সালাত বা নামাজ

রক্ত মোছা টিস্যু নিয়ে নামায পড়লে হবে কি

প্রশ্ন (১১৪০০) : আমার একবার শরীর থেকে রক্ত বের হয়। টিস্যু দিয়ে তা মুছে পকেটে রেখে দেই। পরবর্তীতে টিস্যুর কথা মনে ছিল না। তা নিয়েই নামায পড়ি। জানতে চাচ্ছি, আমার কি নামায হয়েছিল?

ব্যান্ডেজ খুলে গেলে নামায ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (১১৩৯৫) : আমার হাতে জখম হওয়ায় ডাক্তার ব্যান্ডেজ করে পানি লাগাতে নিষেধ করে দিয়েছেন। আমি ব্যান্ডেজের উপর মাসাহ করে নামাযে দাঁড়াই। নামায পড়া অবস্থায় ব্যান্ডেজ খুলে পড়ে যায়। ঐ অবস্থায় নামায চালিয়ে যাই। যদিও জখম ভালো হয়নি। জানতে চাচ্ছি, আমার নামায হয়েছিল কি?

এক পায়ের মোজা খুলে ফেললে মাসাহ করা যাবে কি

প্রশ্ন (১১৩৮৪) : আমি একবার যোহরের সময় অজু করে মোজা পরিধান করি। আসরের সময় মোজার উপর মাসাহ করি। আসরের পর মনের ভুলে পা চুলকানোর সময় ডান পায়ের মোজা খুলে ফেলি। তারপর শুধু ডান পা ধুই এবং মোজা পরিধান করে মাগরিবের নামায পড়ি। জানতে চাচ্ছি, আমার কি নামায হয়েছিল?

ইঁদুরের পেশাবের বিধান কী

প্রশ্ন (১১৩৮১) : আমাদের বাসায় ইঁদুরের খুব উৎপাত। জানতে চাচ্ছি, কোথাও যদি ইঁদুর পেশাব করে তাহলে কি তা নাপাক হয়ে যাবে?

অনিচ্ছায় জামায় লাগা কাদা নিয়ে নামায পড়া যাবে কি

প্রশ্ন (১১৩৭৮) : কিছুদিন আগে আমি বৃষ্টির পর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হাঁটার সময় অনিচ্ছায় কিছু কাদা জামায় লেগে যায়। ঐ জামা নিয়েই আমি নামায পড়ি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামায হয়েছিল কি?

মসজিদে নববীতে নামায পড়ার মান্নত করলে করণীয় কী

প্রশ্ন (১১৩৬৬) : আমার বাবা মান্নত করেছিল যে, তিনি মসজিদে নববীতে ৪ রাকাত নামায পড়বেন। কিন্তু মসজিদে নববীতে যাওয়ার সৌভাগ্য তার হয়নি। বর্তমানে তিনি একেবারে বার্ধক্যে উপনীত হয়েছেন। জানতে চাচ্ছি, বর্তমানে তার করণীয় কী?

জানাযা পড়ানোর কারণে ইতিকাফ ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (১১৩৫৭) : আমি মসজিদের ইমাম সাহেব। আমার মসজিদে আমি ইতিকাফে বসেছি। জনৈক ব্যক্তি মৃত্যুর আগে অসিয়ত করেছিল যে, তার জানাযার নামায যেন আমি পড়াই। ২৬ রমযানে তার মৃত্যু হয়। ফলে তার অসিয়ত রক্ষার্থে আমি তার জানাযা পড়ানোর জন্য মসজিদ থেকে বের হয়ে জানাযা পড়িয়ে সাথে সাথে মসজিদে চলে আসি। জানতে চাচ্ছি, উক্ত কারণে ইতিকাফের কোনো ক্ষতি হয়েছে কি?

সময় থাকলে আদা না হলে কাযা এভাবে নিয়ত করা যাবে কি

প্রশ্ন (১১৩৫৫) : আমি একবার মাগরিবের সময় এমন এক স্থানে উপস্থিত ছিলাম যেখানে ওয়াক্ত জানার কোনো ব্যবস্থা ছিল না। মাগরিবের সময় শেষ হয়েছে কি না তাও জানতে পারিনি। তাই মাগরিবের নামাযের নিয়ত এভাবে করি যে, যদি ওয়াক্ত থাকে তাহলে আদায় আর নাহলে কাযা। জানতে চাচ্ছি, আমার নামায কি হয়েছে?

সফরে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া যাবে কি

প্রশ্ন (১১৩৫৪) : আমি মদীনা ভার্সিটিতে পড়ি। এখান থেকে মাঝে মাঝে আমরা ছাত্ররা উমরা করতে মক্কায় যাই। পথে আমার সাথীরা ভিন্ন মাযহাবের হওয়ায় একই ওয়াক্তে দুই নামায একসাথে পড়ে। এ কারণে আমি তাদের সাথে নামায না পড়ে একাকি পড়ি। গাড়ি না থামানোর কারণে অন্য ওয়াক্তের নামায কাযা হয়ে যায় যা পরবর্তীতে পড়ে নেই। জানতে চাচ্ছি, তাদের মত আমি দুই ওয়াক্তের নামায একসাথে পড়তে পারব?

রুকুর কাছে গিয়ে তাকবীর বললে নামায হবে কি

প্রশ্ন (১১৩৫২) : আমি একদিন মসজিদে গিয়ে ইমাম সাহেবকে রুকু অবস্থায় পাই। রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়ো করে রুকুর কাছাকাছি গিয়ে তাকবীর বলি। জানতে চাচ্ছি, আমার নামায হয়েছিল কি?

রুকু পেলে কুনুত পাওয়া যাবে কি

প্রশ্ন (১১৩৫১) : কেউ যদি বেতেরের নামাযের তৃতীয় রাকাতের রুকু পায় তাহলে সেকি কুনুত পাবে? বাকি নামায পড়ার সময় কুনুত পড়তে হবে কি?

ভিন্ন মাযহাবের লোকদের জন্য কুনুত উচ্চস্বরে পড়া যাবে কি

প্রশ্ন (১১৩৪৬) : আমি আমেরিকার এক মসজিদে ইমামতি করি। এখানে অধিকাংশ লোক ভিন্ন মাযহাবের অনুসারী। তাদের আবেদন হল, বেতেরের নামাযে আমি যেন কুনুত উচ্চস্বরে পাঠ করি। জানতে চাচ্ছি, উচ্চস্বরে কুনুত পাঠ করলে নামায হবে কি?

বেতেরের আগে নফল পড়াতে বাধ্য করা যাবে কি

প্রশ্ন (১১৩৪৫) : আমাদের এলাকায় রমযানের শেষ দশকে তারাবির পর বেতেরের আগে ইমাম সাহেবকে চার রাকাত নফল পড়াতে বাধ্য করা হয়। জানতে চাচ্ছি, উক্ত কাজটি কতটুকু শরিয়ত সম্মত?

ফাতিহার এক আয়াত বাদ দিয়ে সাহু সেজদা না করলে নামায হবে কি

প্রশ্ন (১১৩৪৪) : জনৈক ব্যক্তি সূরা ফাতিহার একটি আয়াত ভুলবশত পাঠ করেনি। নামায শেষে সাহু সেজদাও করেনি। জানতে চাচ্ছি, তার নামাযের বিধান কি হবে?