তাসাউফ

খুতবা দেওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৪২২) : আমাদের মসজিদের খতীব সাহেব জুমার বয়ানের সময় প্রসঙ্গক্রমে বলেন যে, জুমা ও ঈদের সময় খতীব সাহেবের জন্য ডান-বাম দিকে চেহারা ফিরিয়ে খুতবা দেওয়া সুন্নত তরীকা নয়। সুন্নত তরীকা হল সামনের মুসল্লিদের দিকে ফিরে খুতবা দেওয়া। জানার বিষয় হল, খতীব সাহেবের উক্ত কথা কি ঠিক?

কবর খননের সুন্নত তরীকা কী?

প্রশ্ন (১৩৩৩৮) : কোনো মুসলমানকে দাফন করার জন্য কোন তরীকায় কীভাবে কতুটুকু কবর খনন করবে? কবর খননের সুন্নত তরীকা কী? জানালে উপকৃত হব।

জামাতে নামায আদায় করার গুরুত্ব।

প্রশ্ন (১২৫৬০) : আমার জানামতে আমাদের সমাজে কিছু মানুষ যে কোনো ফরয নামায (বিশেষ করে ফজরের ফরয নামায)-এর জামাতে অনুপস্থিত থাকে। কারণ হিসাবে তারা বলেন, নবী কারীম (সা.) সবসময় নামায আউয়াল ওয়াক্তে আদায় করতেন এবং আবু দাউদ শরীফের একটি হাদিসে আছে, ‘যখন তোমাদের ইমামগণ নামায আদায়ে বিলম্ব করবে তখন তোমরা নিজেরা উক্ত নামায ঘরে আদায় করবে। পরে তাদের সাথে মিলিত হলে পুনরায় জামাতে শরীক হবে। তা তোমাদের জন্য নফল।’ তাদের এ বক্তব্য কতটুকু সঠিক এবং উক্ত কারণে জামাতে অনুপস্থিত থাকার গুনাহ হবে কি না?

উপস্থাপনার সময় সালাম দেওয়ার পদ্ধতি কী হবে

প্রশ্ন (১০২৭৫) : আমি একজন উপস্থাপক। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করে থাকি। শ্রোতা হিসেবে অনেক সময় মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও থাকে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে সালাম দেওয়ার পদ্ধতি কী হতে পারে?

স্বপ্নের ভিত্তিতে কোনো নির্দিষ্ট পীরের মুরিদ হওয়া যাবে কি

প্রশ্ন (৫৮৫৭) : এক ব্যক্তি স্বপ্নে দেখেছে যে, অমুক পীরের মুরিদ হলে জান্নাতে যাওয়া যাবে। জানতে চাচ্ছি, এই স্বপ্নের উপর ভিত্তি করে সে ঐ পীরের মুরিদ হতে পারবে কি?

স্বপ্নের উপর ভিত্তি করে নির্দিষ্ট পীরের মুরিদদের জান্নাতী হওয়ার বিশ্বাস রাখা যাবে কি

প্রশ্ন (৫৮৫৬) : জনৈক ব্যক্তি স্বপ্ন দেখেছে যে, জনৈক পীরের মুরিদরা বিনা হিসাবে জান্নাতে যাবে। জানতে চাচ্ছি, উক্ত স্বপ্নের ভিত্তিতে এই বিশ্বাস রাখা যাবে কি যে, সেই পীরের মুরিদ হলেই বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে?

রাসূল (সা.) কি কখনো তাযকিয়া-তাসাউফের বাইয়াত করেছেন

প্রশ্ন (৫০১০) : কিছুদিন আগে ইন্টারনেটে একটি ভিডিও দেখলাম। সেখানে একজন বক্তা দাবি করছেন যে, রাসূল (সা.) কখনো তাসাউফের বাইয়াত করাননি। বরং রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবায়ে কেরামকে খেলাফতের বাইয়াত করিয়েছেন। জানতে চাচ্ছি, এ তথ্যের সত্যতা কতটুকু?

তাসাউফের বাইআত কি বৈধ

প্রশ্ন (৩৩৭৫) : আমাদের এলাকার এক ব্যক্তি বললেন, তাসাউফের বাইআত বৈধ নয়। কারণ, রাসূল (সা.) কখনো তাসাউফের জন্য বাইআত করাননি। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির বক্তব্য কি সঠিক? তাসাউফের বাইআত কি বৈধ নয়?

দেওয়ানবাগী পীর সাহেবের কাছে মুরিদ হওয়া যাবে কি

প্রশ্ন (৬০৫) : আমাদের এলাকার এক লোক দেওয়ানবাগী পীর সাহেবের মুরিদ। সে আমাকে বারবার এই পীরের মুরিদ হওয়ার জন্য দাওয়াত দেয়। আমি জানতে চাই, দেওয়ানবাগী পীর সাহেবের কাছে মুরিদ হওয়া যাবে কি?

কারও মৃত্যুতে শোক পালন করার পদ্ধতি কী

প্রশ্ন (৫৩৯) : হাদিস শরীফের বর্ণনা থেকে জেনেছি যে, কারো মৃত্যুতে তিন দিন পর্যন্ত শোক পালন করতে হয়। জানতে চাই, শোক পালন বা শোক প্রকাশ করার সুন্নত তরিকা ও পদ্ধতি কী? শোক পালন অবস্থায় খাবার-দাবারে কোনো বিধি নিষেধ আছে কি?