রোযা রাখা অবস্থায় গলায় কোনো পোকা ঢুকে গেলে কি রোযা ভেঙে যাবে?
প্রশ্ন (১১৭০১) : আমি রমযান মাসে একদিন মোটর সাইকেলে করে বাসায় ফিরছিলাম। তখন ছোট্ট একটি পোকা আমার মুখের ভেতর ঢুকে গলায় চলে যায়। গলার ভেতর ঐ পোকা ঢোকার কারণে কি আমার রোযা ভেঙে গেছে?
প্রশ্ন (১১৭০১) : আমি রমযান মাসে একদিন মোটর সাইকেলে করে বাসায় ফিরছিলাম। তখন ছোট্ট একটি পোকা আমার মুখের ভেতর ঢুকে গলায় চলে যায়। গলার ভেতর ঐ পোকা ঢোকার কারণে কি আমার রোযা ভেঙে গেছে?
প্রশ্ন (১১৬৮৯) : আমি আমার একটি শুভ কাজের জন্যে এক দিন এক রাত ইতিকাফ করার মান্নত করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার কাজটি সম্পন্ন হয়েছে। তারপর আমি মান্নত আদায় করার জন্য মসজিদে চলে যাই। যোহরের সময় এক লোক আমাকে ইতিকাফের কথা জিজ্ঞাসা করে বললেন, আপনি কি রোজা রেখেছেন? উত্তরে আমি বললাম, না। তখন তিনি বললেন, মান্নতের ইতিকাফের জন্য রোজা রাখা আবশ্যক। এখন আমি জানতে চাচ্ছি যে, ঐ ব্যক্তির কথা কি ঠিক আছে? মান্নতের ইতিকাফের জন্য কি রোযা রাখা আবশ্যক?
প্রশ্ন (১১৬৬৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত, রোজা অবস্থায় যদি উত্তেজনার কারণে হালকা (পাতলা) বীর্য বের হয়, তাহলে কি রোজা ভেঙে যাবে?
প্রশ্ন (১১৫৭০) : মাসখানেক আগের আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। দিন দিন তা বেড়েই যাচ্ছিল। তাই আমি মান্নত করেছিলাম যে, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ করে দেন, তাহলে আমি এক মাস রোযা রাখব। এর কয়েকদিন পরেই আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে যাই। এখন আমার জানার বিষয় হল, মান্নতের এই এক মাস রোযা কি লাগাতার রাখতে হবে, নাকি ভেঙে ভেঙে রাখলেও চলবে?
প্রশ্ন (১১৫৬১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাবা বৃদ্ধ ছিলেন। গত রমযানের শুরুতে তিনি ব্যবসার কাজে পাঁচ দিনের জন্য ঢাকা থেকে রাজশাহী সফরে যান। যেহেতু সফরে রোযা না রাখার অনুমতি আছে এবং শারীরিকভাবেও তার কিছুটা দুর্বলতা ছিল, তাই তিনি তিনটি রোযা রাখেননি। চতুর্থ দিন রোযা রাখেন এবং সেদিন তারাবীহের নামাযের পর অসুস্থ হয়ে পড়েন এবং এ রাতেই সফরে থাকা অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়। যেহেতু তিনি তিনটি রোযা রাখেন নি এক্ষেত্রে কি তিন দিনের রোযার ফিদইয়া দিতে হবে? যদি দিতে হয়, তাহলে এক রোযার পরিবর্তে কী পরিমাণ টাকা দিতে হবে?
প্রশ্ন (১১৫১৭) : আমি একটি মাসআলার কিতাবে পড়েছিলাম যে, রমযান মাসে কোনো কারণে কারো রোযা ভেঙে গেলে বাকি দিন তার জন্য পানাহার করা জায়েয নয়। বাকি দিন তার জন্য রোযাদারের মতো পানাহারবিহীন থাকা ওয়াজিব। কিন্তু প্রশ্ন হল, রোযাবস্থায় কোনো মহিলার মাসিক শুরু হয়ে গেলে সেও কি দিনের বেলা বাকি সময় কিছু না খেয়েই থাকবে?
প্রশ্ন (১১৫০৫) : আমার দাদা গত বছর রমযানের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন। ফলে তার ছয়টি রোযা কাযা হয়ে যায়। ঐ অসুস্থতার মধ্যেই ঈদের তিন দিন পর তিনি মারা যান। মুহতারামের কাছে জানার বিষয় হল, রোযাগুলোর ফিদইয়া দিতে হবে?
প্রশ্ন (১১৪৮৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রোজা রেখে এন্ডোসকপি(Endoscopy) করলে কি রোযা ভেঙ্গে যায়?
প্রশ্ন (১১৪৭০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রমজান পর শাওয়াল মাসে যে ছয়টা রোজা রাখা হয় সেটা কি সুন্নত নাকি নফল? এটা রাখা কতোটা প্রয়োজন? বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১১৪৬৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রোযা রাখা অবস্থায় মুখ ভরে বমি হলে কি রোযা ভেঙে যায়?
প্রশ্ন (১১৪৬৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো ব্যক্তি কি দুইজন অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখার নিয়ত করতে পারবে? পারলে সেক্ষেত্রে দুইজনের কাছ থেকেই কি ফিদিয়া নিতে পারবে ? দয়া করে জানাবেন।
প্রশ্ন (১১৪৬৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,যদি কেউ ওজর ছাড়া তারাবীর নামাজ ছেড়ে দেয় তাহলে কি তার গুনাহ হবে? আর তারাবীর নামাজের হুকুম কি? দয়া করে দলিলসহ জানাবেন।
প্রশ্ন (১১৪৩৭) : জনৈক ব্যক্তি তামাত্তু হজ্বের কুরবানীতে করতে সক্ষম হবে এ আশায় হজ্বের আগে তিনটি রোযা রাখেনি। কিন্তু পরবর্তীতে সে কুরবানীর ব্যবস্থা করতে পারেনি। হজ্ব শেষে সে হালালও হয়ে গিয়েছে। জানতে চাচ্ছি, তার এখন করণীয় কী?
প্রশ্ন (১১৩৫৯) : কিছুদিন আগে আমি সকাল আটটার সময় আমার জিম্মায় থাকা একটি কাযা রোযা আদায়ের নিয়ত করি। পরবর্তীতে বাসায় মেহমান আসায় মেহমানের আবদারে তা ভেঙ্গে ফেলি। জানতে চাচ্ছি, এখন আমাকে কয়টি রোযা কাযা করতে হবে?
প্রশ্ন (১১৩৫৮) : আমি ধারণা করেছিলাম যে আমার জিম্মায় রমযানের একটি রোযার কাযা থেকে গিয়েছে। তাই কাযার নিয়তে রোযা রাখা শুরু করি। পরবর্তীতে সুনিশ্চিতভাবে জানতে পারি যে, আমার জিম্মায় কোনো কাযা রোযা নেই। তাই তা ভেঙ্গে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত রোযার কি কাযা করতে হবে?
প্রশ্ন (১১৩০১) : আমি একবার মান্নত করেছিলাম যে, আমার অমুক কাজটি হলে আমি সারা জীবন বৃহঃস্পতিবার রোযা রাখব। এতদিন নিয়মিতই রেখেছি। বর্তমানে বার্ধক্যজনিত কারণে তা আর রাখতে পারছি না। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কী?
প্রশ্ন (১১২৯৭) : আমি একবার কসম করেছিলাম যে, কখনো টিভি দেখব না। দেখলে ৩০ হাজার টাকা সদকা করব। কিন্তু কিছুদিন আগে বন্ধুদের পাল্লায় পড়ে দেখা হয়ে যায়। বর্তমানে আমি আর্থিক সমস্যায় ভুগছি। জানতে চাচ্ছি, দুই বেলা ১০ জন গরিবকে খাইয়ে দিলে কাফফারা আদায় হবে কি?
প্রশ্ন (১১২৫৬) : কোনো রোযাদার ব্যক্তি যদি মারা যায় তাহলে সে কি শহিদ হিসেবে গণ্য হবে?
প্রশ্ন (১১২৫৫) : স্বামী স্ত্রীর যৌনাঙ্গের শুধু বহিরাভাগের ঘর্ষণের দ্বারা কি রোযা ভেঙ্গে যাবে?
প্রশ্ন (১১২৫৩) : রোযা রেখে ব্লাড টেস্ট করানো যাবে কি?