সুন্নাত

সুন্নাতে আদিয়াহ কাকে বলে

প্রশ্ন (৩৭১৮) : সুন্নাতের একটি প্রকারের নাম নাকি সুন্নাতে আদিয়াহ। আমি জানতে চাচ্ছি, সুন্নাতে আদিয়াহ কাকে বলে?

নামাজে সেজদা থেকে উঠার সময় সামান্য বসা কি সুন্নত

প্রশ্ন (৩৪৮৫) : আমাদের মসজিদে এক ব্যক্তিকে দেখলাম, তিনি সেজদা থেকে পরবর্তী রাকাতের জন্য উঠার সময় সমান্য বসেন। তারপর পরবর্তী রাকাতের জন্য দাঁড়ান। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এটি সুন্নত। প্রশ্ন হল, এ কাজটি কি আসলেই সুন্নত?

যোহরের ফরজের আগে সুন্নত কয় রাকাত

প্রশ্ন (৩৪৮২) : ছোট থেকে দেখে আসছি, যোহরের ফরজের আগে চার রাকাত সুন্নত পড়তে হয়। গত কিছুদিন আগে আমাদের এলাকার এক ব্যক্তিকে দেখলাম, দুই রাকাত পড়তে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যোহরের ফরজের আগে দুই রাকাতই পড়ার নিয়ম। প্রশ্ন হল, তাহলে কি জানাটা ভুল ছিল?

নামের আগে মুহাম্মাদ লাগানো কি মুস্তাহাব বা সুন্নত

প্রশ্ন (৩১৫০) : কিছুদিন ধরে আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তা হল, এই ভারতীয় উপমহাদেশের লোকেরা নামের আগে মুহাম্মাদ যুক্ত করে থাকে। আমি জানতে চাচ্ছি, নামের আগে মুহাম্মাদ যুক্ত করা কি সুন্নত বা মুস্তাহাব?

সুন্নত পড়া অবস্থায় ফরজ শুরু হলে কী করবে

প্রশ্ন (৩১২২) : আমি একদিন যোহরের সুন্নত পড়া অবস্থায় যোহরের ফরজের জামাত শুরু হয়ে যায়। সে অবস্থায় করণীয় নির্ধারণ করতে না পেরে আমি দুই রাকাত পড়ে ফরজ নামাজে শরিক হয়ে যাই। জানতে চাচ্ছি, ঐ অবস্থায় করণীয় কী ছিল?

ইশার সুন্নত পড়ার পর মিনস শুরু হয়ে গেলে বিতর কাযা করতে হবে কি

প্রশ্ন (২৯২৯) : কোন নারী যদি ইশার ফরজ ও সুন্নত পড়ে এই আশায় ঘুমিয়ে যায় যে, ভোর রাতে উঠে বিতর নামাজ পড়বে। এমতাবস্থায় ফজরের আজান শুনে ঘুম ভেঙ্গে দেখে তার মিনস শুরু হয়ে গেছে। তাহলে কি তার বিতর নামাজ কাযা করতে হবে?

সেজদা থেকে উঠে বসা কি সুন্নত

প্রশ্ন (২৮৮৭) : আজকাল অনেককে দেখা যায় যে, তারা সেজদা থেকে সরাসরি না দাঁড়িয়ে কিছুক্ষণ বসে থাকে। তারপর দাঁড়ায়। প্রশ্ন হল, এভাবে বসা কি সুন্নতের অন্তর্ভুক্ত?

লবণ দিয়ে খাবার শুরু করা কি সুন্নত

প্রশ্ন (২৮৬১) : কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে একটি দাওয়াতে গিয়েছিলাম। তাকে দেখলাম, সে খাবারের আগে লবণ খুঁজছে। তাকে এর কারণ জিজ্ঞাসা করলে সে বলল, লবণ দিয়ে খাবার শুরু করা সুন্নত। উপস্থিত সবাইকে লবণ দিয়ে খাবার শুরু করতে সে উৎসাহও দেয়। প্রশ্ন হল, এ মর্মে কোনো হাদিস বর্ণিত আছে কি?

খাবারের সময় মাথা ঢেকে রাখা কি সুন্নত

প্রশ্ন (২৮৪৭) : কিছুদিন আগে আমি খালি মাথায় খাবার খাচ্ছিলাম। আমাদের হোস্টেল সুপার খালি মাথায় খাবার খেতে দেখে খুব রাগ করেন। তিনি বলেন, মাথা ঢেকে খাবার খাওয়া সুন্নত। আমি জানতে চাচ্ছি, মাথা ঢেকে খাবার খাওয়া কি সুন্নত?

খাবারের পর পায়ের তালুতে হাত মোছা কি সুন্নত

প্রশ্ন (২৮৪৬) : আমার দাদা বয়স্ক মানুষ। এইবার গ্রামে গিয়ে তার সাথে খেতে বসেছিলাম। খাওয়ার পর দেখলাম তিনি হাত না মুছে পায়ের তালুতে হাত মুছলেন। তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, খাবার পর হাত পায়ের তালুতে মোছা সুন্নত। আমার প্রশ্ন হল, আসলেই কি খাবার পর হাত পায়ের তালুতে মোছা সুন্নত?

খানা খাওয়ার পর কি মিষ্টি খাওয়া সুন্নত

প্রশ্ন (২৮৪৪) : সেদিন আমাদের বাসায় আত্মীয়-স্বজনদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমার মামাও উপস্থিত হয়েছিলেন। তিনি খাবারের পর জিজ্ঞাসা করলেন, মিষ্টির ব্যবস্থা আছে কিনা? আমি জিজ্ঞাসা করলাম কেন? তিনি বললেন, রাসূল (সা.) খাবারের পর মিষ্টি খেতেন। আমার জানার বিষয় হল, খাবারের পর কি মিষ্টি খাওয়া সুন্নত?

খাওয়ার পর প্লেট ধুয়ে খাওয়া কি সুন্নত

প্রশ্ন (২৮৪৩) : কিছুদিন আগে আমি একটি দাওয়াতে গিয়েছিলাম। সেখানে একজন প্রবীণ লোককে দেখলাম তিনি খাওয়ার পর প্লেট ধুয়ে খাচ্ছেন। তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, খাওয়ার পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত। প্রশ্ন হল, উক্ত লোকটির কথা কি সঠিক? প্লেট ধুয়ে খাওয়া কি সুন্নত?