কবরের উপর মসজিদ নির্মাণ করা যাবে কি?

প্রশ্ন (১২৮৬১) : আমাদের মসজিদের ধারণ ক্ষমতা খুব কম। জুমার দিন মসজিদে মুসল্লিদের জায়গা হয় না। তাই মসজিদ কমিটি মসজিদেরই ওয়াকফকৃত জমিতে মসজিদ সম্প্রসারণ করতে চাচ্ছে। উক্ত জমিতে তিনটি কবর রয়েছে। কবরগুলো ৮-১০ বছর বা এর চেয়েও বেশি পুরাতন। কবরওয়ালাদের পরিবার মসজিদ সম্প্রসারণের কথা শুনে তারা কবর থেকে মাটি ও হাড্ডি উঠিয়ে অন্য জায়গায় নিয়ে দাফন করেছে। এখন কেউ কেউ বলছে, কবরের উপর মসজিদ নির্মাণ করে সেখানে নামায পড়া শিরক। জানার বিষয় হল, উক্ত কবরের জায়গায় মসজিদ সম্প্রসারণ করা যাবে কি না? তাদের এ কথাটি কতটুকু সঠিক? জানিয়ে বাধিত করবেন।

শিরক কাকে বলে? কেউ শিরকে আসগরে লিপ্ত হয়ে গেলে কি চিরস্থায়ী জাহান্নামী হবে?

প্রশ্ন (১২৮৩৯) : শিরক কত প্রকার ও কী কী? আর কারো দ্বারা ছোট শিরক হয়ে গেলে কি সে মুরতাদ হয়ে যায়? আর বড় বা ছোট যে কোন শিরক করতে না চাওয়া সত্যেও অজান্তে হয়ে গেলে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? বিস্তারিত বললে কৃতজ্ঞ থাকবো।

জন্মদিন পালন করার বিধান কী?

প্রশ্ন (১২৮১৬) : জন্মদিন পালন করার বিধান কী? অনেককেই দেখি জন্মদিন পালন করে। কেউ কেউ এটাকে জায়েয বলে। আবার অনেকে নাজায়েয বলে। এ ব্যাপারে সঠিক মাসআলা কী? দয়া করে জানাবেন।

মাজারে কোনো কিছু দান করার মান্নত করলে সে ক্ষেত্রে করণীয় কী?

প্রশ্ন (১২৭৭৯) : আমার এক প্রতিবেশী মান্নত করেছে যে, তার পালিত একটি গাভীর তৃতীয়বার বাচ্চা হলে দুধ খাওয়া শেষে সেটিকে মাজারে দিয়ে দেবে। এক ব্যক্তি তাকে বুঝিয়েছে- সেখানে দিলে তোমার কোনো লাভ হবে না। তার চেয়ে গাভীটি বিক্রি করে টাকা মসজিদের নির্মাণকাজে দান করে দাও। কিন্তু সে তাতে সম্মত হয়নি। পরবর্তীতে তার শর্ত অনুযায়ী তৃতীয়বার বাচ্চা দেওয়া ও দুধ শেষ হওয়ার পর গাভীটি মারা গেছে। এখন সে কীভাবে ঐ মান্নত পুরা করবে?

মসজিদ সম্প্রসারণে পুরাতন কবর ভাঙ্গা যাবে কি

প্রশ্ন (১১৩৪৮) : আমাদের মসজিদটি ছোট। স্থান সংকুলান না হওয়ায় তা সম্প্রসারণ করা জরুরি। মসজিদের সামনে মসজিদের জায়গায় একটি পুরাতন কবর রয়েছে। তা না ভেঙ্গে মসজিদ সম্প্রসারণ করা সম্ভব না। জানতে চাচ্ছি, উক্ত কবর ভেঙ্গে ফেলা যাবে কি?

মসজিদ সম্প্রসারণে পুরাতন কবরের জমি নেওয়া যাবে কি

প্রশ্ন (১১১৭৪) : আমাদের গ্রামের মসজিদে মুসল্লীদের স্থান সংকুলান হয় না। তাই গ্রামের লোকেরা চাচ্ছে মসজিদের পাশের পুরাতন কবরের জমি নিয়ে মসজিদ বড় করতে। জানতে চাচ্ছি, এমনটি করা কি বৈধ হবে?

অভিবাদনের সময় মাথা নত করলে কি শিরক হবে

প্রশ্ন (১১০৭২) : আমি জাপান থাকি। এখানে মানুষ পরস্পরকে অভিবাদন জানানোর সময় মাথা নত করে। জানতে চাচ্ছি, আমাদের জন্য কি এমনটি করা জায়েয হবে? মাথা নত করলে কি তা শিরক হবে?

আহলে কিতাবী নারীদের বিয়ে করা যাবে কি

প্রশ্ন (১০৫৬৮) : আমার এক বন্ধু এক আহলে কিতাবী নারীকে বিয়ে করতে চাচ্ছে। সে এক ইসলামি স্কলারের বয়ানে শুনেছে যে, আহলে কিতাবী নারীদেরকে বিয়ে করা বৈধ। জানতে চাচ্ছি, সে কি আহলে কিতাবী নারীকে বিয়ে করতে পারবে?

আল্লাহও জানে না বললে ঈমান চলে যাবে কি

প্রশ্ন (৯৮৬০) : এক ব্যক্তি আরেক ব্যক্তির কাজ সম্পর্কে মজা করে বলে, সে এমনভাবে কাজ করে যে, আল্লাহও জানে না। জানতে চাচ্ছি, এভাবে বলার করণে কি তার ঈমান চলে যাবে? উল্লেখ্য সে জেনে শুনে এ কথা বলেনি। অনিচ্ছায় মুখ দিয়ে বের হয়ে গিয়েছে।

কাটা চাঁদে বিয়ে করলে কি ক্ষতি হয়

প্রশ্ন (৯৩০২) : আমার গ্রামের এক চাচাত ভাই বলল, পূর্ণিমার পর চাঁদের যে ঘাটতি শুরু হয় তখন বিয়ে করা নিষেধ। কারণ এতে অশুভ হয়। জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?