সালাত বা নামাজ

মাসবুক প্রথম রাকাতে বৈঠক না করলে সেজদা করতে হবে কি

প্রশ্ন (১১৮৪১) : কিছুদিন আগে এশার নামাযে এক রাকাত পাই। ইমামের সালামের পর নিজের প্রথম রাকাতে না বসে দাঁড়িয়ে যাই। পরবর্তী রাকাতে বসি। নামায শেষে সেজদা দেইনি। আমার কি নামায হয়েছিল?

মাগরিবের আগে নফল পড়লে কি বাধা দিতে হবে

প্রশ্ন (১১৮৪০) : কিছু বাংলাদেশীদের দেখা যায় মক্কা মদীনায় গেলে মাগরিবের আযানের পর দুই রাকাত নফল নামায পড়ে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে তাদেরকে উক্ত নামায পড়া থেকে বাধা দেওয়া যাবে কি?

ভুলে দাঁড়িয়ে আবার বসে গেলে নামায হবে কি

প্রশ্ন (১১৮৩৬) : কিছুদিন আগে জামাতে এশার নামায পড়ছিলাম। দ্বিতীয় রাকাতের বৈঠকে ইমাম সাহেব তাকবীর কিছুটা দীর্ঘ করেন। এ কারণে আমরা কয়েকজন না বসে দাঁড়িয়ে যাই। সাথে সাথে আবার বসে যাই। জানতে চাচ্ছি, আমাদের নামায কি হয়েছিল?

বাচ্চা পড়ে যাওয়ার আশংকায় নামায ছেড়ে দেওয়া যাবে কি

প্রশ্ন (১১৮৩৫) : কিছুদিন আগে বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমি নামাযে দাঁড়াই। নামাযরত অবস্থায় বাচ্চা ঘুম থেকে উঠে খাটের কিনারায় চলে আসে এবং খাট থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। এ কারণে আমি নামায ছেড়ে দিয়ে বাচ্চাকে কোলে নেই। জানতে চাচ্ছি, নামায ছেড়ে দেওয়ার কারণে আমার কি গুনাহ হয়েছে?

পেশাবের রোগে আক্রান্ত ব্যক্তি ইশারায় রুকু সেজদা করতে পারবে কি

প্রশ্ন (১১৮৩৩) : জনৈক ব্যক্তি পেশাবের রোগে আক্রান্ত। সে যদি দাঁড়িয়ে কিংবা বসে রুকু সেজদাসহকারে নামায আদায় করে তাহলে পেশাব বের হয়ে তার অজু নষ্ট হয়ে যায়। জানতে চাচ্ছি, সে কি মাজুর হিসেবে দাঁড়িয়েই নামায পড়বে নাকি বসে ইশারায় রুকু সেজদা আদায় করবে?

পরে ইকতেদা করা হলে উচ্চস্বরে কেরাত পড়তে হবে কি

প্রশ্ন (১১৮৩১) : আমি একদিন একাকি ফজরের নামায পড়ছিলাম। পরবর্তীতে দুইজন ব্যক্তি আমার পিছনে ইকতেদা করে। কিন্তু আমি বাকি নামায একাকি আদায়কারীর ন্যায় শেষ করি। নামায শেষে মুক্তাদীরা বলে, আপনার জন্য উচ্চস্বরে কেরাত পড়া জরুরি ছিল। জানতে চাচ্ছি, আমার কি নামায হয়েছিল?

দ্বিতীয় রাকাতে না বসে চার রাকাত তারাবী পড়লে শুদ্ধ হবে কি

প্রশ্ন (১১৮২৬) : কেউ যদি তারাবীর নামাযে দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যায় এবং একসাথে চার রাকাত পূর্ণ করে সাহু সেজদা দেয় তাহলে কি নামায হবে? নাকি পুনরায় পড়তে হবে?

দুই রাকাতে সালাম ফিরালে চার রাকাত আবশ্যক হবে কি

প্রশ্ন (১১৮২৪) : কিছুদিন আগে আমি আসরের আগে চার রাকাত সুন্নতের নিয়তে নামাযে দাঁড়াই। কিন্তু ইকামাত শুরু হওয়ায় দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে জামাতে শরিক হই। জানতে চাচ্ছি, আমার উপর কি চার রাকাত আবশ্যক ছিল?

১৩ তারিখ মাগরিবের পর কাযা করলে তাশরীক পড়তে হবে কি

প্রশ্ন (১১৮১৭) : ১৩ জ্বিলহজ্ব আসরের নামায কাযা হয়ে যায়। মাগরিবের পর যখন তা কাযা করি তখন আর তাকবীরে তাশরীক পাঠ করিনি। জানতে চাচ্ছি, আমার কাজটি কি বিধি সম্মত হয়েছে?

নামাযে সেজদার আয়াত শুনলে কী করবে

প্রশ্ন (১১৮১৫) : আমি একদিন নামায পড়ছিলাম। পাশে বসে এক ব্যক্তি কুরআন পাঠ করছিল। সে কিছুটা উচ্চস্বরেই সেজদার আয়াত পাঠ করে। যা আমি শুনে ফেলি। পরবর্তীতে নামাযে উক্ত সেজদা না করে নামায শেষ করি। জানতে চাচ্ছি, উক্ত সেজদা কি আমাকে নামাযের মাঝে আদায় করা আবশ্যক ছিল?