যাকাত ও সাদাকাহ

প্রশিক্ষণ সেন্টারের কম্পিউটারের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৪৩৬৭) : আমি একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের মালিক। আমার প্রশিক্ষণ সেন্টারে ২০টি কম্পিউটার আছে। জানতে চাচ্ছি, সেই কম্পিউটারগুলোর উপর যাকাত আসবে কি?

স্টাডির জন্য জমানো টাকার উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৪৩৬৪) : আমার পড়াশোনার জন্য এক ব্যক্তি আমাকে ৫ লক্ষ টাকা দিয়েছেন। সে টাকা ব্যাংকে জমিয়ে রেখেছি। কিছু কিছু করে সেই টাকার প্রয়োজন পড়ে। জানতে চাচ্ছি, সেই টাকার উপর যাকাত আসবে কি?

যাকাতের টাকা ছিনতাই হলে যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৪৩৬২) : আমি আমার যাকাতের টাকা ব্যাংক থেকে উঠিয়ে আনতে আমার ছোট ভাইকে পাঠাই। উঠিয়ে আনার সময় ছিনতাইকারী সব টাকা আমার ছোট ভাইয়ের কাছ থেকে নিয়ে যায়। জানতে চাচ্ছি, যাকাতের টাকা ছিনতাই হয়ে যাওয়ার কারণে পুনরায় কি যাকাত দিতে হবে?

বিকাশের মাধ্যমে যাকাত পাঠালে চার্জসহ পাঠাতে হবে কি

প্রশ্ন (৪৩৬১) : আমি বিকাশের মাধ্যমে প্রতি বছর আমার এক গরিব আত্মীয়কে যাকাত পাঠিয়ে থাকি। জানতে চাচ্ছি, বিকাশের মাধ্যমে যাকাত পাঠানোর ক্ষেত্রে চার্জসহ পাঠাতে হবে কি?

যাকাত প্রদানের ক্ষেত্রে শেয়ার কোন মূল্য ধর্তব্য হবে

প্রশ্ন (৪৩৪৮) : আমার কাছে কিছু শেয়ার আছে যেগুলোর নিট মূল্য ৪০ হাজার টাকার মত। কিন্তু এগুলোর বর্তমান বাজার মূল্য ২০ হাজার টাকা। জানতে চাচ্ছি, যাকাত হিসেবের ক্ষেত্রে কোন মূল্য ধরব?

মূলধনের যাকাত কে দিবে

প্রশ্ন (৪৩৪৬) : আমি এক ব্যক্তির সাথে মুদারাবা চুক্তি করেছি। জানতে চাচ্ছি, মুদারাবার যে মূলধন আছে তার যাকাত কি উভয়কেই দিতে হবে?

বিকাশের মাধ্যমে যাকাত পাঠানো যাবে কি

প্রশ্ন (৪৩৪৫) : আমার কিছু গরিব আত্মীয় স্বজন গ্রামে থাকে। আমি চাচ্ছি তাদের কাছে বিকাশের মাধ্যমে যাকাত পাঠাতে। প্রশ্ন হল, বিকাশের মাধ্যমে যাকাত পাঠানো যাবে কি?

বাড়ি নির্মাণের জন্য সঞ্চিত টাকায় যাকাত আসবে কি

প্রশ্ন (৪৩৪৪) : আমার তেমন কোনো অর্থসম্পদ নেই। দিন আনি দিন খাই- এমন। তারপরও ছোটখাটো একটি বাড়ি করার জন্য অল্প অল্প করে ব্যাংকে প্রায় তিন লক্ষ টাকার মত জমা হয়েছে। আরো দুই লক্ষ টাকা লাগবে। এ ছাড়া আর কোনো সম্পদ নেই। জানতে চাচ্ছি, সেই টাকার উপর কি যাকাত আসবে?

ডিপিএসে যাকাত আসে কি

প্রশ্ন (৪৩৪২) : আমার ইসলামি ব্যাংকে একটি ডিপিএস আছে। জানতে চাচ্ছি, এর উপর কি যাকাত আসবে?

গরিব নাবালেগ বাচ্চাকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩৪১) : কিছুদিন আগে আমার এক আত্মীয় মারা যান। তার একটি নাবালেগ ছেলে আছে। আর্থিকভাবে পরিবারটি অস্বচ্ছল। জানতে চাচ্ছি, ঐ নাবালেগ বাচ্চাটিকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি?

অ্যাডভান্স প্রদেয় টাকার যাকাত কে দিবে

প্রশ্ন (৪৩৪০) : আমার বাবা একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। ফ্ল্যাটের মালিক জামানত স্বরূপ ৫০ হাজার টাকা অ্যাডভান্স নিয়েছেন। তার সাথে চুক্তি হয়েছে যে, বাবা ফ্ল্যাট ছেড়ে দিলে মালিক সেই টাকা তাকে ফিরিয়ে দিবেন। প্রশ্ন হল, সেই ৫০ হাজার যাকাত আসবে কি? আসলে সেই যাকাত কে দিবেন?

যাকাতের টাকা দিয়ে মোবাইল কিনে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩৩১) : আমার খালা যাকাত গ্রহণের উপযুক্ত। প্রতিবছর আমরা তাকে যাকাত দিয়ে থাকি। এ বছর তিনি বলেছেন, যাকাতের সেই টাকা দিয়ে তাকে একটি মোবাইল কিনে দিতে। জানতে চাচ্ছি, যাকাতের টাকা দিয়ে মোবাইল কিনে দিলে যাকাত আদায় হবে কি?