?
প্রশ্ন (১১৪৪৬) : আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামের দৃষ্টিতে গনতন্ত্র একটি হারাম রাষ্ট্র ব্যবস্হা। এই হারাম রাষ্ট্র ব্যবস্হার অধীনে থেকে কি কোনো সরকারি পদে চাকুরী করা জায়েয? এই সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই। জাযাকাল্লাহু খাইরান।
প্রশ্ন (১১৪৪৫) : আমি আমার বিবাহের জন্য পাত্রী দেখতে যাই। কিন্তু লজ্জায় তাকে ভালভাবে দেখতে পারিনি। এখন আমি আবার তাকে দেখতে চাচ্ছি। তো দ্বিতীয় বার তাকে দেখা কি আমার জন্য জায়েয হবে?
প্রশ্ন (১১৪৪৪) : এক ব্যক্তি অনেক গুনাহ করেছে। কিন্তু তার আল্লাহর প্রতি ঈমান আছে। তাহলেও কি সে জান্নাতে যাবে?
প্রশ্ন (১১৪৪৩) : এক ব্যক্তি কয়েক মাস আগে বিবাহ করেছে। কিন্তু কোন এক বিপদে পড়ে সে তার এক শিক্ষককে বলেছে যে, তার স্ত্রী নেই। এবং সে বিবাহিত নয়। এতে কি তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে?
প্রশ্ন (১১৪৪২) : আমি এক সরকারি অফিসে চাকরি করি। এখানে সরকারি কাজের জন্য সরিষার তেল আনা হয়। অনেকে এখান থেকে সরিষার তেল শরীরে মাখে। জানতে চাচ্ছি, এমনটি করা কি বৈধ হবে?
প্রশ্ন (১১৪৪১) : আমার আমেরিকাতে একটি সুপারশপ আছে। তাতে এক কোম্পানী থেকে মুরগী সাপ্লাই দেওয়া হয়। এগুলো জবাইয়ের আগে বিসমিল্লাহ বলা হয় না। জানতে চাচ্ছি, এই মুরগীগুলো শুধু অমুসলিমদের কাছে বিক্রি করা যাবে কি?
প্রশ্ন (১১৪৪০) : জনৈকা নারীর ১২ ই জ্বিলহজ্ব হায়েয শুরু হয়। ১৮ ই জ্বিলহজ্ব তার কাফেলা মদীনায় রওনা হয়। তার হায়েয চলতে থাকায় সেও বাধ্য হয়ে মদীনায় চলে যায়। জানতে চাচ্ছি, তার উপর কি কোনো জরিমানা আসবে?
প্রশ্ন (১১৪৩৯) : সায়ী করার আগে হায়েয শুরু উক্ত নারী সায়ী করতে পারবে কি?
প্রশ্ন (১১৪৩৮) : শীত নিবারণে ইহরাম অবস্থায় জ্যাকেটের হাতায় হাত না ঢুকিয়ে শুধু গায়ের উপর দিয়ে তা ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (১১৪৩৭) : জনৈক ব্যক্তি তামাত্তু হজ্বের কুরবানীতে করতে সক্ষম হবে এ আশায় হজ্বের আগে তিনটি রোযা রাখেনি। কিন্তু পরবর্তীতে সে কুরবানীর ব্যবস্থা করতে পারেনি। হজ্ব শেষে সে হালালও হয়ে গিয়েছে। জানতে চাচ্ছি, তার এখন করণীয় কী?
প্রশ্ন (১১৪৩৬) : জনৈক ব্যক্তির উপর হজ্ব ফরয ছিল। কিন্তু অসুস্থতার কারণে তা আদায় করতে পারেনি। তাই মারা যাওয়ার সময় অসিয়ত করে যায় তার পক্ষ থেকে বদলী হজ্ব করাতে। কিন্তু তার সম্পদের একতৃতীয়াংশ দ্বারা বাংলাদেশ থেকে হজ্ব করানো সম্ভব নয়। সৌদী থেকে এক ব্যক্তি উক্ত টাকায় হজ্ব করতে রাজি হয়েছে। জানতে চাচ্ছি, সৌদী থেকে হজ্ব করালে অসিয়ত পূর্ণ হবে কি?