উপহার ও উপঢৌকন প্রদান

শ্বশুরবাড়ির সালামি নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৮৮০) : আমি কিছুদিন আগে বিয়ে করেছি। বিয়ের পর শ্বশুরবাড়ি বেড়াতে গেলে শ্বশুরবাড়ির লোকজন নতুন বর হিসেবে আমাকে সালামি দেয়। জানতে চাচ্ছি, সেই সালামি গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

শ্বশুরবাড়ি থেকে দেওয়া জামা কাপড় গ্রহণ করা যাবে

প্রশ্ন (৩৮৭৯) : আমাদের এলাকার প্রথা হল, বিয়েতে জামাইকে সাজানোর জন্য শ্বশুরবাড়ি থেকে জামা কাপড় দেওয়া হয়ে থাকে। জানতে চাচ্ছি, জামাইয়ের জন্য তা গ্রহণ করা বৈধ হবে কি?

পুরুষের জন্য স্বর্ণের গহনা উপহার হিসাবে গ্রহণ করা কি অবৈধ

প্রশ্ন (৩৭০৩) : আমার নাম শরীফ আহমাদ। আমার বিয়ের সময় আমার এক আত্মীয় আমাকে একটি স্বর্ণের চেইন দেয়। কিন্তু আমি শুনেছি, পুরুষের জন্য স্বর্ণের ব্যবহার বৈধ নয়। এখন কি আমি এই চেইনটি কী করব?

হাদিয়া দিয়ে তা ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৮২) : একটি বিশেষ উপলক্ষ্যে আমার বড় ভাই আমাকে একটি হোন্ডা গিফট করেন। কিছুদিন পর কোনো একটি বিষয়ে তার সাথে আমার ঝগড়া হয়। এরপর তিনি আমাকে তার দেওয়া হোন্ডা তাকে ফিরিয়ে দিতে বলেন। আমি জানতে চাচ্ছি, তার দেওয়া সেই হোন্ডা তাকে ফিরিয়ে দেওয়া কি আমার জন্য আবশ্যক?

জন্মদিন উপলক্ষ্যে গিফট নেওয়া যাবে কি

প্রশ্ন (১৭৬৪) : আমার জন্মদিন উপলক্ষ্যে আমার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা বিভিন্ন গিফট দিয়ে থাকে। তাদের গিফট গ্রহণ না করলে তারা মনঃক্ষুণ্ণ হয়ে থাকে। প্রশ্ন হলো, এমতাবস্থায় আমার করণীয় কী? আমি কি তা গ্রহণ করতে পারব?

পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেওয়া গিফট গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৫৭১) : আমি যে প্রতিষ্ঠানে কর্মরত, সেখান থেকে প্রতি বছর পহেলা বৈশাখে বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকে। আমার প্রশ্ন হলো, এই গিফট গ্রহণ করা বৈধ হবে কি?

ডাক্তাররা বিভিন্ন ওষুধ কোম্পানী থেকে দেওয়া গিফট নিতে পারবে কি

প্রশ্ন (১৫২২) : আমি একজন ডাক্তার। বিভিন্ন সময় ওষুধ কোম্পানীগুলো থেকে আমাকে গিফট দিয়ে থাকে। যেমন, ওষুধের স্যাম্পল, প্যাড, কলম, ক্যালেন্ডার ইত্যাদি। আমার প্রশ্ন হলো, আমি কি এগুলো গ্রহণ করতে পারব?

শ্বশুর বাড়ি থেকে গিফট পেলে তা মোহর হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (১৪২৯) : আমি আমার স্বামীর বড় ভাইয়ের পক্ষ থেকে বিয়ের সময় কিছু অলংকার গিফট পেয়েছি। আমার ভাবি নিজে আমাকে তা দিয়ে বলেছেন, এগুলো তোমার জন্য গিফট। কিন্তু পরবর্তীতে আমার স্বামী বলেন যে, ঐ অলংকারগুলো মোহর হিসেবে আমাকে দেওয়া হয়েছে। এখন জানার বিষয় হলো, আমার স্বামী সেগুলো মোহর হিসেবে গণ্য করতে পারবেন কি?

কনেপক্ষ থেকে ফার্নিচার ইত্যাদি ঘরের আসবাবপত্র দিলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪২২) : আমার বিয়ের পর আমার শ্বশুর স্বেচ্ছায় ঘরের কিছু ফার্নিচার কিনে দেন। আমি জানতে চাচ্ছি, এই সকল ফার্নিচার আমার জন্য গ্রহণ করা বৈধ হবে কি?

হস্তগত না করলে কি হেবাকৃত বস্তুর মালিক হওয়া যায় না

প্রশ্ন (১৪১৭) : কিছুদিন আগে আমার ভাইয়ের শ্বশুর আমার ভাইকে বলে, আমার গাড়িটি তুমি নিয়ে নাও। কিন্তু আমার ভাই বলেন, এখন থাক। পরে দেখা যাবে। এর কিছুদিন পর ভাইয়ের শ্বশুর মারা যান। এখন তার ওয়ারিসরা বলছে, এই গাড়িতে তাদেরও হক আছে। এখন আমি জানতে চাচ্ছি, এই গাড়িটি কি আমার ভাই পাবে, নাকি ভাইয়ের শ্বশুরের ওয়ারিসরা পাবে?

যাকাত খাওয়ার হকদার ব্যক্তি কোনো হাদিয়া দিলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪০৯) : আমার শ্বশুর যাকাত খাওয়ার হকদার। তিনি বিভিন্নজন থেকে যাকাত গ্রহণ করে থাকেন। অপর দিকে আমি নেসাব পরিমাণ মালের মালিক। আমার প্রশ্ন হলো, আমার শ্বশুর যদি আমাকে সে মাল থেকে কোনো কিছু হাদিয়া দেন, তাহলে আমি তা গ্রহণ করতে পারব কি?