পুরুষের বদলি হজ্ব কি নারী করতে পারবে

প্রশ্ন (২১৩২) : জনাব রশিদ সাহেব মৃত্যুর পূর্বে তার পক্ষ থেকে বদলি হজ আদায়ের ওসিয়ত করে যান। এ বছর তার একমাত্র ছেলে হজে যাচ্ছে। তিনি তার পিতার বদলি হজ করার জন্য তার বোনকে নিয়ে যেতে চাচ্ছেন। জানতে চাই পুরুষের বদলি হজ মহিলা আদায় করতে পারবে কিনা?

খুলা তালাকপ্রাপ্তা নারীর উপর কি পৃথক তালাক কার্যকর হবে

প্রশ্ন (২১২৩) : কয়েক দিন পূর্বে আমার বড় ছেলে একটি মেয়েকে বিবাহ করে। বিবাহের পর তাদের উভয়ে হানিমুনে যায়। কিন্তু তাদের মাঝে কোন সহবাস হয়নি। এর পূর্বেই কোন কারণে খুলা তালাকের মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের এক দিন পর আমার ছেলে তাকে আবার তিন তালাক দিয়ে দেয়। এখন আবার তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। তারা কি পুনরায় বিবাহ করতে পারবে? দলিল-প্রমাণসহ জানালে কৃতজ্ঞ হব।

ইদ্দতরত মহিলা চাকরির জন্য বাহিরে যেতে পারবে

প্রশ্ন (২০৯৯) : আমার বাবা রিকশা চালাতেন। মা মানুষের বাড়িতে কাজ করতেন। কিছু দিন পূর্বে আমার বাবা ইন্তেকাল করেন। আমার মায়ের অন্যের বাড়িতে কাজ করা ছাড়া আমাদের উপার্জনের আর কোন পন্থা নেই। এমতাবস্থায় কি তিনি কাজের জন্য অন্যের বাড়িতে যেতে পারবেন?

এক নারীর প্রতি হারুত-মারুত ফেরেশতার আসক্তির ঘটনা কি সঠিক

প্রশ্ন (১৯৭৫) : কোন কোন ওয়ায়েজ বলে থাকেন যে, হারুত-মারুত ফেরেশতা এক নারীর প্রতি আসক্ত হয়ে তাকে ইসমে আজম শিখিয়ে দিয়েছেন। পরবর্তীতে ঐ মেয়ের কারণে তারা বিভিন্ন গুনাহেও লিপ্ত হয়েছে। এ ঘটনাকি বিশুদ্ধ?

নারীরাও কি ইতেকাফ করবে

প্রশ্ন (১৯৬৮) : রমজানের শেষ দশকে পুরুষেরা ইতেকাফ করে থাকে। তাদের সাথে কি আমরা নারীরাও ইতেকাফ করব? নারীদের জন্য কি ইতেকাফের বিধান রয়েছে?

মহিলারা কোথায় ইতেকাফ পালন করবে

প্রশ্ন (১৯৬৫) : ইতেকাফের অনেক ফযিলত শুনে আমার ইতেকাফ করার আগ্রহ জাগে। কিন্তু আমি একজন নারী। তাই আমি জানতে চাচ্ছি, আমি কোথায় ইতেকাফ আদায় করব?

নারীরা কাফফারার রোজা কিভাবে আদায় করবে

প্রশ্ন (১৭২২) : নারীরা লাগাতার দুই মাস কাফফারার রোজা কিভাবে আদায় করবে? তাদের তো প্রতিমাসে হায়েজ এসে থাকে। তাহলে কি তারা অন্য কোনো পদ্ধতিতে কাফফারা আদায় করবে?

গর্ভবতী নারী তালাকের পর গর্ভপাত হয়ে গেলে কোন ইদ্দত পালন করবে

প্রশ্ন (১৭১৬) : আমাদের এলাকার এক গর্ভবতী নারীকে তার স্বামী তালাক দেয়। তালাক হওয়ার কিছুদিন পর ঐ মহিলার গর্ভপাত হয়ে যায়। আমার প্রশ্ন হলো, ঐ নারী কোন ইদ্দত পালন করবে? তিন হায়েজ, নাকি বাচ্চা প্রসবের?

সন্তান প্রসবের পূর্বে বিধবা নারী কি অন্য কোথাও বিবাহ করতে পারবে

প্রশ্ন (১৬৯৫) : আমার এক আত্মীয়া কিছু দিন পূর্বে বিধবা হয়েছে। কিন্তু তিনি এখন পূর্বের স্বামী থেকে গর্ভবতী। তার পরিবার চাচ্ছে, তাকে এখন আরেক স্থানে বিবাহ দিতে। প্রশ্ন হল, সে কি এখন বিয়ে করতে পারবে?