সাহাবায়ে কেরাম

কুরআন বিক্রি করা কি বৈধ

প্রশ্ন (৯০৭২) : কুরআন মাজিদ বিক্রি করা কি বৈধ? কারো কারো ধারণা হল, কুরআন হাদিয়া দিতে হবে। বিক্রি করা যাবে না। এ ব্যাপারে শরয়ি নির্দেশনা কী?

আয়েশা (রা.)-কে জান্নাতি বলা যাবে কি

প্রশ্ন (৮৭৯৬) : কিছু লোক বলে থাকে, কুরআনে যে সকল সাহাবীর জান্নাতি হওয়ার কথা বলা হয়নি সে সকল সাহাবীকে নিশ্চিত জান্নাতি বলা যাবে না। সে দৃষ্টিকোণ থেকে আয়েশা (রা.)-কে কি জান্নাতি বলা যাবে কি?

আব্দুর রহমান ইবনে আউফ (রা.) কি হলুদ দিয়েছেন

প্রশ্ন (৮৭৬৩) : আমার এক বন্ধু বলল, বিয়ের আগে যে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় তা বৈধ। কারণ, আব্দুর রহমান ইবনে আউফ (রা.) গায়ে হলুদ লাগিয়েছিলেন। জানতে চাচ্ছি, তার কথা কতটুকু সঠিক?

সাহাবায়ে কেরাম কি মাগরিবের আগে নফল পড়তেন

প্রশ্ন (৮৪১২) : আমাদের এলাকায় এক লোক এসেছেন। তিনি মাগরিবের আগে দুই রাকাত নফল নামাজ পড়েন। আমরা মাগরিবের পূর্বে কোন নফল পড়ি না। জানতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম কি মাগরিবের পূর্বে নফল নামাজ পড়তেন?

ইস্তেঞ্জার সময় মাথা ঢেকে রাখা কি বিদআত

প্রশ্ন (৮২৭৭) : আমাদের গ্রামে কোত্থেকে যেন এক মৌলবী এসেছে। সে কথায় কথায় বিদআত বলে। আমরা যে মাথা ঢেকে টয়লেটে যাই এটাকেও সে বিদআত বলে। এটার নাকি কোন ভিত্তি নেই। তার কথা কি সঠিক?

স্বপ্নের কারণে কোন সাহাবীর কবর স্থানান্তর করা হয়েছিল

প্রশ্ন (৭৮৩৮) : আমি একটি বইয়ে পড়লাম, একজন সাহাবী জনৈক ব্যক্তিকে স্বপ্নে দেখিয়েছিল যেন তার কবর স্থানান্তর করা হয়। কারণ তার কবরে পানি ঢুকছিল। জানতে চাচ্ছি, সেই সাহাবীর নাম কী?