সাদাকাতুল ফিতর

স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে সদাকাতুল ফিতর আদায় করে দিলে কি স্ত্রীর সদাকাতুল ফিতর আদায় হবে?

প্রশ্ন (১৩৭২৮) : স্ত্রীর সদাকাতুল ফিতর আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে সদাকাতুল ফিতর আদায় করে দিলে কি স্ত্রীর সদাকাতুল ফিতর আদায় হবে? আর স্ত্রীর অনুমতি ছাড়া আদায় করলে আদায় হবে কি?

হিন্দু প্রতিবেশীকে সদাকাতুল ফিতর বা মানতের টাকা দান করা যাবে কি?

প্রশ্ন (১৩৫৬৫) : আমার একজন হিন্দু প্রতিবেশী আছে। সে খুবই গরিব। তাই আমি চাচ্ছি তাকে আর্থিকভাবে কিছু সহযোগিতা করতে। এখন হুযুরের নিকট জানার বিষয় হল, আমি কি তাকে সদাকাতুল ফিতর বা মানতের টাকা দিতে পারব? আর তাকে নফল দান করলে সওয়াব পাওয়া যাবে কি?

স্বামী উপার্জন করতে না পারলে কি স্ত্রীকে স্বামী ও সন্তানের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতে হবে?

প্রশ্ন (১৩৪৯৩) : আমার স্বামী অনেক বছর যাবৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। তাই তিনি কোনো আয়-উপার্জন করতে পারেন না। আমি একটি প্রাইমারি স্কুলে চাকরি করি এবং আমার উপার্জনেই সংসার চলে। আমার নিজের উপর যাকাত ও সদকায়ে ফিতর ওয়াজিব। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার স্বামী ও সন্তানদের পক্ষ থেকেও কি আমাকে সদকায়ে ফিতর আদায় করতে হবে? উল্লেখ্য, আমার স্বামী ও সন্তানদের এ পরিমাণ সম্পদ নেই যে, তাদের উপর যাকাত বা সদকায়ে ফিতর ওয়াজিব হয়।

ইহরাম অবস্থায় উকুন মারলে কি দম ওয়াজিব হয়?

প্রশ্ন (১৩৩৫২) : আমি যখন চুল আঁচড়াই তখন আমি খুব উকুন মারি। ইহরাম অবস্থায় উকুন মারা নিষেধ- এ মাসআলা আমি জানতাম না। হজ্বের পর এক প্রতিবেশীর সাথে দেখা করতে গিয়ে আলোচনা প্রসঙ্গে জানতে পারলাম, ইহরাম অবস্থায় উকুন মারা নিষেধ। কিন্তু আমি হজ্বের পাঁচ দিনেও তো অনেক উকুন মেরেছি। সে বলেছিল, আমার উপর দম ওয়াজিব হয়েছে। কিন্তু আমি তো হজ্ব শেষ করে দেশে ফিরে এসেছি। এখন এ দম কীভাবে আদায় করব। দম কি মক্কা শরীফ থাকতেই দিতে হয় নাকি পরে দেশে এসে আদায় করা যায়?

চাল দ্বারা সদকায়ে ফিতর আদায় করলে কি আদায় হবে?

প্রশ্ন (১৩০৯১) : আমার চালের গোডাউন আছে। তাই চাল দ্বারা সদকায়ে ফিতর আদায় করা আমার জন্য সহজ। হুজুরের কাছে জানতে চাই, চাল দ্বারা সদকায়ে ফিতর আদায় করলে আদায় হবে কি?

প্রাপ্তবয়স্ক সন্তানের সদাকাতুল ফিতর কি বাবার আদায় করতে হবে?

প্রশ্ন (১৩০৪০) : আমার একজন বয়স্কা বিবাহিতা মেয়ে আছে। সে প্রতি বছর ঈদে আমাদের বাড়িতে আসে। এবার ঈদুল ফিতরের দিন যখন আমি অন্য সন্তানদের সদাকাতুল ফিতর আদায় করছিলাম তখন আমি সিদ্ধান্ত নিতে পারিনি যে, আমার ঐ মেয়ের সদাকাতুল ফিতরও কি আমাকে আদায় করতে হবে? কারণ তার বর্তমান যাবতীয় খরচ তো আমিই বহন করছি। তাই এ বিষয়টির সঠিক সমাধান জানতে চাচ্ছি।

ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবীর বলবে নাকি নিম্নস্বরে?

প্রশ্ন (১৩০২৯) : ঈদুল ফিতর ও ঈদুল আযহায় ঈদগাহে যাওয়ার পথে উচ্চস্বরে তাকবীর বলবে না নিম্নস্বরে? অনেকে বলে, ঈদুল ফিতরে নিম্নস্বরে আর ঈদুল আযহায় উচ্চস্বরে তাকবীর বলতে হয়। উক্ত কথাটি কি ঠিক?

নেসাব পরিমাণ সম্পদের মালিককে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৯৩২) : আমাদের গ্রামের একজন মহিলা তার অবিবাহিত তিন সন্তান নিয়ে বসবাস করে। তাদের থাকার মত একটি ভালো টিনশেড বাড়ি আছে। প্রায় দুই লক্ষাধিক টাকা সুদের উপর দিয়ে রেখেছে। আর তিন সন্তান কাঠমিস্ত্রী। মাস প্রতি তাদের সম্মিলিত আয় চল্লিশ হাজারের উপরে। পরিবারের কোনো ঋণ নেই। সন্তানরা টাকার বড় অংশই মায়ের হাতে দেয়। এই মহিলা সন্তানদের বাধা সত্ত্বেও যাকাত ও ফিতরা গ্রহণ করে এবং কেউ না দিলে মানুষের নিকট তার বদনাম ছড়ায়, যার কারণে মানুষও বাধ্য হয়ে তাকে দেয়। আমার জানার বিষয় হল, তাকে কি যাকাত দেওয়া যাবে? যদি না দেয়া যায় তাহলে যারা জেনেও দেয় তাদের যাকাত ও ফিতরা কি আদায় হবে?

নির্দিষ্ট সময়েরে পরে সদাকাতুল ফিতর আদায় করলে কি তা আদায় হবে?

প্রশ্ন (১২৮৮৫) : আমি প্রতি রমযানে পুরো পরিবারের ফিতরা আদায় করে দেই। কিন্তু এ বছর আমি ঈদের সময় বাড়িতে ছিলাম না। পরে শুনলাম এ বছরের ফিতরা আদায় করা হয়নি। এখন হুজুরের কাছে জানতে চাচ্ছি, আমি যদি এখন ফিতরা আদায় করে দেই তাহলে তা আদায় হবে কি?

প্রবাসীরা তাদের পরিবারের সদস্যদের সদকায়ে ফিতর কোন দেশের মূল্য অনুযায়ী আদায় করবে?

প্রশ্ন (১২৭৯৬) : আমরা তো জানি নাবালেগ সন্তানের সদকায়ে ফিতর আদায় করা তাদের পিতার উপর ওয়াজিব। আমরা যারা প্রবাসে থাকি আমাদের নিজেদের সদকায়ে ফিতর বাংলাদেশে আদায় করলেও প্রবাসের মূল্য অনুযায়ীই দিয়ে থাকি। কিন্তু আমাদের নাবালেগ সন্তান, যারা দেশে থাকে তাদের সদকায়ে ফিতর কোন দেশের মূল্য অনুযায়ী আদায় করব? এ বিষয়টি নিয়ে অনেকদিন যাবৎ সন্দেহে আছি। দয়া করে এ ব্যাপারে সঠিক মাসআলা জানানোর অনুরোধ রইল।

মূল্য দিয়ে সদাকাতুল ফিতর আদায় করা যাবে কি?

প্রশ্ন (১২৪৪২) : আমি ইংল্যান্ড প্রবাসী। প্রত্যেক রমযানে সদাকাতুল ফিতরের টাকা দেশে দিয়ে থাকি। আমাদের এখানের কিছু ভাই বলেন, টাকা দিয়ে সদাকাতুল ফিতর আদায় হবে না। সরাসরি গম বা খেজুর ইত্যাদি দ্রব্যাদি দিয়ে দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এ দ্রব্যগুলোর মূল্য দিয়ে সদাকাতুল ফিতর আদায় করলে কি তা আদায় হবে না? এ বিষয়ে মিডিয়াতে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানো হয়। বিস্তারিত দলীল-প্রমাণসহ জানালে উপকৃত হতাম।

প্রাপ্ত বয়স্ক সন্তানের ফিতরা আদায় করা কি বাবার উপর আবশ্যক?

প্রশ্ন (১২২৬৭) : আমার তিন সন্তান। ২৪ ও ১৮ বছর বয়সী দুই ছেলে এবং ৫ বছর বয়সী এক মেয়ে। বিগত বছরগুলোতে ঈদের আগে আমি ৩ সন্তান ও স্ত্রীসহ আমাদের ৫ জনের ফিতরা আদায় করে আসছি। গত রমযানে ঈদের আগের জুমায় খতীব সাহেব ফিতরার বিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, পিতার উপর তার প্রাপ্ত বয়ষ্ক সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব নয়। বিষয়টি আমি এই প্রথম শুনলাম। তাই জানতে চাচ্ছি, খতিব সাহেবের উক্ত কথা কি ঠিক আছে?

সদকায়ে ফিতর রমযান মাসে আদায় করলে সহিহ হবে।

প্রশ্ন (১১৬৮৮) : রমযান মাসে যেহেতু দান-সদকার সওয়াব অধিক বেশি তাই আমরা আমাদের পরিবারের সদস্যদের যাকাত-ফিতরা সবসময় রমযান মাসেই আদায় করে থাকি। কিন্তু সেদিন এক আলেমের নিকট শুনেছি যে, রাসূল (সা.) ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। তো আমরা বিগত বছরগুলোতে আমাদের পরিবারের যে সমস্ত সদকায়ে ফিতর রমযান মাসে অগ্রিম আদায় করেছি তা কি ঠিক হয়েছে?