মুসলিম নারী সংক্রান্ত ফিকহ

অনিচ্ছায় হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করে ফেললে করণীয় কী

প্রশ্ন (৬২৫৭) : কিছুদিন আগে হায়েজ থেকে পবিত্র হওয়ার ব্যাপারে আমার স্ত্রীর কথার উপর ভিত্তি করে তার সাথে সহবাস করে থাকি। কিন্তু সহবাসের পর দেখতে পাই, তার রক্ত বের হচ্ছে। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

তালাকে রজয়ীর ইদ্দত পালন করবে নাকি চার মাস দশদিন

প্রশ্ন (৬০৫৭) : জনৈকা নারী তালাকে রজয়ীর ইদ্দত পালনরতা ছিল। সে অবস্থায়ই তার স্বামী মারা যায়। জানতে চাচ্ছে, সে এখন কোন ইদ্দত পালন করবে? তিন হায়েজ, নাকি চার মাস দশদিন?

স্বামী মুরতাদ হয়ে গেলে স্ত্রী অন্যত্র বিয়ে বসতে পারবে কি

প্রশ্ন (৫৮৫৪) : আমার পরিচিত এক নারী স্বামীসহ লন্ডন থাকে। কিছুদিন আগে তার স্বামী ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়। সেই নারী এখন তার সাথে ঘর করতে চাচ্ছে না। বরং অন্যত্র বিয়ে বসতে চাচ্ছে। প্রশ্ন হল, সে কি অন্যত্র বিয়ে বসতে পারবে?

বিয়ের কথাবার্তা পাকাপাকি হওয়ার পর এক সাথে ঘুরা যাবে কি

প্রশ্ন (৫৮৩৯) : এক মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে। বিয়ের তারিখ একমাস পর। সেই মেয়ের সাথে ভালোভাবে পরিচিত হওয়ার জন্য তাকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া যাবে কি?

পরপুরুষদেরকে চুল দেখালে কি জাহান্নামে যেতে হবে

প্রশ্ন (৫৮২৯) : আমি আগে পর্দা করতাম না। বেপর্দা বাহিরে চলাফেরা করতাম। খোলা চুলে রাস্তায় চলতাম। বর্তমানে পর্দা কার চেষ্টা করছি। জানতে চাচ্ছি, আগে যে পরপুরুষদেরকে চুল দেখিয়ে বেড়াতাম এতে কি আমার গুনাহ হত? উল্লেখ্য, আমি পূর্বের কৃতকর্মের জন্য অনুতপ্ত।

নতুন ঘরে ইদ্দত পালন করা যাবে কি

প্রশ্ন (৫৮২৫) : একই বাড়িতে আমার স্বামীর দু’টি ঘর। একটি নতুন। আরেকটি পুরাতন। পুরাতন ঘরটি আমি স্বামীসহ থাকতাম। নতুন ঘরে আমার ছেলে তার ওয়াইফ নিয়ে থাকে। কিছুদিন আগে আমার স্বামীর মৃত্যু হয়। পুরাতন ঘরে একা একা ইদ্দত পালন করতে ভয় পাচ্ছি। জানতে চাচ্ছি, আমি কি নতুন ঘরে ইদ্দত পালন করতে পারব?

নির্দিষ্ট সময়ের পূর্বে রক্ত বন্ধ হলে নামাজ পড়তে হবে কি

প্রশ্ন (৫৮২৩) : আমার স্ত্রীর হায়েজের সময় নির্ধারিত। মাঝে মাঝে নির্ধারিত সময়ের পূর্বে রক্ত বন্ধ হয়ে যায়। পুনরায় শেষদিন তা দেখা যায়। জানতে চাচ্ছি, রক্ত বন্ধ থাকার দিনগুলোতে কি নামাজ পড়তে হবে?

মায়ের অন্য স্বামীর ঘরের ছেলের সাথে পর্দা করতে হবে কি

প্রশ্ন (৫৬৮১) : আমার নাম ফাতেমা। আমার আম্মার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল। সে ঘরে এক ছেলে আছে। পরবর্তীতে আমার আব্বার সাথে বিয়ে হয়। জানতে চাচ্ছি, আমার আম্মার সেই ছেলের সাথে আমার পর্দা করতে হবে কি?