অলংকার পরিধানে নারীদের জন্য কোনো বিধি নিষেধ আছে কি

প্রশ্ন (১১৯৬২) : একটি বইয়ে পেলাম, ইহরাম অবস্থায় নারীরা অলংকার পরিধান করতে পারবে না। জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের কোনো বিধি নিষেধ বর্ণিত আছে কি?

নারীরা আগে বসবে তারপর সেজদা করবে কি

প্রশ্ন (১১৮২৮) : কিছু নারীকে দেখা যায় তারা সেজদা করার সময় দাঁড়ানো থেকে সরাসরি সেজদায় না গিয়ে প্রথমে উভয় পা ডান দিকে বের করে বসে তারপর সেজদা করে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে সঠিক পদ্ধতি কোনটি?

নারীদের জন্য মহিলা ডাক্তার না পেলে কি পুরুষ ডাক্তার দিয়ে অপারেশন করা যাবে?

প্রশ্ন (১১৭৬২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার হারনিয়া রোগ ধরা পড়েছে। এখন অপারেশন করা খুবই জরুরি। কিন্তু অপারেশনের জন্য মহিলা ডাক্তার পাওয়া যাচ্ছে না। তাই সবাই পুরুষ ডাক্তার দিয়ে অপারেশন করার পরামর্শ দিচ্ছে। আমি জানতে চাচ্ছি, পুরুষ ডাক্তার দিয়ে কি অপারেশন করা জায়েয হবে? এ ব্যাপারে শরীয়ত কী বলে?

দুগ্ধদানকারিনী মহিলা কি দুধ পান করানোর কারণে রোযা ছেড়ে দিতে পারবে?

প্রশ্ন (১১৭৫৯) : রমযানের তিন মাস আগে আমার একটি সন্তানের জন্ম হয়। তো রমযান মাস আসার পরে আমি রোযা রেখেই দুধ পান করাচ্ছিলাম। কিন্তু রোযা রেখে দুধ পান করানো আমার জন্য খুব কষ্ট হচ্ছিল। শারীরিকভাবে খুব দূর্বল হয়ে পড়ি। আবার বুকে দুধও কম আসছিল। আমার সন্তান ঠিকমত দুধ পাচ্ছিল না। তারও খুব কষ্ট হচ্ছিল। তাই আমি আর বাকি রোযাগুলো রাখি নি। হযরতের কাছে আমার জানার বিষয় হলো, এই কারণে কি আমার রোযা না রাখা ঠিক হয়েছে? আর ছুটে যাওয়া রোযাগুলোর ক্ষেত্রে আমার কী করণীয়?

গর্ভবতী নারীর নামাজ।

প্রশ্ন (১১৭৪১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ৭ মাসের গর্ভবতী। আমি অনেক কষ্ট করে মাটিতে ভর করে উচু হয়ে নামায আদায় করি। আবার বৈঠকে বসতেও অনেক কষ্ট হয়। এখন আমি জানতে চাচ্ছি, আমি এভাবেই নামায আদায় করবো নাকি ইশারায় অথবা বসে নামায আদায় করবো?

কোনো নারী কি তার স্বামীর টাকায় ফরয হজ্ব আদায় করতে পারবে?

প্রশ্ন (১১৭৩০) : আমার ফরয হজ্ব কি আমার স্বামীর টাকা দিয়ে আদায় করতে পারব নাকি আমার মোহরের টাকা দিয়ে আদায় করতে হবে? আমার নিজের কোনো ইনকাম নেই। এখন আমি কিভাবে হজ্ব আদায় করব? হাদিসে এ ব্যাপারে কী বলে?

নারীদের জন্য পরচুলা ব্যবহার করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭১১) : আমার মাথা থেকে অনেক চুল পড়ে। চুল পড়তে পড়তে এখন মাথার সামনের ভাগ প্রায় খালি হয়ে গেছে। মাথার দুই পাশ এবং পিছনের চুল খুবই পাতলা হয়ে গেছে। একারণে আমার স্বামী এখন আমাকে পছন্দ করে না। এখন আমি কি নকল চুল ব্যবহার করতে পারব? নকল চুল ব্যবহার করলে কি আমার গুনাহ হবে?

নামাযরত অবস্থায় কোনো নারীর হায়েয শুরু হলে করণীয়।

প্রশ্ন (১১৬৬২) : আমি যোহরের নামাযের শেষ ওয়াক্তে নামাযে দাঁড়াই। নামাযরত অবস্থায় আমার মাসিক শুরু হয়ে যায়। তখন আমি নামায ছেড়ে দেই। এমতাবস্থায় পবিত্র হওয়ার পর কি আমার এই নামায পরে কাযা করে নিতে হবে?

কোনো মহিলার দ্বিতীয় সংসারের সন্তানের জন্য তার প্রথম স্বামী মাহরাম হবে।

প্রশ্ন (১১৬৩৩) : আমাদের আত্মীয় এক মহিলার প্রথম সংসারে কোনো সন্তান হয় নি। তাই তার স্বামী তাকে তালাক দিয়ে। পরবর্তীতে তার অন্য জায়গায় বিয়ে হয়। সেই সংসারে তার একটি মেয়ে সন্তান হয়। জানার বিষয় হলো, তার দ্বিতীয় স্বামীর থেকে জন্ম নেওয়া মেয়ের জন্য কি তার প্রথম স্বামী মাহরাম হবে? এবং বড় হওয়ার পর তার সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে কি?

নারী-পুরুষ একসাথে জামাতে নামায পড়লে কিভাবে দাঁড়াবে?

প্রশ্ন (১১৫৬৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাঝে মধ্যে আমরা কয়েকজম মিলে বাসায় জামাত করি। কখনো কখনো মাহরাম নারী জামাতে শরীক হয়। এক্ষেত্রে দাঁড়ানোর সঠিক পদ্ধতি কী?

স্বামী মারা গেলে কি মহিলাদের জন্য সাদা কাপড় পড়া আবশ্যক?

প্রশ্ন (১১৫৪৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,আমার জানার বিষয় হলো, আমাদের দেশ কোনো স্বামী মারা গেলে তাকে সাদা কাপড় পরিধান করতে বলা হয় । এ ব্যাপারে কুরআন-হাদিসের বিধান কি? দয়া করে জানাবেন।

মুসলিম নারী কি অমুসলিম নারীর সাথে পর্দা করবে?

প্রশ্ন (১১৫২৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এক হিন্দু প্রতিবেশী আছে। পাশাপাশি বাসা হওয়ায় সে মাঝে মাঝেই আমার বাসায় আসে গল্প করার জন্য। কিন্তু সে হিন্দু হওয়ায় তার সাথে দেখা করতে আমার ইতস্তত বোধ হয়। তো আমি জানতে চাচ্ছি যে, মুসলিম নারীর জন্য কি অমুসলিম নারীর সাথে পর্দা করা আবশ্যক?

পোশাকের উপর নারীর ছবি সম্বলিত লেভেল লাগানোর বিধান।

প্রশ্ন (১১৫১৮) : আমাদের একটি পোশাকের গার্মেন্ট আছে। এতে মেয়েদের থ্রী-পিছ, ফ্রকসহ বিভিন্ন আইটেমের পোশাক তৈরি করা হয়। তো যারা এধরণের ব্যবসা করে, প্রায় সকলে তাদের পোশাকের গায়ে গার্মেন্টের নাম এবং এ কাপড়টি পরিহিতা একজন মেয়ের ছবি সম্বলিত একটি লেভেল লাগায়। আমার জানার বিষয় হল, নারীর ছবি সম্বলিত এধরনের লেভেল লাগানো কি জায়েয আছে? দয়া করে দলিলসহ জানাবেন।

ঋতুমতী মহিলারা নামাযের সময় কী করবে?

প্রশ্ন (১১৫০০) : নামাযের সময় ঋতুমতী মহিলারা কি কোন আমলে ব্যস্ত থাকবে ? কারো থেকে শুনি, ওযু করে নামাযের স্থানে বসে তাসবীহ তাহলীল করবে।এটা কতটুকু শুদ্ধ?