সালাত বা নামাজ

কাযা নামাজ আদায়ের নিয়ত কীভাবে করবে

প্রশ্ন (৫৪৭) : আমি দীর্ঘদিন যাবত নামাজ পড়িনি। এখন সেই নামাজগুলোর কাযা আদায় করতে চাচ্ছি। আমি জানতে চাই, বিগত দিনের কাযা নামাজগুলোর নিয়ত কীভাবে করব?

তারাবি নামাজে কুরআন মাজিদের কিছু অংশ ছুটে গেলে তা কি বিতরের নামাজে পড়া যাবে

প্রশ্ন (৫৩৩) : গত রমজান মাসে আমাদের মহল্লার মসজিদে খতমে তারাবি অনুষ্ঠিত হয়। উক্ত খতমে তারাবিতে একজন হাফেজ সাহেবের প্রায় দিন ভুলক্রমে পারার কিছু অংশ ছুটে যায়। পরবর্তীতে উক্ত ছুটে যাওয়া অংশ বিতরের নামাজে পাঠ করে নেন। এতে কিছু সংখ্যক লোক বলাবলি করছে যে, খতম পুরা হবে না। আবার কেউ বলে, খতম পুরা হবে। প্রশ্ন হলো, তারাবির ছুটে যাওয়া অংশ বিতরের নামাজে পাঠ করে নিলে খতম পুরা হবে কি?

জুতার বালির মধ্যে পা দিলে পা কি নাপাক হবে

প্রশ্ন (৫২২) : অনেক সময় অজুর পর মসজিদে প্রবেশের সময় এমন জায়গায় পা রেখে প্রবেশ করতে হয়, যেখানে নিষেধ করা সত্ত্বেও অনেকে জুতা নিয়ে উঠে এবং জুতার বালি সেখানে পড়ে থাকে। জানতে চাচ্ছি, এ অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কি?

তাওয়াফের পরের দুই রাকাত নামাজ কোথায় পড়বে

প্রশ্ন (৫০৬) : তাওয়াফের পরের দুই রাকাত নামাজ কোথায় পড়বে? অনেককে দেখা যায় মাকামে ইবরাহীম ও বাইতুল্লাহ শরিফের মাঝের ফাঁকা স্থানে পড়ে।এতে কি কোনো সমস্যা আছে?

অনেক হাজী সাহেবকে দেখা যায়, নামাজের সময়ও ইযতিবা করে রাখে। এতে তাদের নামাজের কোনো সমস্যা হবে কি

প্রশ্ন (৪৯৫) : অনেক হাজী সাহেবকে দেখা যায়, নামাজের সময়ও ইযতিবা করতে রাখে। এতে তাদের নামাজের কোনো সমস্যা হবে কি?

মুযদালিফায় পৌঁছার পূর্বেই কেউ যদি মাগরিবের পড়ে নেয় তাহলে কি মুযদালিফায় পৌঁছার পর পুনরায় পড়তে হবে

প্রশ্ন (৪০৪) : কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ আরাফায় পড়ে মুযদালিফার উদ্দেশে রওয়ানা হয় তাহলে মুযদালিফায় পৌঁছার পর কি শুধু ইশার নামাজ পড়বে না মাগরিব ও ইশা উভয়টি পড়তে হবে?

মাগরিবের ওয়াক্ত হওয়ার পরপরই যদি মুজদালিফায় পৌঁছে যায় তাহলে কি মাগরিবের নামাজ পড়ে নিবে

প্রশ্ন (৩৮৩) : আমার আম্মা এ বছর হজ্বে যাবেন ইনশাআল্লাহ। তিনি জানতে চাচ্ছেন,যদি তিনি মাগরিবের ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ পরেই মুজদালিফায় পৌঁছে যান তাহলে কি মাগরিবের নামাজ পড়ে নিবেন?

সুবহে সাদিকের পূর্বে মুজদালিফায় পৌঁছতে না পারলে মাগরিব ও ইশার নামাজ কীভাবে পড়বে

প্রশ্ন (৩৮২) : আমরা জানি হজ্বের সময় ৯ যিলহজ্ব মুজদালিফায় পৌঁছে মাগরিব-ইশা এই দুই নামাজ একসাথে আদায় করবে। প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি সুবহে সাদিকের পূর্বে মুজদালিফায় পৌঁছতে না পারেন তাহলে তিনি কী করবেন ?