নদীর পানি দ্বারা অজু করা যাবে কি

প্রশ্ন (১১২২২) : লঞ্চে চলাচলের সময় অজু করার প্রয়োজন দেখা দেয়। সেখানে নদী থেকে পানি উঠিয়ে ব্যবহার করা হয়। উক্ত পানি ঘোলাটে হয় এবং তাতে নাপাকি থাকে। জানতে চাচ্ছি, উক্ত পানি দ্বারা অজু করা যাবে কি?

পুনরায় নামায পড়তে হলে কি ইকামত লাগবে

প্রশ্ন (১১১০১) : একদিন আমাদের মসজিদের ইমাম সাহেব অজু ছাড়া নামায পড়ান। নামায শেষে স্মরণ হওয়ায় তিনি মুয়াজ্জিন সাহেবকে নামায পড়াতে বলে অজু করতে চলে যান। মুয়াজ্জিন সাহেব পুনরায় ইকামত দেওয়া ছাড়াই নামায পড়ান। জানতে চাচ্ছি, ইকামত ছাড়া নামায হয়েছে কি?

মাথা মাসাহ করতে ভুলে গেলে কী করবে

প্রশ্ন (১০৯৭৪) : কিছুদিন আগে আমি নামাযের জন্য অজু করি। নামাযে দাঁড়িয়ে স্মরণ হয় যে, আমি মাথা মাসাহ করিনি। নামায ছেড়ে দিয়ে হাত ভিজিয়ে শুধু মাথা মাসাহ করি। তারপর আবার নামাযে দাঁড়ায়। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি ঠিক হয়েছিল?

ফোসকার চামড়া উঠে গেলে অজু করতে হবে কি

প্রশ্ন (১০৯৭১) : কিছুদিন আগে হাতে ছেঁকা লেগে ফোসকা পড়ে যায়। একদিন অজু করে নামায পড়ার সময় ঘষা লেগে ফোসকার চামড়া উঠে যায়। তখন নতুন করে আর অজু করিনি। জানতে চাচ্ছি, আমার সে দিনের নামায হয়েছিল কি?

পেশাব নির্গত হওয়ার ওয়াসওয়াসা হলে করণীয় কী

প্রশ্ন (১০৯৭০) : পেশাবের পর ঢিলা নেওয়ার পরও পেশাব নির্গত হওয়ার ওয়াসওয়াসা হয়। নামাযে দাঁড়ালে মনে হয় কিছু বের হয়েছে। কিন্তু চেক করে কিছুই পাওয়া যায় না। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কী?

চুল কাটলে কি মাসাহ নষ্ট হয়ে যায়

প্রশ্ন (১০৯৬৩) : কিছুদিন আগে আমি অজু করার পর চুল কাটতে যাই। চুল কাটার পর নামাযের সময় হওয়ায় মসজিদে ঢুকে নামায আদায় করি। জানতে চাচ্ছি, চুল কাটলে কি মাসাহ ভেঙ্গে যায়? সেক্ষেত্রে কি নতুন করে অজু করতে হবে?

কুলি না করলে কি অজু হবে না

প্রশ্ন (১০৯৬১) : কিছুদিন আগে ডাক্তার গলার একটি পরীক্ষা দিয়েছিলেন যা বাসিমুখে করতে হয়। তাই পরীক্ষার দিন ফজরের নামাযের অজুতে কুলি করা ছাড়াই অজু করি এবং নামায পড়ি। জানতে চাচ্ছি, আমার সেদিনের অজু হয়েছিল কি?