উপহার ও উপঢৌকন প্রদান

হিন্দু পরিবারকে সাহায্য করলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১২৭৬৫) : আমাদের পাশের বাড়িতে এক হিন্দু পরিবার থাকে। আর্থিকভাবে তারা অসচ্ছল। খেটে খাওয়া মানুষ। গত কয়েকদিন আগে ঐ পরিবারের বড় ছেলে অসুস্থ হয়ে যায়। অফিস থেকে রাতে বাসায় ফিরলে আমার স্ত্রী বলল, বিপ্লব কুমারের বড় ছেলেটা খুব অসুস্থ। বেচারা গরিব মানুষ। হয়ত চিকিৎসাও করতে পারবে না। যদি একটু দেখে আসতেন। কথাটা খুব যৌক্তিক মনে হল। তাই বাজার থেকে কিছু ফলমূল ও শুকনো খাবার নিয়ে ছেলেটাকে দেখতে গেলাম। আর আসার সময় ছেলেটিকে ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করানোর জন্য বেশ কিছু টাকাও দিয়ে এলাম। কিন্তু পরের দিন ফজর নামাযের পর আমার এক চাচাতো ভাই বলল, আপনি নাকি বিপ্লব কুমারের ছেলেকে ফলমূল ইত্যাদি নিয়ে দেখতে গেছেন এবং আর্থিক সাহায্যও করেছেন? আমি বললাম, হাঁ। সে বলল, তারা তো হিন্দু, মুশরিক। এরা তো ইসলাম ও মুসলমানদের শত্রু। আপনি অনেক বড় গুনাহ করেছেন। আপনার তওবা করা উচিত। তাই হুজুরের কাছে জানতে চাচ্ছি, তাদেরকে সহযোগিতা করায় আমার কি গুনাহ হয়েছে? এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা কী?

কাউকে জমি দান করার পর তা রেজিস্ট্রি করার আগেই মালিক মারা গেলে উক্ত জমির হুকুম কী হবে?

প্রশ্ন (১২৭৫৫) : আমার বড় ভাইয়ের শাশুড়ি তার ছেলেদের সাথে ঝগড়া-বিবাদের কারণে আমাদের বাড়িতে চলে আসেন। আমার ভাই তার যাবতীয় ভরণ-পোষণ ও দেখাশুনার দায়িত্ব নেন। এতে তিনি খুশি হয়ে তার যাবতীয় সম্পত্তি ভাইকে মৌখিকভাবে দিয়ে দেন। এবং ভাই চাইলে যে কোনোদিন তা রেজিস্ট্রি করে দেওয়ার কথা বলেন। (নগদ কোনো অর্থ তার কাছে না থাকলেও রাস্তার পাশে তার একটি জমি রয়েছে, যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা) মানুষ কী বলবে এ কারণে ভাই প্রথমে এটাকে তেমন গুরুত্ব দেননি। পরে তার বারবার বলাতে রাজি হয়ে যান। এবং জমি রেজিস্ট্রি করতে যাবেন বলে তাকে আশ্বস্ত করেন। এমতাবস্থায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর ছেলেরা জমি দিতে নারাজ। জানার বিষয় হল, স্বেচ্ছায় দানকৃত এ জমি আমার ভাইয়ের প্রাপ্য কি না? তিনি যদি জোরপূর্বক জমি নিতে চান তাহলে এতে শরয়ী সমস্যা হবে কি না?

জমির আয় বিশেষভাবে নির্দিষ্ট সন্তানকে দেওয়া যাবে কি

প্রশ্ন (১১৯৪৮) : আমার সন্তানদের মাঝে শুধু ছোট মেয়ে আমার ভরণ পোষণের দিকটি দেখে থাকে। অন্য সন্তানরা খোঁজ নেয় না। জানতে চাচ্ছি, আমার মালিকানাধীন জমি থেকে প্রাপ্ত আয় শুধু আমার ছোট মেয়েকে দিতে পারব কি?

নাবালেগের হাদিয়া গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৯৬২৩) : আমি একটি ইসলামি স্কুলের নাজেরার ছাত্র-ছাত্রী পড়াই। তারা বাসা থেকে মাঝে মাঝে টিফিন বা অন্যান্য খাবার আনে। সেগুলো আমাকে দিতে চায়। জানতে চাচ্ছি, সেগুলো আমার জন্য গ্রহণ করা বৈধ হবে কি?

দাওয়াত খেতে গেলে কি উপহার দিতে হবে

প্রশ্ন (৯৪৪০) : বর্তমানে আত্মীয় স্বজনরা বিভিন্ন সময় দাওয়াত দিয়ে থাকে। জানতে চাচ্ছি, দাওয়াত খেতে গেলে কি উপহার নিয়ে যাওয়া জরুরি? এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?

কুরবানীর পশুর সাথে দেওয়া ফ্রিজ ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৯৪৩৮) : কুরবানীর সময় কিছু ব্যবসায়িকে দেখা যায় কুরবানীর পশুর সাথে ফ্রিজ ফ্রি দিতে। আমার প্রশ্ন হলো, উক্ত ফ্রিজ নিজে ব্যবহার করতে পারবে নাকি সদকা করে দিতে হবে?

খুশি মনে টাকা দিলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৯০৪৪) : আমি ভূমি অফিসে কর্মরত। গ্রাহকের কাজ করে দিলে তারা কখনো কখনো খুশি হয়ে আমাকে টাকা দিয়ে থাকে। জানতে চাচ্ছি, উক্ত টাকা গ্রহণে কোনো সমস্যা আছে কি?

ইমামের হাদিয়ার টাকা মসজিদ ফান্ডে জমা করা যাবে কি

প্রশ্ন (৮৮৭৪) : আমি এক মসজিদের ইমাম। এই মসজিদেই রমযানে সূরা তারাবি পড়াই। মসজিদ কমিটি রমযানে মানুষের কাছ থেকে এই বলে কালেকশন করে যে, উক্ত টাকা সূরা তারাবির হাদিয়া বাবদ ইমাম সাহেবকে দেওয়া হবে। কিন্তু সেখান থেকে কিছু টাকা আমাকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে জমা রেখে দেয়। জানতে চাচ্ছি, এভাবে মসজিদ ফান্ডে টাকা রাখা বৈধ হবে কি?