সালাত বা নামাজ

অন্ধকারে নামাজ পড়লে কি মাকরূহ হবে

প্রশ্ন (৩৭২৭) : এলাকার এক মুরব্বী বললেন, অন্ধকারে নামাজ পড়া ঠিক নয়। কারণ এতে নামাজটি কারাহাতের সাথে আদায় হবে। জানতে চাচ্ছি, উক্ত মুরব্বীর কথা কি সঠিক? অন্ধকারে নামাজ পড়া কি মাকরূহ?

রাসূল (সা.) মক্কার সফরে কি নামাজ কসর করেছিলেন

প্রশ্ন (৩৬৬৪) : আমি শুনেছি, ওতনে আসলীতে নামাজ কসর করা যায় না। মক্কা তো রাসূল (সা.)-এর ওতনে আসলী ছিল। জানতে চাচ্ছি, রাসূল (সা.) কি মক্কার সফরে কসর করেছিলেন?

কদরের নামাজ নামে কোনো নামাজ আছে কি

প্রশ্ন (৩৬৪৫) : এ বছর আমি এক মসজিদের ইমাম হয়েছি। রমজানেরে শেষ দশকে তারাবি শেষ করার পর বেতেরের নামাজ পড়িয়ে ফেলি। নামাজ শেষে মুসল্লীরা বলতে থাকে, কদরের নামাজ কেন পড়ালেন না? আগের ইমাম সাহেব তো রমজানের শেষ দশকে তারাবি ও বেতেরের মাঝে দুই রাকাত কদরের নামাজ পড়াতেন। জানতে চাচ্ছি, কদরের নামাজ নামে কোনো আছে কি?

মুকীম ব্যক্তি আরাফায় কত রাকাত পড়বে

প্রশ্ন (৩৬২৩) : আমি মক্কায় বসবাসরত। হজ্বের মওসুমে আরাফার মসজিদে যোহর ও আসর দুই রাকাত পড়ানো হয়ে থাকে। জানতে চাচ্ছি, আমি যদি আরাফার মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ি তাহলে কত রাকাত পড়তে হবে?

ভুলে ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি আদায় হবে কি

প্রশ্ন (৩৬২২) : আমার এক বন্ধু ভুলে ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলেছে। এক ব্যক্তি বলল, ভুলে করে ফেললে কুরবানি হয়ে যাবে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

নামাজরত অবস্থায় কুরবানি করলে বৈধ হবে কি

প্রশ্ন (৩৬১৪) : এ বছর কুরবানির ঈদে আমাদের পরিবারের সবাই ঈদের নামাজে যাই। ফিরে এসে দেখি আমার গরু কুরবানি হয়ে গিয়েছে। উপস্থিত লোকদের জিজ্ঞাসা করলে তারা বলল, ইমাম সাহেব শেষ বৈঠকে থাকা অবস্থায় গরু কুরবানি করা হয়েছে। প্রশ্ন হল, যেহেতু ইমামের নামাজরত অবস্থায় কুরবানি করা হয়েছে তাই তা কি বৈধ হবে? উল্লেখ্য, আমাদের এলাকায় ঈদের নামাজ একটিই হয়।

নামাজ না পড়ে ঈদের দিন বিকালে কুরবানি করা যাবে কি

প্রশ্ন (৩৬১৩) : ওযরের কারণে আমাদের এলাকায় এবার ঈদের নামাজ প্রথম দিন পড়া সম্ভব হয়নি। যার ফলে কেউ প্রথম দিন কুরবানি করেনি। কিন্তু আমাদের এক বিশেষ প্রয়োজন দেখা দেওয়ায় আমরা ঈদের দিন বিকালে কুরবানি করে ফেলি। এলাকার কিছু লোক বলল, আমাদের এ কুরবানি হয়নি। জানতে চাচ্ছি, তাদের এ বক্তব্য কি সঠিক?

চাঁদ রাতে কুরবানি করলে কুরবানি হবে কি

প্রশ্ন (৩৬০০) : এ আমাদের কুরবানির গরু চাঁদ রাতে হঠাৎ অসুস্থ হয়ে যায়। আমরা তাড়াহুড়া করে তা জবাই করে ফেলি। জবাইয়ের সময় আমাদের কুরবানির নিয়ত ছিল। প্রশ্ন হল, আমরা যেহেতু বাধ্য হয়ে পশুটি জবাই করেছি তাই আমাদের কুরবানি হবে কি?

ঈদের দিন নামাজ না হলে কুরবানি করা যাবে কি

প্রশ্ন (৩৫৯৩) : আমাদের এলাকায় এবার কুরবানির দিনে প্রচুর বৃষ্টিপাত হয়। তাই এলাকার সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে দ্বিতীয় দিন ঈদের নামাজ পড়বে। এলাকার এক ব্যক্তি বললেন, যেহেতু নামাজ দ্বিতীয় দিন হবে তাই কুরবানিও দ্বিতীয় দিন করতে হবে। প্রশ্ন হল, কোনো কারণে প্রথম দিন নামাজ না পড়তে পারলে কি প্রথম দিন কুরবানি করা যাবে না?

সূরা ইখলাস একশতবার পড়ার কোনো ফজিলত আছে কি

প্রশ্ন (৩৫৮৫) : একশতবার সূরা ইখলাস পড়ার কোনো ফজিলত আছে কি? আমাকে এক ব্যক্তি বলল, একশতবার সূরা ইখলাস পড়লে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। উক্ত ব্যক্তির কথা কি সঠিক?