সালাত বা নামাজ

বার্ধক্যের কারণে নামাজের পদ্ধতি ভুলে গেলে কি মাফ পাওয়া যাবে

প্রশ্ন (৫৪২৫) : আমার নানি অতিশয় বৃদ্ধা। বার্ধক্যের কারণে কাউকে চিনেন না। এমনকি নামাজ আদায়ের পদ্ধতি ও রাকাত সংখ্যাও ভুলে গিয়েছেন। জানতে চাচ্ছি, তার জন্য নামাজ মাফ হয়ে যাবে কি?

ব্যান্ডেজের উপর মাসাহকারীর পিছনে নামাজ হবে কি

প্রশ্ন (৫৪২৪) : আমাদের মসজিদের ইমাম সাহেবের হাত ভেঙ্গে যাওয়াতে তিনি তা প্লাস্টার করেছেন। অজুর সময় সেই প্লাস্টারের উপর মাসাহ করেছেন। জানতে চাচ্ছি, অজুকারীদের ইক্তেদা তার পিছনে সহিহ হবে কি?

দোয়ায়ে মাছুরা পড়ে ফেললে কি দুইটি সাহু সেজদা দিতে হবে

প্রশ্ন (৫৪০৩) : সাহু সেজদা আবশ্যক থাকা অবস্থায় কেউ যদি দোয়ায়ে মাছুরা পড়ে ফেলে তাহলে সাহু সেজদা দিতে বিলম্ব হওয়ার কারণে কি দুইটি সাহু সেজদা করতে হবে?

তাহাজ্জুদ পড়া অবস্থায় আজান হয়ে গেলে কী করবে

প্রশ্ন (৫৪০০) : আমি একদিন সময় আছে মনে করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াই। প্রথম রাকাতের রুকুতে যাওয়ার আগেই আজান হয়ে যায়। আমি যথারীতি নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজটি কি শুদ্ধ হয়েছিল?

তাওয়াফের দুই রাকাত নামাজ হোটেলে পড়া যাবে কি

প্রশ্ন (৫৩৮৫) : গত বছর হজ্বের সময় তাওয়াফের পর ভুলে দুই রাকাত নামাজ না পড়ে হাটতে হাটতে হোটেলে চলে আসি। স্মরণ হওয়ার সাথে সাথেই হোটেলে দুই রাকাত নামাজ পড়ে ফেলি। জানতে চাচ্ছি, আমার উক্ত কাজ কি সঠিক হয়েছে? কোনো দম আবশ্যক হবে কি?

সেজদায়ে তেলাওয়াত আদায়ের পর ইমামের সাথে শরিক হলে করণীয় কী

প্রশ্ন (৫৩৭৮) : আমি একদিন মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব সেজদার আয়াত তেলাওয়াত করছেন। ইমাম সাহেবের সাথে শরিক হওয়ার আগেই তিনি উক্ত তেলাওয়াতের সেজদা আদায় করে ফেলেন। সেই রাকাতেই আমি তার সাথে শরিক হই। জানতে চাচ্ছি, নামাজ শেষে কি আমার উক্ত সেজদা আদায় করতে হবে?

আজান দেওয়া অবস্থায় পড়া নামাজ সুন্নত হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (৫৩৪৮) : আমি একদিন তাহাজ্জুদের নামাজ শুরু করি। এক রাকাত পড়ার পর ফজরের আজান দিয়ে দেয়। আমি যথারীতি নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজটি কি ফজরের সুন্নত হিসেবে গণ্য হবে?