ট্যাক্স ফাঁকি দিয়ে বা ট্যাক্স না দিয়ে ব্যবসা করা কি হালার হবে?
প্রশ্ন (১১৭২৪) : ট্যাক্স ফাঁকি দিয়ে দেশের বাহির থেকে পণ্য এনে ব্যবসা করলে কি কোনো গুনাহ হবে? আর এই ব্যবসার মাধ্যমে উপার্জন করা টাকা কি হালাল হবে?
প্রশ্ন (১১৭২৪) : ট্যাক্স ফাঁকি দিয়ে দেশের বাহির থেকে পণ্য এনে ব্যবসা করলে কি কোনো গুনাহ হবে? আর এই ব্যবসার মাধ্যমে উপার্জন করা টাকা কি হালাল হবে?
প্রশ্ন (১১৬১১) : আমার একটি ফার্মেসী আছে। আমরা শুধু নগদ বিক্রি করি। বাকি বিক্রি করি না। আমাদের কাস্টমাররা নগদ টাকা দিয়ে ঔষধ কিনে নিয়ে যায়। পরবর্তীতে রুগী সুস্থ হয়ে যাওয়ার কারণে বা অন্য কোনো কারণে যেসব ঔষধ তাদের প্রয়োজন পড়ে না সেসব ঔষধ তারা আমাদের কাছে নিয়ে আসলে আমরা যে দামে বিক্রি করেছি তার চেয়ে ২০% কম মূল্যে তাদের কাছ থেকে ক্রয় করে থাকি। এক্ষেত্রে আমরা নতুন চুক্তি করে তাদের থেকে ক্রয় করে থাকি। আমাদের প্রশ্নোক্ত ক্রয়-বিক্রয় বৈধ হবে কি? জানালে উপকৃত হব।
প্রশ্ন (১১৫৩৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জানার বিষয় হলো, বিভিন্ন সময় দেখা যায় দোকানে এক পণ্যের সাথে অণ্য আরেকটি পণ্য যোগ করে “একটি কিনলে আরেকটি ফ্রি” এই শিরোনামে বিক্রি করে। এবং দুইটার দামই রাখে। তো এভাবে বিক্রি করা কি জায়েয আছে?
প্রশ্ন (১১৫১৮) : আমাদের একটি পোশাকের গার্মেন্ট আছে। এতে মেয়েদের থ্রী-পিছ, ফ্রকসহ বিভিন্ন আইটেমের পোশাক তৈরি করা হয়। তো যারা এধরণের ব্যবসা করে, প্রায় সকলে তাদের পোশাকের গায়ে গার্মেন্টের নাম এবং এ কাপড়টি পরিহিতা একজন মেয়ের ছবি সম্বলিত একটি লেভেল লাগায়। আমার জানার বিষয় হল, নারীর ছবি সম্বলিত এধরনের লেভেল লাগানো কি জায়েয আছে? দয়া করে দলিলসহ জানাবেন।
প্রশ্ন (১১৪৯৭) : ঢাকা এয়ারপোর্টের পাশে অবস্থিত কাওলা এলাকায় একটি মার্কেটে আমার দোকানের পজিশন আছে। বর্তমানে আমি তাতে ব্যবসা করছি। কিন্তু ব্যবসায় তেমন লাভ হচ্ছে না। তাই আমি তা ভাড়া দিয়ে দিতে চাচ্ছি। বিভিন্ন ইসলামী ব্যাংক ও জেনারেল ব্যাংক ভাড়া নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করছে। যেহেতু ব্যাংকগুলো সুদি লেনদেনের সাথে জড়িত তাই একজন মাওলানা সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন, সুদি ব্যাংকের কাছে ভাড়া দেওয়া তাকওয়ার খেলাফ আর ইসলামী ব্যাংকের কাছে ভাড়া দিলে কোনো সমস্যা নেই। আমার ভাই আলেম। আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, ইসলামী ব্যাংকের কাছে ভাড়া না দিয়ে সাধারণ দোকান ভাড়া দিতে।কারণ এসলামী ব্যাংকও সুদি লেনদেন করে থাকে। এখন আমি বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। সাধারণ ব্যাংক অথবা ইসলামী ব্যাংকের কাছে ভাড়া দেওয়া যাবে কি? মুফতী সাহেবের কাছে শরীয়তের আলোকে সমাধান চাচ্ছি।
প্রশ্ন (১১২৯৩) : আমার এক আত্মীয় মাদক ব্যবসায়ী। সে তার ব্যবসার টাকা দিয়ে একটি গাড়ি কিনেছে। বর্তমানে উক্ত গাড়িটি সে আমাকে দিয়ে দিতে চাচ্ছে। জানতে চাচ্ছি, তা কি আমার জন্য হালাল হবে?
প্রশ্ন (১১২৮৩) : জনৈক ব্যক্তি আমার কাছ থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়েছে। সে তা পরিশোধ করেনি। তাই আমি তার সাথে চুক্তি করেছি যে, এই ২ লক্ষ টাকা দিয়ে তুমি ব্যবসা করবে। যা লাভ হবে তার অর্ধেক আমাকে দিবে। জানতে চাচ্ছি, এই চুক্তি কি সঠিক হয়েছে?
প্রশ্ন (১১২৮১) : আমার টেইলার্সের দোকান আছে। সেখানে বিপুল পরিমাণ সুতা, বোতাম, চেইন ইত্যাদি কাপড় সেলাইয়ের বস্তু কিনে রাখতে হয়। জানতে চাচ্ছি, এই বস্তুগুলোর যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (১১২৬৭) : আমার বাবার ২০ বিঘা জমি আছে। জানতে চাচ্ছি, উক্ত জমির উপর যাকাত আসবে কি?
প্রশ্ন (১১২০৮) : কিছুদিন আগে আমি ব্যবসায়িক উদ্দেশ্যে জেদ্দায় গমন করি। তখন আমার ইহরাম বাঁধা হয়নি। কারণ আমার উমরার কোনো নিয়ত ছিল না। জেদ্দায় কাজ শেষ করার পর উমরার ইচ্ছা করি এবং সেখান থেকে ইমরাম বেঁধে উমরা করে দেশে ফিরে আসি। আমি জানতে চাচ্ছি, ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করার কারণে কোনো জরিমানা এসেছিল কি?
প্রশ্ন (১১১৯২) : আমি ব্যবসার উদ্দেশ্যে একটি ফ্ল্যাট ক্রয় করি। এর কিছুদিন পর এক ব্যক্তি উক্ত ফ্ল্যাট ৫০ লক্ষ টাকার বিনিময়ে বাকি মূল্যে ক্রয় করে। কিন্তু সে উক্ত টাকা ৩ বছর পর পরিশোধ করে। জানতে চাচ্ছি, উক্ত টাকার বিগত ৩ বছরের যাকাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (১১০৫৬) : আমি কিছুদিন আগে একটি দোকানে যাই টেবিল ক্রয় করতে। দোকানদার টেবিলটির দাম চায় ৪ হাজার টাকা। আমি ৩ হাজার বলি। সে তাতে সম্মত হয় না। ফলে আমি দোকান থেকে বের হয়ে যাই। তখন সে ডাক দিয়ে আমার বলা দামেই দিতে সম্মত হয়। কিন্তু আমি তা ক্রয় করিনি। জানতে চাচ্ছি, আমার কি তা ক্রয় করা আবশ্যক হয়েছিল?
প্রশ্ন (১১০৪৫) : আমি এক ব্যক্তির কাছে আমানত হিসেবে ২০ লক্ষ টাকা রেখেছি। সে আমার অগোচরে না জানিয়ে সেখান থেকে ১০ লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে লাভ করেছে। জানতে চাচ্ছি, উক্ত লাভের টাকা সে ভোগ করতে পারবে কি?
প্রশ্ন (১১০৩৩) : বাসার একসেট সোফা আর ব্যবহার করা হবে না। সেগুলো বিক্রি করে দিব। জানতে চাচ্ছি, সেগুলোর উপর যাকাত আসবে কি?
প্রশ্ন (১১০৩০) : আমি ব্যবসার উদ্দেশ্যে কিছু গরু ক্রয় করেছি। গরুকে খাওয়ানোর জন্য খাবারও ক্রয় করেছি। জানতে চাচ্ছি, উক্ত খাবারে যাকাত আসবে কি?
প্রশ্ন (১১০২৬) : আমার চামড়ার আড়ত আছে। চামড়া প্রসেসিংয়ের জন্য অনেক লবণ কিনে রেখেছি। জানতে চাচ্ছি, উক্ত লবণের যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (১০৯১২) : আমি এক ব্যক্তির সাথে মুযারাবা চুক্তিতে ব্যবসা করছিলাম। কিছূদিন আগে ব্যবসায়িক পণ্য কিনতে যাওয়ার সময় অ্যাকসিডেন্টের শিকার হই। আমার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আমি কি মুযারাবার টাকা থেকে চিকিৎসার জন্য টাকা নিতে পারব?
প্রশ্ন (১০৮৯৬) : আমি এক ব্যক্তির সাথে শরিকানা ব্যবসা শুরু করতে চাচ্ছি। কিন্তু তার মাল হারাম মাধ্যমে অর্জিত হয়েছে। জানতে চাচ্ছি, তার সাথে ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (১০৮৯০) : আমি এক ব্যক্তিকে ১০ লক্ষ টাকা দিয়েছি ব্যবসা করার জন্য। তার সাথে এভাবে চুক্তি করেছি যে, ব্যবসা থেকে যা লাভ হবে তার ৬০% সে নিবে আর ৪০% আমি নিব। পাশাপাশি তার জন্য আমি ১০ হাজার টাকা বেতন নির্ধারণ করেছি। জানতে চাচ্ছি, আমাদের এ চুক্তি কি সঠিক হয়েছে?
প্রশ্ন (১০৮৮৯) : আমি ৫ লক্ষ টাকা ছোট ভাইকে দিয়েছি ব্যবসা করার জন্য। তার সাথে চুক্তি হয়েছে যে, যে লাভ হবে তা অর্ধেক হারে দুইজনের মাঝে বণ্টিত হবে। কিছুদিন পর সে ১.৫ লক্ষ টাকা দিয়ে ব্যবসার পুঁজিতে শরিক হয়। জানতে চাচ্ছি, এখন লাভ কিভাবে বণ্টিত হবে?