প্রযুক্তি ও ইন্টারনেট

বন্ধুর হাত থেকে নষ্ট হলে কার মালিকানা থেকে যাবে

প্রশ্ন (১০৪৫১) : আমি একটি মোবাইল এক ব্যক্তির কাছে বিক্রি করি। আমার বন্ধুর মাধ্যমে উক্ত মোবাইল তার কাছে পাঠাই। কিন্তু রাস্তায় ছিনতাইকারী মোবাইল নিয়ে যায়। জানতে চাচ্ছি, উক্ত মোবাইল কার মালিকানা থেকে যাবে?

ডেলিভারি চার্জ পণ্যের মূল্যে যুক্ত করে ফ্রি ডেলিভারি বলা যাবে কি

প্রশ্ন (১০৪৪৮) : অনলাইনে পণ্য বিক্রয়ের সময় আমি যদি পণ্যের মূল্যের মাঝে ডেলিভারি চার্জ যুক্ত করে এভাবে ঘোষণা দেই যে, ডেলিভারি চার্জ ফ্রি। তাহলে কি তা ধোঁকাবাজি হবে?

ফেসবুক আইডি খুলে দিলে গুনাহ হবে কি

প্রশ্ন (১০৩৩৮) : আমার এক বন্ধু ফেসবুক আইডি খুলতে জানে না। আমি যদি তাকে ফেসবুক আইডি খুলে দেই তারপর সে ঐ আইডি দিয়ে গুনাহের কাজ করে তাহলে আমার কি গুনাহ হবে?

মোবাইলে কথা বলা যাবে কি

প্রশ্ন (১০২৩০) : বিয়ের জন্য মেয়ে দেখে পছন্দ হওয়ার পর বিয়ের আগ পর্যন্ত উক্ত মেয়ের সাথে কথা বলা যাবে কি?

আগের কোম্পানীর কাস্টমারের নাম নিয়ে বিজনেস করা যাবে কি

প্রশ্ন (১০০৪৩) : আমি এক কোম্পানীর সেলসের কাজ করতাম। সেখানে কাস্টমারদের নাম ও মোবাইল কোম্পানীর সাইটে এন্ট্রি করা হত। আমি বর্তমানে আরেকটি কোম্পানীতে যোগ দিয়েছি। জানতে চাচ্ছি, উক্ত কোম্পানীর কাস্টমারদের নাম ও মোবাইল নম্বর নিয়ে আমি কি আমার বিজনেসের মার্কেটিং করতে পারব?

মোবাইল কেনায় সহযোগিতা করলে কি গুনাহ হবে

প্রশ্ন (১০০৪২) : আমার মোবাইল সম্পর্কে ভালো জানাশোনা আছে। এ কারণে পরিচিত লোকেরা আমাকে নিয়ে মোবাইল কিনতে যায়। জানতে চাচ্ছি, আমি যদি তাদেরকে মোবাইল কেনায় সহযোগিতা করি তাহলে তারা মোবাইল দিয়ে গুনাহের কাজ করলে আমার কি কোনো গুনাহ হবে?

স্বামী মোবাইল কিনতে নিষেধ করলে করণীয় কী

প্রশ্ন (১০০১৪) : আমার স্বামী আমাকে মোহরের টাকা পরিশোধ করে দিয়েছেন। আমি সেই টাকা দিয়ে মোবাইল কিনতে চাই। কিন্তু আমার স্বামী নিষেধ করছেন। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কী?

মোবাইল ধরলে তালাক বলার দ্বারা তালাক হবে কি

প্রশ্ন (১০০০১) : আমার স্বামী আমাকে বলে, তুমি যদি আমার মোবাইল ধর তাহলে তালাক। সে সময় তার মোবাইল আমার হাতে ছিল। সে নিজেই তা আমার হাতে দিয়েছিল। জানতে চাচ্ছি, এ কথা বলার দ্বারা কি তালাক হবে?

চুক্তি অনুযায়ী বিল পরিশোধ করতে হবে কি

প্রশ্ন (৯৮৪৯) : আমি স্বল্প সময়ের জন্য একটি রুম ভাড়া নেই। শুধু একটি কম্পিউটার চালানোর জন্য পাশের রুম থেকে একটি কারেন্টের লাইন নেই। তাদের সাথে এভাবে চুক্তি করি যে, কম্পিউটারে যেহেতু কারেন্ট বেশি টানে না তাই আপনাদের যে বিল আসবে তার অর্ধেক আমি পরিশোধ করব। উল্লেখ্য, তখন তাদের বিল আসত ৬০০ টাকা। আমি পরিশোধ করতাম ৩০০ টাকা। সে সময় তাদের ঘরে এসি ও ফ্রিজ ছিল না। গতমাসে তারা এসি ও ফ্রিজ কিনে। এ কারণে এ মাসে তাদের বিল এসেছে ৬০০০ টাকা। তারা আমার কাছে অর্ধেক অর্থাৎ ৩০০০ টাকা দাবি করছে। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

হারাম টাকায় কেনা কম্পিউটার দিয়ে ইনকাম করা যাবে কি

প্রশ্ন (৯৮৪২) : আমার বড় ভাই সুদের টাকা থেকে আমাকে কিছু টাকা দিয়েছিলেন কম্পিউটার কেনার জন্য। আমি তা দিয়ে কম্পিউটার কিনে বর্তমানে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করছি। জানতে চাচ্ছি, আমার এ ইনকাম হালাল হবে কি?

ভাষা শিক্ষার জন্য অনলাইনে পুরুষদের সাথে কথা বলা যাবে কি

প্রশ্ন (৯৮০৬) : আমি একজন মেয়ে। ইংরেজি একটি কোর্স করছি অনলাইনে। আমি যদি ভাষা শিক্ষার উদ্দেশ্যে অনলাইনে কোনো পুরুষের সাথে ইংরেজিতে কথা বলি তাহলে কি তা বৈধ হবে?