সিজদা

ক্যালেন্ডারের দিকে তাকিয়ে লেখা বুঝে ফেললে নামায হবে কি

প্রশ্ন (১০৯২৩) : কিছুদিন আগে নামাযরত অবস্থায় আমার দৃষ্টিতে সামনের দিকে ঝুলানো ক্যালেন্ডারের দিকে পড়ে ফলে আমি তাতে লেখা কিছু লেখা বুঝে ফেলি। তবে মুখে উচ্চারণ করিনি। জানতে চাচ্ছি, আমার নামায হয়েছিল কি?

একা একা রুকু করে তারপর কি সেজদায় শরিক হতে হয়

প্রশ্ন (১০৯২১) : কিছু লোককে দেখা যায়, ইমাম সাহেব যদি সেজদা অবস্থায় থাকনে তাহলে সে কাতারে দাঁড়িয়ে আগে রুকু করে তারপর ইমামের সাথে সেজদায় শরিক হয়। জানতে চাচ্ছি, এটা কি সঠিক পদ্ধতি?

রুকু পেলে সেজদা পাওয়া যাবে কি

প্রশ্ন (১০৭৩২) : ইমাম সাহেব নামাযে সেজদার আয়াত তেলাওয়াত করেন। আমি সেজদার আয়াত পাইনি ও সেজদাও পাইনি। কিন্তু সেই রাকাতের রুকু ইমামের সাথে পেয়েছি। জানতে চাচ্ছি, আমার সেদিনের সেজদা কি আদায় করতে হবে?

দুই সিজদার সময় মাথায় ওড়না না থাকলে নামায হবে কি

প্রশ্ন (১০৭২২) : নামায অবস্থায় বেখেয়ালে মাথা থেকে ওড়না সরে যায়। ঐ অবস্থায় দুটি সেজদা করি। পরে খেয়াল হলে সাথে সাথে ঠিক করি। আমার সেদিনের নামায হয়েছিল কি?

ছয় বছরের নিচের বাচ্চাদের মসজিদে আনা কি নিষেধ

প্রশ্ন (১০৫০১) : আজকে আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন, যে সকল বাচ্চাদের বয়স ছয় বছরের নিচে তাদেরকে মসজিদে আনা হারাম। জানতে চাচ্ছি, শরিয়তে এমন কোনো নিষেধাজ্ঞা আছে কি?