মহিলাদের জন্য জামাতে নামায আদায় করার বিধান কী?

প্রশ্ন (১৩৩৭২) : আমরা দুই ভাই আর বাবা মিলে প্রতি রমযানে বাসায় জামাতে তারাবীর নামায পড়ি। আগামী রমযান থেকে আমার বোন আর আম্মুও আমাদের সাথে শরীক হতে চাচ্ছেন। এখন আমি জানতে চাচ্ছি, আম্মু আর আপু আমাদের সাথে শরীক হলে আমরা কীভাবে কাতার করে দাঁড়াব? আর মহিলাদের জন্য বাসায় বা বাইরে জামাতে অংশগ্রহণ করার বিধান কী? বিস্তারিত দলীলসহ জানতে চাই।

মহিলারা কি নকল চুল ব্যবহার করতে পারবে?

প্রশ্ন (১৩৩৩২) : আমি শুনেছি মহিলাদের জন্য কোনো ধরনের নকল চুল ব্যবহার করা জায়েয নয়। এ কথা কি ঠিক? মহিলাদের জন্য নকল চুল ব্যবহারের হুকুম কী? দয়া করে দলিলসহ জানাবেন।

কোনো মহিলা কি তার স্বামীর অনুমতি ছাড়া মা-বাবার খেদমতে যেতে পারবে?

প্রশ্ন (১৩২৭৭) : আমার এক প্রতিবেশীর স্ত্রীর মা-বাবা খুব অসুস্থ। দীর্ঘদিন রোগাক্রান্ত থাকায় তারা অনেক দুর্বল হয়ে গেছে। দৈনন্দিন প্রয়োজন পূরণ করার সক্ষমতাও তাদের নেই। তাই তার স্ত্রী মা-বাবার সেবা-যত্ন করার জন্য তাদের কাছে যেতে চায়; কিন্তু তার স্বামী অনুমতি দেয় না। এ পরিস্থিতিতে সে কি স্বামীর কথা না মেনে মা-বাবার খেদমত করার জন্য যেতে পারবে? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

নারীদেরকে সালাম দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১৩২৪৯) : নারীদেরকে সালাম দেওয়ার বিধান কী? তারা যদি সালাম দেয় তাহলে কি তার জওয়াব দেওয়া যাবে? বিশেষত মোবাইলে কথা বলার সময় অনেক নারীই সালাম দেয় তাদের সালামের জওয়াব দেওয়া যাবে কি?

তালাকপ্রাপ্তা মহিলাকে ইদ্দতের মধ্যে বিবাহ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৪৩) : আমার বাবার বয়স ৫৮ বছর। তিনি অন্যের তালাকপ্রাপ্তা স্ত্রীকে ইদ্দতের মধ্যে বিবাহ করেছেন। শরীয়তে এই বিবাহের হুকুম কী? প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, আমার বয়স ২৭। এখনো ছাত্র। এখনো বাবার টাকায় আমার খরচ চলে। বাড়ীতে আম্মা ও ৭ বছরের ছোট ভাই আছে। আম্মা এই বিবাহ মোটেই মানতে পারছেন না। এই অবস্থায় আমার করণীয় কী?

নারীদের কন্ঠের কি পর্দা আছে?

প্রশ্ন (১৩২২৬) : প্রাপ্ত বয়স্কা নারীদের গলার আওয়াজ কি পর্দার অন্তর্ভুক্ত? অনেক পর্দানশীন মহিলাদের নিজের ঘর থেকে উচ্চ শব্দে কথা বলতে শোনা যায়। এ বিষয়ে শরীয়তের বিধান জানতে চাই। আর কোনো মহিলা কি পরপুরুষের সাথে কথা বলতে পারবে? কথা বললে তার পর্দা কি নষ্ট হয়ে যাবে?

মহিলাদেরকে নিয়ে তারাবীর জামাত করার বিধান কী?

প্রশ্ন (১৩২১৭) : আমি একজন হাফেজে কুরআন। আমার বয়স ১৫ বছর। গত রমযান মাসে আমার বোনের বাড়িতে বোনসহ তার কয়েকজন প্রতিবেশী মহিলাকে নিয়ে আমি তারাবীর নামায পড়াই। আমি দাঁড়াতাম বাহিরে। মহিলারা থাকত পর্দার ভেতরে। উল্লেখ্য যে, বোনের বাড়িতে জামাতের আয়োজন থাকায় এমন কিছু মহিলা তারাবীর নামাযে অংশগ্রহণ করেছে যারা একাকী ফরয নামাযও পড়ে না। অন্যান্য ক্ষেত্রে পর্দার বিষয়ে যেভাবেই থাকুক না কেন নামাযে আসা-যাওয়ার সময় মহিলারা যথাসাধ্য পর্দার প্রতি গুরুত্বারোপ করত। এভাবে দূর দূরান্ত থেকেও কিছু মহিলা জামাতে হাজির হত। পরবর্তীতে এলাকার আলেমদের মাঝে এ নিয়ে মতানৈক্য শুরু হয়। কেউ বলেন, মহিলাদের জন্য জামাতের আয়োজন করা মাকরূহ। কেউ বলেন, মাকরূহ নয়; জায়েয। আমার জানার বিষয় হল, উক্ত বিষয়ে শরীয়তের সঠিক সমাধান কী? দলীল-প্রমাণসহ জানালে চিরকৃতজ্ঞ হব।

নারীদের চেহারা ঢেকে রাখার বিধান কী?

প্রশ্ন (১৩২০৮) : ইদানিং অনেক মহিলাকে দেখি হিজাব পরে, কিন্তু চেহারা ঢাকে না। তারা বলে যে, পর্দার জন্য চেহারা ঢাকতে হয় না। আমি জানতে চাচ্ছি, কথাগুলো আসলেই ঠিক কি?

ব্যভিচারী নারীকে বিবাহ করা কি ঠিক হবে?

প্রশ্ন (১৩১৯৪) : আমি শুনেছি যে, ব্যভিচারী নারীদের পবিত্র পুরুষদের জন্য হারাম করা হয়েছে। এমন একজন পুরুষ যে কখনও কোনো নারীর সাথে অপবিত্র সম্পর্ক করেনি, সজ্ঞানে কখনও ব্যভিচারে লিপ্ত হয়নি। এমন পুরুষের কাছে এমন এক নারীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসল, যে নারী অতীতে ব্যভিচারী ছিল। কিন্তু লোকমুখে শোনা যায়, বর্তমানে সেই নারী সম্পূর্ণভাবে পর্দা করে, দ্বীনের উপর চলে। এমতাবস্থায় সেই পুরুষের জন্য বিবাহের প্রস্তাবে রাজি হওয়া কি ঠিক হবে?

রমযান মাসে মহিলাদের ইতিকাফ করার বিধান কী?

প্রশ্ন (১৩১৮৯) : রমযানের শেষ দশকে মহিলাদের ইতিকাফের কী হুকুম? তাদের কেউ ইতিকাফ শুরু করার পর নির্দিষ্ট স্থান থেকে কোনো প্রয়োজন ব্যতীত বের হতে পারবে কি? বিনা কারণেই তিন-চার ঘন্টা সময় যদি বাহিরে থাকে তাহলে কি তার ইতেকাফ নষ্ট হয়ে যাবে? জানালে উপকৃত হব।

গর্ভবতী মহিলার জন্য রোযা না রাখার অনুমতি আছে কি?

প্রশ্ন (১৩১৫০) : আমার মামি গর্ভাবস্থায় রমযানের প্রথম দিকে চার-পাঁচটি রোযা রেখেছে। রোযা রাখার কারণে অস্বাভাবিক পানিশূন্যতাসহ তার বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। এবং বর্তমানের গর্ভকালীন মেয়াদ অনুযায়ী দিনে গর্ভস্থ সন্তানের যে পরিমাণে মুভিং ও নড়া-চড়া হওয়ার কথা তাও আগের চেয়ে অনেক কমে গেছে। এ অবস্থায় তার জন্য কি রোযা না রাখার অনুমতি আছে?

কোনো মহিলার সাথে পরকীয়া করার পর তার মেয়েকে বিবাহ করলে উক্ত বিবাহ সহিহ হবে কি?

প্রশ্ন (১৩০৪৬) : এক ব্যক্তির সাথে কোন এক মহিলার অনৈতিক সম্পর্ক ছিল। কয়েক বছর পর ঐ লোক একটি মেয়েকে বিবাহ করে। পরবর্তীতে জানা যায়, যে মহিলার সাথে ঐ লোকের অনৈতিক সম্পর্ক ছিল এই মেয়েটি হল ঐ মহিলার সন্তান অর্থাৎ মেয়ের মা ঐ লোকের শ্বাশুড়ী। এখন প্রশ্ন হল এই বিবাহ কি বাকি থাকবে নাকি মেয়েকে তালাক দিতে হবে? অনুগ্রহপূর্বক দলীলসহ জানালে বাধিত থাকব।

কোনো মহিলা কি মাহরাম ব্যতীত হজ্বে যেতে পারবে?

প্রশ্ন (১৩০৩৮) : আমার স্ত্রীর উপর হজ্ব ফরয হয়েছে। কিন্তু বর্তমানে আমি দেশের বাইরে আছি। আমরা দু’জন একসাথে হজ্ব পালন করব। বাংলাদেশ থেকে আমার স্ত্রীকে শ্বশুর সৌদি এয়ারলাইন্স পর্যন্ত দিয়ে যাবেন আর আমি এদিক থেকে তাকে রিসিভ করব। এখন হুযুরের কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশ থেকে বিমানে সৌদি আসতে মাত্র কয়েক ঘণ্টা সময় লাগবে। এমতাবস্থায় এই অল্প কয়েক ঘণ্টা মাহরাম ছাড়া সফর করতে কি কোনো প্রকার অসুবিধা আছে?

ইদ্দতরত অবস্থায় কোনো মহিলা ঘর থেকে বের হতে পারবে কি?

প্রশ্ন (১৩০৩৫) : কিছুদিন পূর্বে আমার এক প্রতিবেশী ইন্তেকাল করেন। তার আট-দশ বছর বয়সী দুটি ছেলে আছে। উভয়ে মাদরাসায় পড়াশোনা করে। এছাড়া সংসারে কর্মক্ষম কোনো পুরুষ নেই। লোকটির স্ত্রী এক মহিলা মাদরাসায় শিক্ষকতা করেন। মাদরাসাটি বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে। মহিলাটি প্রতিদিন বিকেলে বাড়িতে চলে আসেন। আর বর্তমানে উক্ত মহিলার সংসারের খরচ চালানোর জন্য তার এ চাকরি ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। প্রশ্ন হল, উক্ত মহিলার জন্য ইদ্দতের সময় এ চাকরি করা জায়েয হবে কি না?

বেগানা নারীর দিকে তাকালে কেমন গুনাহ হয়?

প্রশ্ন (১২৯৫১) : জনৈক ব্যক্তি বললেন পর নারীর দিকে তাকানো নাকি ছগিরা গুনাহ! তিনি কোনো এক কিতাবে পড়েছেন। বিষয়টি কি আসলেই এমন? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

কোনো নারী অসুস্থতার কারণে মাহরাম পুরুষের সামনে চুল খোলা রাখতে পারবে কি?

প্রশ্ন (১২৯৪৭) : আমার আম্মুর হাই প্রেসার। ফলে মাথা সবসময় গরম হয়ে থাকে। তাই সর্বদা মাথায় কাপড় রাখতে কষ্ট হয়। জানতে চাচ্ছি, তিনি আমাদের সামনে এবং অন্য মাহরাম পুরুষদের সামনে মাথা খোলা রাখতে পারবেন কি? এবং মাথা খোলা রেখে কুরআন শরীফ ও হাদিসের কিতাব পড়তে পারবেন কি? দয়া করে জানালে উপকার হবে।

বেগানা পুরুষ কোনো নারীকে সালাম দিলে কি তার জন্য উত্তর দেওয়া আবশ্যক?

প্রশ্ন (১২৮৯২) : আমরা যখন রাস্তা দিয়ে বোরকা পরে চলাফেরা করি তখন কিছু বেগানা পুরুষলোক আমাদেরকে সালাম দেয়। প্রশ্ন হচ্ছে, আমরা কি তাদের সালামের উত্তর দিতে পারব? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

মহিলাদের জন্য ইহরাম অবস্থায় হাতমোজা পা-মোজা পরিধান করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৮৭৩) : আমি এক তালীমে শুনেছি যে, মহিলাদের জন্য ইহরাম অবস্থায় হাতমোজা পরতে নিষেধ করা হয়েছে। তাই আমি জানতে চাচ্ছি, ইহরাম অবস্থায় মহিলাদের জন্য হাতমোজা, পা-মোজা পরা জায়েয আছে কি? দলীল-প্রমাণসহ জানালে উপকৃত হব।

হজ্বে কি মহিলাদের মুখ ঢেকে রাখা আবশ্যক?

প্রশ্ন (১২৮২৮) : আমি হজ্বে যেতে চাচ্ছি। তাই এখন থেকে হজ্বের মাসআলা জানার চেষ্টা করছি। আমি একবার একটি কিতাবে পড়েছিলাম যে, ইহরামের সময় মহিলাদের চেহারায় কাপড় না লাগে এমন হ্যাট জাতীয় উঁচু কিছু ব্যবহার করে তার উপর নেকাব ঝুলিয়ে পর্দা করা ওয়াজিব। এখন আমাদের প্রশ্ন হল, কারো যদি এভাবে চেহারার পর্দা করা কষ্টকর হয় এবং এজন্য চেহারা খোলা রাখতে বাধ্য হন তবে কি তিনি গুনাহগার হবেন? ইহরাম ধারণকালীন সময়ের জন্য কি তিনি শরীয়তের দৃষ্টিতে এতটুকু ছাড় পাবেন?