উমরাহ

হজ্ব বা উমরায় অল্প চুল কাটার দ্বারা কি হালাল হওয়া যায়?

প্রশ্ন (১২১৮০) : পাঁচ বছর আগে আব্বুর সাথে ওমরা করার তৌফিক হয়। সেটা ছিল আমাদের প্রথম ওমরা। আমরা যখন তাওয়াফ ও সায়ী শেষ করে ইহরাম থেকে বের হওয়ার জন্য চুল কাটবো। তখন একটা বিষয় নিয়ে আমাদের মাঝে সংশয় দেখা দেয়। বিষয়টি হল, আমরা দুজনই তো ইহরাম অবস্থায় আছি। আর শুনেছি যে, এক মুহরিম আরেক মুহরিমের চুল কাটলে দম দিতে হয়। এজন্য আব্বু মারওয়াতে এক ব্যক্তিকে, যে আগেই হালাল হয়ে গিয়েছিল অনুরোধ করলে সে কাঁচি দ্বারা আমাদের উভয়ের অল্প কিছু চুল কেটে দেয়। পরে আমরা হোটেলে এসে পূর্ণ মাথার চুল কাটি। প্রশ্ন হল, আমাদের এভাবে হালাল হওয়া সহিহ হয়েছে কি না? অল্প চুল কাটার দ্বারাও কি হালাল হওয়া যায়?

শাওয়াল মাসে মক্কায় অবস্থান করলে কি হজ্ব ফরয হয়ে যায়?

প্রশ্ন (১২১৭৬) : এক রমযানে আমি উমরার সফর করি। শাওয়ালের দশ তারিখ দেশে ফিরি। তখন অনেক পরিচিতজনই আমাকে বলেছে যে, আমার উপর নাকি হজ্ব ফরয হয়ে গেছে। কেননা হজের মাসে উমরাহ করলে নাকি হজ্ব ফরয হয়ে যায়। কারো কারো বক্তব্য হল, কাবা দেখলে বা যে কোনো সময়ই ওমরা করলে হজ্ব ফরয হয়ে যায়। তাদের এ কথাগুলো সঠিক কি না? আমি একজন আলেমকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কিতাবাদীতে আছে যে, হজ্বের মৌসুমে মক্কায় অবস্থান করলে হজ্ব ফরজ হয়ে যায়। এখানে কোন বক্তব্যটি সঠিক?

মিকাত থেকে ইহরাম করা কি জরুরী?

প্রশ্ন (১২১৩৪) : এক ব্যক্তি বিমানে করে নিজ দেশ থেকে উমরার উদ্দেশ্যে রওয়ানা করেন। তার ইচ্ছা ছিল যে, বিমানে ইহরাম করে নেবেন। কিন্তু যখন ইহরাম করার সময় এল তখন তার স্মরণ হল যে, তিনি তো ইহরামের কাপড় বাড়িতে ভুলে রেখে গেছেন। তাই তিনি ইহরাম ছাড়াই জিদ্দা পৌঁছে তার এলাকার একজন আলেমের সাথে যোগাযোগ করেন। ঐ আলেম তাকে বলেন যে, কাছের কোনো মীকাতে গিয়ে ইহরাম করে আসতে হবে। এবং জরিমানা স্বরূপ একটি পশু জবাই করতে হবে। কিন্তু তিনি এসব কিছু না করে জিদ্দায় ইহরাম করে ফেলেন। এবং এভাবেই উমরা শেষ করেন। প্রশ্ন হল, এসব ক্ষেত্রে জিদ্দায় ইহরাম করার দ্বারা কি উমরা সহিহ হয়ে যায়, নাকি ইহরামের জন্য মীকাতের দিকে যাওয়া জরুরি? যদি মীকাতের দিকে যাওয়া আবশ্যক হয় তাহলে কোন মীকাতের দিকে যাবে? ইহরাম ছাড়া যে মীকাত অতিক্রম করেছে, সেই মীকাতে যেতে হবে, না অন্য কোনো মীকাতে গিয়ে ইহরাম করলেও হবে?

উমরার ইহরাম বাঁধার পর অসুস্থতার কারণে উমরায় যেতে না পারলে হালাল হওয়ার উপায় কী?

প্রশ্ন (১২০৬৮) : কিছুদিন আগে আমার মামা ইহরাম করে উমরার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এয়ারপোর্টে গিয়ে গাড়ি থেকে নামার পরপরই একটি বাইকের চাকা আমার বড় মামার পায়ের পাতার উপর উঠে যায়। এতে তাঁর পায়ের পাতার হাড় ভেঙ্গে যায়। আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার আমার মামাকে এক মাস বেডরেস্টে থাকতে বলেন। এখন মুফতী সাহেবের নিকট জানতে চাচ্ছি, উমরায় ইহরাম বাঁধার পর অসুস্থতা বা অন্য কোনো ওজরের কারণে উমরায় না যেতে পারলে ইহরাম থেকে হালাল হওয়ার উপায় কী? এব্যাপারে শরীয়তের বিধান কী? বিস্তারিত জানালে উপকৃত হব।

যারা ঘন ঘন মক্কা মুকাররামায় আসা-যাওয়া করে তারা কি ইহরাম বেঁধে প্রবেশ করবে?

প্রশ্ন (১২০২১) : আমার মামা বাসের ড্রাইভার। তিনি সৌদিআরবে মক্কা থেকে মদীনায় বাস চালান। এ কারণে তাকে একদিন পর পর মক্কায় আসতে হয়। আমাদের সকলেরই জানা আছে যে, মীকাতের বাইরে থেকে কেউ সরাসরি মক্কায় প্রবেশ করলে তাকে এহরাম বেঁধে প্রবেশ করতে হয়। তাই এখন তিনি কী করবেন? প্রতিবার কি ইহরাম বেঁধেই মক্কায় প্রবেশ করবেন?

আংটি পরলে কি জরিমানা আসবে

প্রশ্ন (১১৯৬৩) : উমরার ইহরাম বাঁধার পর অভ্যাসবশত হাতের আংটি খোলা হয়নি। সেভাবেই উমরা সম্পন্ন করা হয়। জানতে চাচ্ছি, উক্ত কারণে কোনো দম আসবে কি?

এক সফরে একাধিক উমরা করার বিধান।

প্রশ্ন (১১৭৩১) : উমরাহের উদ্দেশ্যে সফরকারী ব্যক্তি উমরাহ শেষ করে হেরেমের বাহিরে গিয়ে নতুন করে ইহরাম বেঁধে একাধিক উমরা করতে পারবে কি?

উমরা পালনরত অবস্থায় আতরের ঘ্রাণ নিলে কি কোনো জরিমানা ওয়াজিব হবে?

প্রশ্ন (১১৫০৭) : গত মাসে আমি উমরায় গিয়েছিলাম। তখন আমার এক সফরসঙ্গী থেকে একটি আতর হাদিয়া পাই। আমি মুহরিম থাকাবস্থায় একদিন আতরের ঘ্রাণ পরীক্ষা করার জন্য শিশিটির মুখ খুলে শুধু ঘ্রাণ নেই। এখন জানার বিষয় হল, ঐ সময় আতরের ঘ্রাণ নেওয়া কি আমার জন্য ঠিক হয়েছে? এ কারণে আমার ওপর কি কোনো জরিমানা ওয়াজিব হয়েছে?

উমরায় গিয়ে জ্যাকেট গায়ে দিলে কি জরিমানা আবশ্যক হবে?

প্রশ্ন (১১৫০২) : আলহামদুলিল্লাহ আমি উমরায় এসেছি। মক্কায় এখন শীতের মৌসুম চলছে। প্রথমদিন রাতে মক্কায় পৌঁছি। ভোরে হারাম শরীফে যাওয়ার সময় ইহরামের কাপড়ের ওপর আরেকটি চাদর পরিধান করি। তাই শীতের তীব্রতা বেশি থাকায় জ্যাকেটের হাতার মধ্যে হাত না ঢুকিয়ে কেবল গায়ে জড়িয়ে তার ওপর চাদর পরে হারাম শরীফে যাই। তো এভাবে জ্যাকেট গায়ে জড়ানোর কারণে কি আমার ওপর কোনো জরিমানা ওয়াজিব হবে?

বাস ড্রাইভারের কি ইহরাম বাঁধতে হবে

প্রশ্ন (১১৪৩৪) : আমি সৌদীতে বাস চালাই। হাজ্বিদেরকে নিয়ে প্রতিনিয়ত মক্কা থেকে মদীনা ও মদীনা থেকে মক্কা যাতায়াত করতে হয়। জানতে চাচ্ছি, আমাকে কি প্রতিবার মক্কায় প্রবেশের সময় উমরার ইহরাম করতে হবে?

অসুস্থতার কারণে উমরায় যেতে না পারলে কী করবে

প্রশ্ন (১১৪৩১) : আমার চাচা ইহরাম করে উমরার জন্য বের হন। এয়ারপোর্ট পৌঁছার আগে তিনি অ্যাক্সিডেন্টের শিকার হন। ফলে দুই মাস তাকে বেডরেস্টে থাকতে হবে। জানতে চাচ্ছি, এখন তিনি কি করবেন?

মীকাতে না গিয়ে হিল থেকে ইহরাম করলে হবে কি

প্রশ্ন (১১২১০) : জনৈক ব্যক্তি উমরা শেষ করে তায়েফ সফরে যায়। সেখান থেকে ইহরাম ছাড়াই মক্কায় ফিরে আসে। পরবর্তীতে মসজিদে আয়শা থেকে ইহরাম বেঁধে উমরা করে। জানতে চাচ্ছি, তার উপর কি কোনো জরিমানা আসবে?

মিথ্যা বলে উমরায় যাওয়া যাবে কি

প্রশ্ন (১১২০৯) : আমার বয়স কম। তাই এজেন্সির লোক বলল, একজন নারীকে তোমার মাহরাম বানিয়ে উমরায় যাও। জানতে চাচ্ছি, এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে উমরায় যাওয়া যাবে কি?

ব্যবসায়িক উদ্দেশ্যে মীকাত অতিক্রম করলে দম আসবে কি

প্রশ্ন (১১২০৮) : কিছুদিন আগে আমি ব্যবসায়িক উদ্দেশ্যে জেদ্দায় গমন করি। তখন আমার ইহরাম বাঁধা হয়নি। কারণ আমার উমরার কোনো নিয়ত ছিল না। জেদ্দায় কাজ শেষ করার পর উমরার ইচ্ছা করি এবং সেখান থেকে ইমরাম বেঁধে উমরা করে দেশে ফিরে আসি। আমি জানতে চাচ্ছি, ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করার কারণে কোনো জরিমানা এসেছিল কি?

পুনরায় মীকাতে গেলে দম মাফ হবে কি

প্রশ্ন (১১২০৪) : জনৈক ব্যক্তি ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করেছিল। পুনরায় সে মীকাতে ফিরে উমরার ইহরাম বাঁধে। জানতে চাচ্ছি, তার কি দম দিতে হবে?